Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

অস্ট্রেলিয়ান সংবাদ
১২:০০ পিএম, ২৫ মে ২০১৯

সিডনি ফিল্ম ফেস্টিভ্যাল ২০১৯-এ অংশ নিতে আসছেন ফারুকী ও তিশা

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য সিডনি ফিল্ম ফেস্টিভ্যাল ২০১৯-এ অংশ নিতে আসছেন মোস্তফা সরয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশা। সিডনির ফিল্ম ফেস্টিভ্যালে এবার মনোনীত হয়েছে ফারুকীর সিনেমা ‘শনিবার বিকেল’ তথা ‘স্যাটারডে আফটারনুন’। ১০ ও ১৩ জুন সিডনির ডেন্ডি অপেরা সিনেমা ওয়ানে ‘শনিবার বিকেল’ এর প্রদর্শনী হবে।এর আগে ২০১৩ সালে একই উৎসবে প্রদর্শিত হয় ফারুকীর ‘টেলিভিশন’। সিডনি ফিল্ম ফেস্টিভ্যালে […]

সিডনি ফিল্ম ফেস্টিভ্যাল ২০১৯-এ অংশ নিতে আসছেন ফারুকী ও তিশা
নবধারা নিউজ
১ মিনিটে পড়ুন |

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য সিডনি ফিল্ম ফেস্টিভ্যাল ২০১৯-এ অংশ নিতে আসছেন মোস্তফা সরয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশা। সিডনির ফিল্ম ফেস্টিভ্যালে এবার মনোনীত হয়েছে ফারুকীর সিনেমা ‘শনিবার বিকেল’ তথা ‘স্যাটারডে আফটারনুন’।

১০ ও ১৩ জুন সিডনির ডেন্ডি অপেরা সিনেমা ওয়ানে ‘শনিবার বিকেল’ এর প্রদর্শনী হবে।এর আগে ২০১৩ সালে একই উৎসবে প্রদর্শিত হয় ফারুকীর ‘টেলিভিশন’। সিডনি ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশ হতে একমাত্র মোস্তফা সরয়ার ফারুকী এবং নুসরাত ইমরোজ তিশা প্রতিনিধিত্ব করছেন।

এই স্বনামধন্য খ্যাতিমান তারকা দম্পতিকে নিয়ে প্রভাত ফেরী পরিবেশনা করছে ‘Connecting the dots’- in talks with Farooki and Tisha.

সিডনির কোগারাতে সেন্ট জর্জ ব্যাঙ্ক অডিটোরিয়ামে আগামী ১৪ই জুন সন্ধ্যা সাড়ে ছয়টায় প্রোগ্রামটি অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটির আয়োজক যৌথ ভাবে পথ প্রডাকশন এবং দেশী ইভেন্টস।

এক প্রেস বিজ্ঞপ্তিতে প্রভাত ফেরীর সম্পাদিকা এবং অস্ট্রেলেশিয়ান ইন্টারন্যাশনাল একাডেমির ডিরেক্টর শ্রাবন্তী কাজী আশরাফী বলেন যে, সিডনির মিডিয়া ও সংস্কৃতিপ্রেমিদের জন্য এই দুই নক্ষত্র তারকা দম্পতিকে নিয়ে এই আয়োজন।

এই অনুষ্ঠানটিতে তিসা ও ফারুকীকে কাছে থেকে দেখার, কথা শোনার এবং কিছুটা সময় কাটানোর জন্য ‘প্রভাত ফেরী’ বিনামূল্যে উপভোগ করার ব্যবস্থা পরিবেশনা করেছে। এই রকম একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য আশরাফী পথ প্রডাকশন ও দেশী ইভেন্টসকে ধন্যবাদ জানান।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

সিডনি প্রবাসীদের ঈদুল ফিতর উদযাপন
৩ বছর আগে
সিডনিতে স্মরণ সভা ও একুশের আলোচনা অনুষ্ঠিত
৩ বছর আগে
সিডনির সফল রেস্টুরেন্ট উদ্যোক্তা মিল্টন
৪ বছর আগে
সিডনিতে বাংলাদেশী ডেন্টিস্টদের মিলনমেলা
৪ বছর আগে
সিডনির ল্যাকাম্বায় বাণিজ্য মেলার আয়োজন
৪ বছর আগে

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com