নোয়াখালীর সুবর্ণচরে চার সন্তানের জননীকে গণধর্ষণের প্রতিবাদে মানববন্ধন করেছে সিডনিবাসী। শনিবার (৫ জানুয়ারি) বিকাল ৭টায় সিডনির ল্যাকান্বার রেলওয়ে প্যারেড প্রাঙ্গণে একটি মানববন্ধনের আয়োজন করে আইরাইট iRIGHT (international Rapid Intervention Gear for Humiliated & Tormented) মানবাধিকার সংগঠন। একাদশ জাতীয় নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়াকে কেন্দ্র করে দুষ্কৃতকারীরা গত ৩০ ডিসেম্বর রাতে পারুল বেগমকে (৪০) ধর্ষণ করে। […]
নোয়াখালীর সুবর্ণচরে চার সন্তানের জননীকে গণধর্ষণের প্রতিবাদে মানববন্ধন করেছে সিডনিবাসী। শনিবার (৫ জানুয়ারি) বিকাল ৭টায় সিডনির ল্যাকান্বার রেলওয়ে প্যারেড প্রাঙ্গণে একটি মানববন্ধনের আয়োজন করে আইরাইট iRIGHT (international Rapid Intervention Gear for Humiliated & Tormented) মানবাধিকার সংগঠন।
একাদশ জাতীয় নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়াকে কেন্দ্র করে দুষ্কৃতকারীরা গত ৩০ ডিসেম্বর রাতে পারুল বেগমকে (৪০) ধর্ষণ করে। এই পাশবিকতার প্রতি ঘৃণা জানাতে এই আয়োজন।
অনুষ্ঠিত কর্মসূচিতে প্রথমে অষ্ট্রেলিয়া ও বাংলাদেশের জাতীয় সন্গীত পরিবেশন করা হয়।
আইরাইট মানবাধিকার সংগঠনের চেয়ারম্যান মো:
ইন্জি: হাবিবুর রহমান বলেন, “জাতীয় নির্বাচনে যে কোন নাগরিকের ভোট প্রয়োগে নিজে প্রতীক পছন্দ করতেই পারে। নির্বাচনে জয় পরাজয়ও থাকবে তাই বলে পাশবিকতা কেন করতে হবে? আমরা গণধর্ষণের মূলহোতাদের বিচার ও শাস্তি দাবী করছি।”
মানববন্ধন কর্মসূচিতে সংহতি জানিয়ে হোয়াইট রিবন অষ্ট্রেলিয়া অ্যাম্বাসেডর আবুল কালাম আজাদ খোকন বলেন, “নোয়াখালীতে সংগঠিত গণধর্ষণের মধ্যে দিয়ে বাস্তবে মত প্রকাশের সকল পথকেই রুদ্ধ করার চিত্র ফুটে উঠলো। আর এ যেন নীতিহীন রাজনীতিরই বহি:প্রকাশ।”
কর্মসূচিতে অন্যান্য বক্তারা বলেন, নোয়াখালীতে সংগঠিত ঘটনায় সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে দ্রুত বিচার এবং সর্বোচ্চ শাস্তি প্রদানের দাবী জানানো হয়। ধর্ষকদের রাজনৈতিক শক্তি ও সংস্কৃতিকে প্রত্যাখ্যান করার আহ্বানও জানান বক্তারা।

এ সময় অন্যানের মধ্যে আরো উপস্থিত ছিলেন-
ডা: আব্দুল ওহাব, লিয়াকত আলী স্বপন, সোহেল ইকবাল,আবুল হাসান, আব্দুল্লাহ ইউসুফ শামীম, নাছির উল্লাহ, নাফিজ আহমেদ, রাশেদুল ইসলাম, মুন্নি চৌধুরী, মিতা কাদেরী, মিজানুর রহমান সুমন, নোমান মাসুম, জাহান্গীর, কামরুল ইসলাম, মুনা মোস্তোফা, মাসুদুর রহমান, মালেক মানিক, ডল, নামিদ ফারহান, লিজা, মোহনা, তাফতুন, মিজান, হুমায়ুন, আবু সাইদ, মামুন বালা, জসিম, সাইদ ভূজ্ঞা প্রমুখ।
উল্লেখ্য, আইরাইট মানবাধিকার সংগঠনটি একটি অরাজনৈতিক সংগঠন যা ২০১৬ সালে প্রতিষ্ঠিত হয়।