Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

অস্ট্রেলিয়ান সংবাদ
১:৫৯ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৫

সুপ্রভাত সিডনি’র উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নাইম আবদুল্লাহঃ আমরা বাংলাদেশী। পৃথিবীর যে প্রান্তেই থাকিনা কেন, যে ভাষায়-ই কথা বলিনা কেন, বাংলা আমাদের মায়ের ভাষা, হৃদয়ের ভাষা এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত মাতৃ ভাষা। এই আন্তর্জাতিক মাতৃ ভাষা দিবসে অস্ট্রেলিয়ার সিডনি থেকে বাংলা ভাষায় প্রকাশিত অন্যতম জনপ্রিয় মাসিক কমিউনিটি পত্রিকা “সুপ্রভাত সিডনি’ তাদের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে।  গত  ২১শে ফেব্রুয়ারি রবিবার সন্ধ্যায় সিডনির […]

সুপ্রভাত সিডনি’র উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
৩ মিনিটে পড়ুন |

নাইম আবদুল্লাহঃ আমরা বাংলাদেশী। পৃথিবীর যে প্রান্তেই থাকিনা কেন, যে ভাষায়-ই কথা বলিনা কেন, বাংলা আমাদের মায়ের ভাষা, হৃদয়ের ভাষা এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত মাতৃ ভাষা এই আন্তর্জাতিক মাতৃ ভাষা দিবসে অস্ট্রেলিয়ার সিডনি থেকে বাংলা ভাষায় প্রকাশিত অন্যতম জনপ্রিয় মাসিক কমিউনিটি পত্রিকা “সুপ্রভাত সিডনিতাদের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেss1

 গত  ২১শে ফেব্রুয়ারি রবিবার সন্ধ্যায় সিডনির প্যারামাটাবাংলাদেশী  রেস্টুরেন্ট  স্পাইস অফ লাইফে এ বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন করা হয়।পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অস্ট্রেলিয়ায় বাংলাদেশী মিডিয়ার এই শ্রেষ্ঠ অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।এরপর বিগত বছরগুলিতে সুপ্রভাত সিডনি অগণিত পাঠক আর লেখকদের সার্থক ভালবাসার রুপায়ণের পাশাপাশি কমিউনিটিকে সঠিক সংবাদ অতি দ্রুত আর দক্ষতার সাথে পৌঁছে দেয়ার যে মহান ব্রত পালন করে আসছে তার কিছু উল্লেখযোগ্য ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। এ ছাড়াও প্রবাস জীবনে হাজারো কর্মব্যস্ততার মধ্যেও সুপ্রভাত সিডনি আন্তরিকতা ও সততার সাথে  প্রবাসী বাংলাদেশীদের নিত্যদিনের দুঃখকষ্ট আর সুখের স্মৃতির যথার্থ উপস্থাপনে সর্বদা যে প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে সেই বিষয়ে পাঠকদের মতামতের ভিডিও চিত্রও দেখানো হয়।সুপ্রভাত সিডনির প্রধান সম্পাদক আব্দুল্লহ ইউছুফ শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়া লেবার পার্টির সিনিয়র মেম্বার এবং লেজিসলেটিভ কাউন্সিলের মেম্বার শাওকোয়েত মোসেলমেন এম এল সি।

বিশেষ অতিথি ছিলেন, ডাইভারসিটি ক্যানটারব্যারী সিটি কাউন্সিলের মেয়র সি আর বারিয়ান রবসন, লাকেম্বা কোরআনিক সোসাইটির মেম্বার শেখ রিদওয়ান আশাওয়াই, প্রোফেসর জিম টাগারট, ক্যাম্পসি পুলিশ সুপার মাইকেল ম্যাকলান, অস্ট্রেলিয়া লেবার পার্টির পার্লামেন্ট ক্যান্ডিডেট জিহাদ দীপ, অস্ট্রেলিয়া লিবারেল পার্টির পার্লামেন্ট ক্যান্ডিডেট জিল্লুর রশিদ ভূইয়া, লেবার পার্টির সিনিয়র নেতা মিস আইশা, প্যারাম্যাটা সিটি কাউন্সিলর জুলিয়া ফিনন, ক্যানটারবেরি সিটি কাউন্সিলর কার্ল সালেহ, ব্যাংকসটাউন পুলিশ সুপারইনটেনডেণ্ট ক্যারল টাগ্যাঁট ও ডেভিড আরডলে, ক্যামসি পুলিশের ক্রাইম ম্যানেজার বেনজামিন হোপার, ডাঃ নার্গিস আখতার বানু, নাবিলা বানু, আসলাম মোল্লা, এম, মতিন, হাসান তারিক, ৮৭.৬ এফ এম রেডিওর শেখ মুসসাব্ব, আবু রেজা আরেফিন, রাহেলা আরেফিন, নিউ সাউথ ওয়েলস এর পুলিশ মিডিয়া তারেক আল ইসস্বাই, হ্যাপি রহমান, সাখাওয়াত হোসেন, ডঃ কাইউম পারভেজ, ডঃ গিরিজাশঙ্কর মল্লিক, ডঃ মমতা চৌধুরী, ডঃ খোরশেদ চৌধুরী, শাহরিয়ার আহমেদ কাজী ও ডঃ আইয়াজ চৌধুরী প্রমুখ।

কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে অনুষ্ঠানে যোগদান করেন, অস্ট্রেলিয়া আওয়ামীলীগের সভাপতি সিরাজুল হক, বাংলাদেশ এসোসিয়েশন অফ নিউ সাউথ ওয়েলস এর প্রাক্তন সভাপতি এ্যাড. মোবারক হোসেন, পত্রিকার আয়োজক কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, বিভিন্ন মিডিয়া কর্মী, ব্যবসায়ী, রাজনৈতিক নেতাকর্মী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। বক্তারা সুপ্রভাত সিডনি প্রবাসে বাংলাদেশী কমিউনিটিকে সঠিক ও বস্থুনিষ্ঠ সংবাদ অতি দ্রুত আর দক্ষতার সাথে পৌঁছে দেয়ার যে মহান ব্রত পালন করে আসছে তার ভূয়সী প্রশংসা করেন। এই জাঁকজমকপূর্ন অনুষ্ঠানে সুপ্রভাত সিডনি’র পরিচালনা পর্ষদের পক্ষ থেকে কমিউনিটিতে বিশেষ অবদান রাখার জন্য বিভিন্ন ক্যাটাগরিতে এওয়ার্ড প্রদান করা হয়।সুপ্রভাত সিডনির প্রধান প্রতিবেদক ফজলে রাব্বী’র সফল ও সাবলীল উপস্থাপনায় অনুষ্ঠানটি শেষ হয়।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

সিডনি প্রবাসীদের ঈদুল ফিতর উদযাপন
৩ বছর আগে
সিডনিতে স্মরণ সভা ও একুশের আলোচনা অনুষ্ঠিত
৩ বছর আগে
সিডনির সফল রেস্টুরেন্ট উদ্যোক্তা মিল্টন
৪ বছর আগে
সিডনিতে বাংলাদেশী ডেন্টিস্টদের মিলনমেলা
৪ বছর আগে
সিডনির ল্যাকাম্বায় বাণিজ্য মেলার আয়োজন
৪ বছর আগে

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com