Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

অস্ট্রেলিয়ান সংবাদ
৮:৫৫ পিএম, ১৮ অক্টোবর ২০১৪

সিলেটের এমসি কলেজ ক্যাম্পাসে বাংলানিউজটোয়েন্টিফোর.কমের স্টাফ করেসপন্ডেন্ট এর ওপর সন্ত্রাসী হামলা-নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন অস্ট্রেলিয়া প্রবাসী সাংবাদিক নেতারা।

  পেশাগত দায়িত্ব পালনকালে গত বৃহস্পতিবার সিলেটের এমসি কলেজ ক্যাম্পাসে  বাংলাদেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কমের সিলেটের স্টাফ করেসপন্ডেন্ট আব্দুল্লাহ আল নোমানের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন অস্ট্রেলিয়া প্রবাসী সাংবাদিক নেতারা। এক বিবৃতিতে তারা বলেন, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটলে গণতন্ত্র ও স্বাধীন সাংবাদিকতার পথ রুদ্ধ হবে এবং […]

সিলেটের এমসি কলেজ ক্যাম্পাসে বাংলানিউজটোয়েন্টিফোর.কমের স্টাফ করেসপন্ডেন্ট এর ওপর সন্ত্রাসী হামলা-নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন অস্ট্রেলিয়া প্রবাসী সাংবাদিক নেতারা।
১ মিনিটে পড়ুন |

 

image

পেশাগত দায়িত্ব পালনকালে গত বৃহস্পতিবার সিলেটের এমসি কলেজ ক্যাম্পাসে  বাংলাদেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কমের সিলেটের স্টাফ করেসপন্ডেন্ট আব্দুল্লাহ আল নোমানের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন অস্ট্রেলিয়া প্রবাসী সাংবাদিক নেতারা।

এক বিবৃতিতে তারা বলেন, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটলে গণতন্ত্র ও স্বাধীন সাংবাদিকতার পথ রুদ্ধ হবে এবং দেশ অনিশ্চয়তার দিকে চলে যেতে পারে।

একই সঙ্গে দেশের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সব পর্যায়ের সাংবাদিকদের স্বাভাবিক নিরাপত্তার ব্যবস্থা করতে ও সাংবাদিক নির্যাতন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছেন অস্ট্রেলিয়ার সাংবাদিকেরা।

তারা অবিলম্বে এ ঘটনার সঙ্গে জড়িত দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনার জন্য পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

বিবৃতিতে নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন- সিডনি থেকে প্রকাশিত ‘দেশবিদেশ’ পত্রিকার সম্পাদক বদরুল আলম, ‘বাংলা বার্তা’র প্রধান সম্পাদক   মোহাম্মেদ আসলাম মোল্লা, সম্পাদক প্রণব কুমার দাস, সহকারী সম্পাদক ফয়সাল আহমেদ, অনলাইন নিউজপোর্টাল বিদেশবাংলা২৪ডটকম ও এবিসিবাংলাডটনেটের সম্পাদক   মোহাম্মেদ আবদুল মতিন, আপডেটবিডিনিউজডটকমের এডিটর-ইন-চিফ রেজাউল হক, এন টি ভি অস্ট্রেলিয়ার সি ই ও এবং আপডেটবিডিনিউজডটকমের  হেড অব এডিটরিয়াল রাশেদুল হক রাজু, নবধারানিউজডটকমের সম্পাদক মো. আবুল কালাম আজাদ খোকন,  সুপ্রভাত সিডনির সম্পাদক আবদুল্লাহ ইউসুফ শামীম  এবং সিডনীর অন্যান্য সাংবাদিকনেতৃবৃন্দ।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

সিডনি প্রবাসীদের ঈদুল ফিতর উদযাপন
৩ বছর আগে
সিডনিতে স্মরণ সভা ও একুশের আলোচনা অনুষ্ঠিত
৩ বছর আগে
সিডনির সফল রেস্টুরেন্ট উদ্যোক্তা মিল্টন
৪ বছর আগে
সিডনিতে বাংলাদেশী ডেন্টিস্টদের মিলনমেলা
৪ বছর আগে
সিডনির ল্যাকাম্বায় বাণিজ্য মেলার আয়োজন
৪ বছর আগে

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com