নাইম আবদুল্লাহ : গত ২৩ নভেম্বর (রবিবার) বিকাল ছয়টায় বাংলাদেশ এসোসিয়েশন অফ নিউ সাউথ ওয়েলস তাদের বার্ষিক সাংস্কৃতিক সন্ধ্যা ও নৈশভোজের আয়োজন করে। গ্লেনভিল টাউনহলে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিডনিতে বাংলাদেশের অনারারী কনসুলার জেনারেল অ্যান্থনি কুরী। অনুষ্ঠানের প্রথম পর্বে আলোচনা অনুষ্ঠানের শুরুতে সংগঠনটির […]
নাইম আবদুল্লাহ :
গত ২৩ নভেম্বর (রবিবার) বিকাল ছয়টায় বাংলাদেশ
এসোসিয়েশন অফ নিউ সাউথ ওয়েলস তাদের বার্ষিক সাংস্কৃতিক সন্ধ্যা ও
নৈশভোজের আয়োজন করে।
গ্লেনভিল টাউনহলে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের
সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিডনিতে বাংলাদেশের অনারারী কনসুলার
জেনারেল অ্যান্থনি কুরী।
অনুষ্ঠানের প্রথম পর্বে আলোচনা অনুষ্ঠানের শুরুতে সংগঠনটির বিভিন্ন
কার্যক্রম তুলে ধরে শুভেচ্ছা বক্তব্য রাখেন এসোসিয়েশনের সাবেক সভাপতি
এডঃ মোবারক হোসেন। তারপর সংগঠনের সাধার সম্পাদক নুর মোহাম্মদ
কামরুল হাসান বার্ষিক আর্থিক প্রতিবেদন পেশ করেন।
আরও বক্তব্য রাখেন, আবদুল মতিন উজ্জ্বল, ডাঃ আবদুল ওয়াহাব ও বার্ষিক
নৈশভোজ ও সাংস্কৃতিক উপ কমিটির আহ্বায়ক একেএম ফজলুল হক শফিক
প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে অ্যান্থনি কুরী সিডনিতে বাংলাদেশ কমিউনিটি সেন্টার
প্রতিষ্ঠার ব্যাপারে এসোসিয়েশনের নেতৃবৃন্দের জোর দাবির পরিপ্রেক্ষিতে তার
ব্যক্তিগত ও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সকল ধরনের সাহায্য ও
সহযোগিতার আশ্বাস দেন। তিনি একহাজার ডলার প্রদানের অঙ্গীকার করে
কমিউনিটির সকলের এগিয়ে আসার জন্য বিনীত আহ্বান জানান।
প্রথম পর্বটি পরিচালনা করেন সোনিয়া বেগম ও জামিল হোসেন।
দ্বিতীয় পর্বের সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন সিডনির বিশিষ্ট
কণ্ঠশিল্পী যুগল আতিক ও মিতা হেলাল, অমিয়া মতিন, বড়ুয়া ও প্রিয়াশা বড়ুয়া
প্রমুখ। এছাড়াও স্থানীয় ব্যান্ড সুজনের পরিচালনায় সঙ্গীত পরিবেশন করেন।
সবশেষে সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী তার সমাপনি বক্তব্যে অনুষ্ঠানটিকে
সর্বাত্মক সুন্দর ও সাফল্যমণ্ডিত করে তোলার জন্য মনিরুল হক জর্জ, ডাঃ
আবদুল ওয়াহাব, এডঃ মোবারক হোসেন, মইনুল ইসলাম চৌধুরী ও একেএম
ফজলুল হক শফিককে আন্তরিক ধন্যবাদ জানান।