বাংলাদেশ কমিউনিটি কাউন্সিল অষ্ট্রেলিয়া ও লেবার ফেন্ডশিপ এর যৈাথ আয়োজনে এক ” পূর্নমিলনী ” অনুষ্ঠিত হয় গত ১লা নভেম্বার ২০১৪, সিডনীর লাকেম্বা লাইব্রেরী হলে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপপ্স্থিত ছিলেন, সাবেক ইমিগ্রেশন মিনিষ্টার টনি বার্ক (এমপি), অষ্ট্রেলিয়া বিএনপির সভাপতি ড. আবদুল ওয়াহাব বকুল, কমিউনিটি নেতা ড. হুমায়েরা রানা, আওয়ামীলীগ নেতা গাউসুল আজম শাহজাদা, বঙ্গবন্ধু কাউন্সিল অস্ট্রেলিয়া’র […]
বাংলাদেশ কমিউনিটি কাউন্সিল অষ্ট্রেলিয়া ও লেবার ফেন্ডশিপ এর যৈাথ আয়োজনে এক ” পূর্নমিলনী ” অনুষ্ঠিত হয় গত ১লা নভেম্বার ২০১৪, সিডনীর লাকেম্বা লাইব্রেরী হলে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপপ্স্থিত ছিলেন, সাবেক ইমিগ্রেশন মিনিষ্টার টনি বার্ক (এমপি), অষ্ট্রেলিয়া বিএনপির সভাপতি ড. আবদুল ওয়াহাব বকুল, কমিউনিটি নেতা ড. হুমায়েরা রানা, আওয়ামীলীগ নেতা গাউসুল আজম শাহজাদা, বঙ্গবন্ধু কাউন্সিল অস্ট্রেলিয়া’র সভাপতি শামীম আল নোমান, রেডিও ভয়েস অব বাংলাদেশের পরিচালক ড. নার্গিস আরা, কমিউনিটি নেতা মোহাম্মদ কাইয়ূম, কোয়ান্টাস ইন্জিয়ার আব্দুল হান্নান, মুক্তমন্চ ডট কমের সম্পাদ্ক শামীম আল নোমান, সুপ্রভাত সিডনীর সম্পাদ্ক আবদুল্লাহ ইউছুফ শামীম, নবধারা ডট কমের সম্পাদ্ক আবুল কালাম আজাদ, বাংলাদেশ কমিউনিটি কাউন্সিল এর সভাপতি রাশেদুল হক। সাবেক ইমিগ্রেশন মিনিষ্টার টনি বার্ক (এমপি), তার বক্তব্যে বাংলাদেশর বর্তমান পরিবেশ ও অষ্ট্রেলিয়া সরকারের পদহ্মেপ নিয়ে আলোচনা করেছেন। বক্তব্যের মাঝে তিনি প্রবাসীদেরকে অষ্ট্রেলিয়ান লেবার পার্টিতে যোগদানের জন্য আমন্ত্রণ জানান। সামনের সাধারণ নির্বাচনে লাকেম্বা ( ওয়াটসন ) থেকে লেবার পার্টির মনোনীত ব্যাক্তিকে নির্বাচিত করার জন্য অনুরোধ জানান। এছাড়া ও অন্যান্য বক্তারা, বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন সমস্যা ও তাদের সফলতার কথা তুলে ধরেন।অনুষ্ঠানটি ” ঈদ পূর্নমিলনী ” হওয়ার কথা থাকলেও কোন ঈদ পূর্নমিলন ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করা হয়নি। শুধু ছিল আলোচনা পর্ব, এতে অনেক দর্শকদেরকে বিরক্তি প্রকাশ করতে দেখা যায়। রাতের ডিনারের (প্যাকেট বিরিয়ানিী ) মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘোষনা করা হয়।
