ফাল্গুন নাইম আবদুল্লাহ সালাম বরকত রফিক জব্বার এমনি কত নাম ঝরে গেল জীবন প্রভাতে কে দিল তার দাম তারা বলতে চেয়েছিল ফাল্গুন, ফেব্রুয়ারী নয় জীবন গেলেও জানতো তারা হবে নিশ্চয় জয় মায়ের ভাষা প্রাণের ভাষা আমার শিশুর মুখে জীবন দিয়ে লালন করি আঁকড়ে রাখি বুকে আমরা নবীন আমরা প্রবীণ বড়াই করি সুখে ভাষা নিয়ে চক্রান্ত […]
ফাল্গুন
নাইম আবদুল্লাহ
সালাম বরকত রফিক জব্বার এমনি কত নাম
ঝরে গেল জীবন প্রভাতে কে দিল তার দাম
তারা বলতে চেয়েছিল ফাল্গুন, ফেব্রুয়ারী নয়
জীবন গেলেও জানতো তারা হবে নিশ্চয় জয়
মায়ের ভাষা প্রাণের ভাষা আমার শিশুর মুখে
জীবন দিয়ে লালন করি আঁকড়ে রাখি বুকে
আমরা নবীন আমরা প্রবীণ বড়াই করি সুখে
ভাষা নিয়ে চক্রান্ত সবাই দেবো রুখে
দিকে দিকে ঐ শোন ফেব্রুয়ারীর গান
পিছে পড়ে আছে বাংলা মায়ের ফল্গু ধারার তান