Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

অস্ট্রেলিয়ান সংবাদ
৩:০১ পিএম, ১৩ আগস্ট ২০১৫

সুবিধা বঞ্চিত পথশিশুদের সাহায্যার্থে সিডনিতে সাংস্কৃতিক সন্ধ্যা “বাংলাদেশ নাইট-২০১৫”

বাংলাদেশের সুবিধা বঞ্চিত পথশিশুদের সাহায্যার্থে আগামী ১লা নভেম্বর ইউনিভার্সিটি অফ নিউ সাউথ ওয়েলসের সাইন্স থিয়েটারে লিসেনফর পরিবেশন করবে এক জমকালো সাংস্কৃতিক সন্ধ্যা “বালাদেশ নাইট-২০১৫”। এই মনোমুগ্ধকর অনুষ্ঠান পরিবেশনার জন্য বাংলাদেশ থেকে আসছে সঙ্গীতায়োজক ও কণ্ঠশিল্পী ফুয়াদ ও তার দল, জনপ্রিয় ব্যান্ড “অর্থহীন” (সুমন, রাফা), কনা, দ্যা রক স্টার শুভ ও ডি জে রাহাত। অনুষ্ঠানটির পরিসর […]

সুবিধা বঞ্চিত পথশিশুদের সাহায্যার্থে সিডনিতে সাংস্কৃতিক সন্ধ্যা “বাংলাদেশ নাইট-২০১৫”
২ মিনিটে পড়ুন |

IMG_0909_images_thumb_medium680_400বাংলাদেশের সুবিধা বঞ্চিত পথশিশুদের সাহায্যার্থে আগামী ১লা নভেম্বর ইউনিভার্সিটি অফ নিউ সাউথ ওয়েলসের সাইন্স থিয়েটারে লিসেনফর পরিবেশন করবে এক জমকালো সাংস্কৃতিক সন্ধ্যা “বালাদেশ নাইট-২০১৫”। এই মনোমুগ্ধকর অনুষ্ঠান পরিবেশনার জন্য বাংলাদেশ থেকে আসছে সঙ্গীতায়োজক ও কণ্ঠশিল্পী ফুয়াদ ও তার দল, জনপ্রিয় ব্যান্ড “অর্থহীন” (সুমন, রাফা), কনা, দ্যা রক স্টার শুভ ও ডি জে রাহাত।
অনুষ্ঠানটির পরিসর আরও বাড়াতে “লিসেন ফর” এর সাথে প্রাতিষ্ঠানিকভাবে যুক্ত হয়েছে বাংলাদেশের বিখ্যাত ইভেন্ট ম্যনেজমেণ্ট প্রতিষ্ঠান ক্রিয়েটো।
ইভেন্ট সমন্বয়কারী মাহমুদ ইমন জানান, অস্ট্রেলিয়া তে অনুষ্ঠেয় বাংলাদেশী কমুনিটির মধ্যে সর্ব বৃহৎ আয়োজন. বৃহৎ পরিসরের এই আয়োজনে অত্যাধুনিক সাউন্ড, লাইট, ভিজুয়াল ইফেক্ট ব্যবহার করা হবে। যা আমাদের প্রবাসী বাংলাদেশী কমিউনিটির জন্য হবে সম্পূর্ণ নতুন এক অভিজ্ঞতা। তিনি আরও বলেন, “আমি সবার কাছে বিনম্র অনুরোধ করছি বাংলাদেশের বঞ্চিত পথশিশুদের সাহায্যার্থে আপনারা আমাদের অনুষ্ঠানে যোগ দিয়ে আমাদের ক্ষুদ্র প্রয়াস সফল করতে সহায়তা করবেন।

bd_kids_1_images_thumb_medium680_400উল্লেখ্য, গত ১৫ মে সিডনির পন্ডস এ “লিসেন ফর ইনক” দাতব্য সংগঠনটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। মূলত ছয়জন স্বপ্নদ্রষ্টার চিন্তার ফসল “লিসেন ফর ইনক”। সংগঠনটির কার্যক্রম সম্পর্কে সাধারণ সম্পাদক আক্তার উদ্দিন টিপু জানান, আট দশটি গতানুগতিক দাতব্য সংগঠন থেকে “লিসেন ফর ইনক” সম্পূর্ণ আলাদা। আক্ষরিক অর্থেই আমরা আমাদের সাধ্য ও সামর্থের মধ্যে থেকে বাংলাদেশের বঞ্চিত সব পথশিশুদের জন্য কিছু করতে চাই।
সংগঠনের সভাপতি ফয়সাল ফরিদ জয় বলেন, বাংলাদেশী পথশিশুদের শিশুশ্রম নিরসন, দারিদ্র্য বিমোচন, প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান এই মৌলিক বিষয়গুলো নিশ্চিতকরণের লক্ষ্যে মূলত “লিসেন ফর ইনক” কাজ করবে।

এই পর্যায়ে “লিসেন ফর” সরাসরি সম্পৃক্ত না হয়ে প্রাতিষ্ঠানিকভাবে অংশিদারিত্ব করবে আরেক আন্তর্জাতিক দাতব্য সংগঠন “সেভ দ্যা চিলড্রেন” এর সাথে। প্রাথমিকভাবে “লিসেন ফর’ তাদের বিভিন্ন কর্মকান্ডের মাধ্যমে অর্থ যোগানের চেষ্টা করবে. সাংস্কৃতিক অনুষ্ঠান, ফান্ডরাইসিং ডিনার, জনসচেতনতা, সরাসরি ডোনেশনে অংশগ্রহন ইত্যাদি আয়োজনের মাধ্যমে চলবে এই অর্থ সংগ্রহ। এসব অনুষঠান থেকে সংগৃহীত অর্থ সরাসরি চলে যাবে “সেভদা চিলড্রেন” এর বাংলাদেশী শাখায়।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

সিডনি প্রবাসীদের ঈদুল ফিতর উদযাপন
৩ বছর আগে
সিডনিতে স্মরণ সভা ও একুশের আলোচনা অনুষ্ঠিত
৩ বছর আগে
সিডনির সফল রেস্টুরেন্ট উদ্যোক্তা মিল্টন
৪ বছর আগে
সিডনিতে বাংলাদেশী ডেন্টিস্টদের মিলনমেলা
৪ বছর আগে
সিডনির ল্যাকাম্বায় বাণিজ্য মেলার আয়োজন
৪ বছর আগে

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com