নাইম আবদুল্লাহঃ এম এ মতিন ১৯৭৩ সালের ১০ই ডিসেম্বরের আজকের দিনে ভোলা জেলার বোরহানউদ্দিন থানার ধারিয়া গ্রামে জন্মগ্রহন করেন। অনেক ছোটবেলায় বাবাকে হারিয়েছেন তিনি। কিন্তু মায়ের আদর তাদের ভাইবোনদেরকে ভুলিয়ে রেখেছে বাবা হারানোর ব্যাথা। তার বাবা এবং দাদা ছিলেন অঢেল ভু- সম্পত্তির অধিকারী। এইসবের মধ্যে ছিল উল্লেখযোগ্য ছিল তৎকালীন জায়গিরের ভিটা, কবিরাজের ভিটা, নাপিতের ভিটা […]
নাইম আবদুল্লাহঃ এম এ মতিন ১৯৭৩ সালের ১০ই ডিসেম্বরের আজকের দিনে ভোলা জেলার বোরহানউদ্দিন থানার ধারিয়া গ্রামে জন্মগ্রহন করেন।
অনেক ছোটবেলায় বাবাকে হারিয়েছেন তিনি। কিন্তু মায়ের আদর তাদের ভাইবোনদেরকে ভুলিয়ে রেখেছে বাবা হারানোর ব্যাথা। তার বাবা এবং দাদা ছিলেন অঢেল ভু- সম্পত্তির অধিকারী। এইসবের মধ্যে ছিল উল্লেখযোগ্য ছিল তৎকালীন জায়গিরের ভিটা, কবিরাজের ভিটা, নাপিতের ভিটা ও ধোপার ভিটা।
কিন্তু বাবার মৃত্যুর পর পর সর্বনাশা গঙ্গা নদীর করাল গ্রাসে বিলীন হয়ে যায় তাদের বাপ-দাদার সকল সম্পত্তি। ফলে সংসারে শুরু হয় অভাব-অনটন।
পড়ালেখার খরচ ও সংসারের ব্যয়ভার মেটাতে তাদের মাকে বিক্রি করতে হয়েছে বাবার স্মৃতি বিজড়িত অনেক দামী আসবাবপত্র। ছেলেমেয়েদের আড়াল করে মা কেঁদেছেন অনেক, বুঝতে দেননি তাদের। সাথে সাথে কখনো আদর্শচ্যুত হতে দেননি তার সন্তানদেরকে। মানুষের মত মানুষ করতে মা তার সারাটা জীবন ব্যয় করেছেন।
জনাব মতিন বলেন, আমার মা আমার আদর্শ, আমার পাওয়ার, আমার সারা জীবনের চালিকাশক্তি। আমি মায়ের জন্য সবকিছু করতে পারি। যার বদৌলতে এ পৃথিবীর আলো দেখেছি, সেই মহিয়সী নারী জননী মা সামের্ত ভানুকে আমার জন্মদিনে সহস্র কোটি সালাম ও শ্রদ্ধা নিবেদন করছি ৷
১৯৮৯ সালে মাওলানা আকরাম খান সম্পাদিত তৎকালীন দৈনিক আজাদ পত্রিকায় যোগদানের মাধ্যমে জনাব মতিনের সাংবাদিকতা পেশার হাতে-খড়ি হয়।
তারপর তিনি ১৯৯১ সালে তিনি দক্ষিণ এশিয়ার প্রতিথ-যশা সাংবাদিক সৈয়দ মুরতজা আলী (এসএমআলী) সম্পাদিত ডেইলি স্টারের গাজীপুর সংবাদদাতা হিসাবে যোগদান করেন।
পরবর্তীতে ১৯৯৪- ৯৫ সালে অধ্যাপক আবুল কালাম আযাদ সম্পাদিত মাটির বাংলা পত্রিকার সহকারী সম্পাদক হিসাবে কর্তব্যরত ছিলেন।
১৯৯৬- ৯৮ সালে মোস্তফা কামাল মহিউদ্দিন সম্পাদিত দৈনিক আবির্ভাব এবং দি ডেইলি ( The Daily Disclosure) ডিসক্লোজার এ জনাব মতিন চীফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করেন।
২০০০-০৩ সাল পর্যন্ত তিনি মাগুরা গ্রুপের (বর্তমানে বাংলাদেশ ডেভেলপমেণ্ট গ্রুপ) প্রধান জনসংযোগ কর্মকর্তা পদে দক্ষতার সাথে কর্তব্য পালন করেন।
২০০৩ সালে জনাব মতিন স্বপরিবারে অস্ট্রেলিয়ায় অভিবাসন নিয়ে আসার পর প্রথমে ২০১২ সালে বিদেশবাংলা২৪.কম ও পরবর্তীতে এই বছরের গোঁড়ার দিকে এবিসিবাংলা.নেট নামে দুইটি অনলাইন নিউজ পোর্টালের প্রতিষ্ঠাতা সম্পাদক হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করে আসছেন। নিউজ পোর্টাল দুইটি ইতিমধ্যেই দেশে ও প্রবাসে বিপুল জনপ্রিয়তা পেয়েছে।
সিডনির নিউজ মিডিয়া পরিবারের পক্ষ থেকে সাংবাদিক এম এ মতিনকে জন্মদিনের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ও মোবারকবাদ।