Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

অস্ট্রেলিয়ান সংবাদ
১১:০৫ পিএম, ৯ জানুয়ারি ২০১৯

১৩ জানুয়ারী সিডনিতে ব্লাড ক্যান্সারে আক্রান্ত মুরাদের সাহায্যার্থে ফান্ড রেইজিং ডিনার

ক্যান্সারে আক্রান্ত মোফাজ্জেল হোসেন মুরাদ এর চিকিৎসার সাহায্যার্থে ১৩ জানুয়ারী রবিবার সন্ধ্যা ৭টায় রকডেলের পালকি রেস্টুরেন্টে ফান্ড রেইজিং ডিনার অনুষ্ঠিত হবে। বাংলাদেশ অস্ট্রেলিয়া ডিজাস্টার রিলিফ কমিটির সার্বিক সহযোগিতায় ফান্ডরেইজিং ডিনার পার্টির জনপ্রতি ৫০ ডলার মূল্য নির্ধারণ করা হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, মানবিকতার হাত বাড়িয়ে মুরাদের পাশেও যেন আমরা দাঁড়াতে পারি এবং তাকে সুস্থ্য […]

১৩ জানুয়ারী সিডনিতে ব্লাড ক্যান্সারে আক্রান্ত মুরাদের সাহায্যার্থে ফান্ড রেইজিং ডিনার
আউয়াল খান
২ মিনিটে পড়ুন |

ক্যান্সারে আক্রান্ত মোফাজ্জেল হোসেন মুরাদ এর চিকিৎসার সাহায্যার্থে ১৩ জানুয়ারী রবিবার সন্ধ্যা ৭টায় রকডেলের পালকি রেস্টুরেন্টে ফান্ড রেইজিং ডিনার অনুষ্ঠিত হবে। বাংলাদেশ অস্ট্রেলিয়া ডিজাস্টার রিলিফ কমিটির সার্বিক সহযোগিতায় ফান্ডরেইজিং ডিনার পার্টির জনপ্রতি ৫০ ডলার মূল্য নির্ধারণ করা হয়েছে।

আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, মানবিকতার হাত বাড়িয়ে মুরাদের পাশেও যেন আমরা দাঁড়াতে পারি এবং তাকে সুস্থ্য করে তুলতে সাহায্য ও সহযোগিতার হাত নিয়ে এগিয়ে আসার জন্য সকল প্রবাসী বাংলাদেশীদের প্রতি আকুল আবেদন জানানো হয়।

নেতৃবৃন্দ সবাইকে ফান্ড রাইজিং ডিনারে ব্যক্তিগত ও সমষ্টিগত ভাবে অংশগ্রহণ করে তা সফল ও সার্থক করে তোলার জন্য সকল মহলের সর্বাত্মক সাহায্য ও সহযোগিতা কামনা করেন।

প্রসঙ্গত মোফাজ্জেল হোসেন মুরাদ দীর্ঘদিন ধরে ব্লাড ক্যান্সারে ভুগছেন। তার বোন ম্যারো ট্রান্সফার করতে প্রায় ৫০ লাখ টাকা প্রয়োজন। যা তার পরিবারের পক্ষে বহন করা সম্ভব না। এর আগে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ও চেন্নাই সিএমসি ভেলোর খ্রিস্টান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করিয়েছেন। বর্তমানে তার শারীরিক অবস্থা সংকটাপন্ন।

মুরাদ হেলথ ফার্মে জব করছিলো । তার নয় বছরের একটি কন্যা সন্তান রয়েছে এবং তার স্ত্রী বর্তমানে সন্তানসম্ভবা। সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হিসেবে মুরাদ স্ত্রী, সন্তানকে নিয়ে ভালোই চলছিলেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস মরণব্যাধি ক্যান্সার তার শরীরে বাসা বেঁধেছে।

এতোদিন চিকিৎসা করে সর্বস্ব শেষ প্রায়। এখন চিকিৎসা খরচ চালানোর মতো আর কোনো অবলম্বন নেই। তাই সমাজের হৃদয়বান ব্যাক্তিদের কাছে আর্থিক সাহায্য চেয়েছেন।

সাহায্য পাঠানোর বিস্তারিত:
মোফাজ্জেল হোসেন
ডাচ বাংলা ব্যাংক কুষ্টিয়া শাখা
১৬৮১০৩১১৪৫০৪
বিকাশ হিসাব নম্বর- ০১৭১৫২৩৩৪৬৪
অস্ট্রেলিয়াতে সাহায্য পাঠানোর বিস্তারিত:
SURID HAQUE
BSB 012-243
ACCOUNT NUMBER: 552743793

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

সিডনি প্রবাসীদের ঈদুল ফিতর উদযাপন
৩ বছর আগে
সিডনিতে স্মরণ সভা ও একুশের আলোচনা অনুষ্ঠিত
৩ বছর আগে
সিডনির সফল রেস্টুরেন্ট উদ্যোক্তা মিল্টন
৪ বছর আগে
সিডনিতে বাংলাদেশী ডেন্টিস্টদের মিলনমেলা
৪ বছর আগে
সিডনির ল্যাকাম্বায় বাণিজ্য মেলার আয়োজন
৪ বছর আগে

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com