
গত ২০ অক্টোবর সোমবার সিডনির ক্যানটারবারী সিটি কমিউনিটি সেন্টারে এক অনাড়ম্বর অনুষ্ঠানে ল্যাকাম্বার প্রভাবশালী এমপি ও স্যাডো মন্ত্রী রবার্ট ফোরোলো প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাংলাদেশী জনাব আজাদকে কমিউনিটি কাজের স্বীকৃতিস্বরূপ “কমিউনিটি ভলেনণ্টার এওয়ার্ড-২০১৪” পুরস্কার প্রদান করেন।
অনুষ্ঠানে সর্বমোট বিশজন স্বেচ্ছাসেবককে কমিউনিটি ভলেনণ্টার এওয়ার্ড প্রদান করা হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্যানটারবারী সিটি কমিউনিটি সেন্টারের বর্তমান চীফ এক্সইকিউটিভ অফিসার মিসেস জুলিয়ান।
জনাব আজাদ কেবল একজন সেচ্ছাসেবীই নন। লেখালেখি, সাম্পাদনা সাংস্কৃতিক অঙ্গনেও তার সমান পদচারণা। দেশে ও প্রবাসে জনাব আজাদ একজন অনুকরণীয় মানুষ। আত্মগরিমা ও অহংকারের উর্ধে উঠে তিনি নিজেকে গড়েতুলেছেন সকলের প্রিয় পাত্র হিসেবে। তার পারিবারিক জীবন ও সামাজিক জীবনে ছোট বড় সকলের প্রতিই তিনি সদয় ও সৌহার্দপূর্ণ। তার কোমল ও নমনীয় আচরণ মানুষকে তার কাছে আরো কাছে নিয়ে এসেছে।
সিডনি থেকে প্রকাশিত আমাদের প্রিয় অনলাইন সংবাদ মাধ্যম নবধারা এর প্রতিষ্ঠাতা সম্পাদক তিনি। মিডিয়ার এই বিস্তৃত গ্রহে, তার সাংবাদিকতার দির্ঘ পথচলা তার কলম ও চিন্তাকে আরো সমৃদ্ধ ও শানিত করে তুলেছে। সুপ্রভাত সিডনি সহ বহুল প্রচারিত বিভিন্ন বৈদেশিক সংবাদ মাধ্যমে তিনি তার সুসজ্জিত কলাম লিখে পাঠক হৃদয়ে জায়গা করে নিয়েছেন।
তিনি বর্তমানে নিউ সাউথ ওয়েলস স্বাস্থ্য বিভাগে কর্মরত ও তার প্রতিষ্ঠিত
নবধারা নিউজ ডট নেট এর সম্পাদনার কাজ করে যাচ্ছেন। শত ব্যস্তাতার মাঝেও তিনি সপ্তাহে কমপক্ষে চার ঘণ্টা সময় তিনি কমিউনিটির স্বেচ্ছাসেবী কাজে ব্যয় করে থাকেন। তিনি স্বেচ্ছাসেবক পরিবারের অন্যতম একজন সদস্য ।
ক্যান্টারবুরি সিটি কাউন্সিলের আওতাধীনে “২০১৩ সিটিজেন অব দ্যা ইয়ার এ্যাওয়ার্ড” পান। সিডনি ইনার ওয়েস্ট এলাকা থেকে ২০১২এবং ২০১৩ সালের ভলান্টিয়ার অব দ্যা ইয়ার পুরষ্কার লাভ করেন কমিউনিটিতে তাঁর মূল্যবান সেবা প্রদানের জন্য ।
তিনি এযাবৎ সামাজিক ও সেচ্ছাসেবী কাজের স্বীকৃতিস্বরূপ আঠারোটিরও বেশী সম্মননা ও পুরস্কার পেয়েছেন।
পুরুস্কার সমূহ:
The Nominee’s achieved many of them Awards such as-
2014 National Volunteer Certificate 2013Australian of the Year Awards Certificate2013 NSW Volunteer of the year Award (Sydney Inner West Region) Individual Categories2013 National Volunteer Certificate 2013 Citizen of the Year Awards (Canterbury City Council)2013 Best Attendance in the Aged Care St. George Public Hospital
2012Australian of the Year Awards Certificate2012 NSW Volunteer of the year Award (Sydney Inner West Region) Individual Categories2012 NSW Volunteer Team of the year Award (Sydney Inner West Region)Centre Day Care Service (Canterbury City Community, NSW)2012 STARS Training Awards (Canterbury City Community- NSW) Skills Training and Resources2012 National Volunteer Certificate 2011 SESLHD Health Care Awards Highly Commended(Individual Contribution to Workplace Health and Safety Award Category)2010 NSW Volunteer Team of the year Award (Sydney Inner West Region)Centre Day Care Service (Canterbury City Community, NSW)
2010 Reward & Recognition Awards (Improved Performance Category) NSW Health
2010 Reward & Recognition Awards (Customer Service Category) NSW Health
2010 Reward & Recognition Awards (Team work Category) NSW Health
2008 (Reward & Recognition Awards Team work Category) NSW Health
অস্ট্রেলিয়ায় পেশায় তিনি:
St. George Public Hospital -NSW Health-Full Time- 6 yearsSt. George Public Hospital – Occupational Health & Safety Representative in Aged CareSt. George Public Hospital – Falls Preventions Volunteer-2 yearsCanterbury City Community Centre -Volunteer – more than 5 yearsAus-Bangla Cultural Society Inc. (Rangdhanu)- Advisor –Just 1 yearBengali Reference Group St. George & Sutherland Area – Volunteer just startingAustralian Bangladesh Community Newspaper Suprovat Sydney- Reporter -2 yearsJP (Justices of the Peace) Services- Volunteer-2 years
বাংলাদেশে পেশায় তিনি:
Vice President of the Jalkuri Library of BangladeshGeneral Secretary of the Jalkuri Graduate Associations of Bangladesh
তিনি বলেন, প্রবাসে সামাজিক কর্মকাণ্ড ও কাজের স্বীকৃতি প্রবাসে বাংলাদেশের সুনাম বৃদ্ধিতে সহায়তা করছে।