নাইম আবদুল্লাহঃ মাতৃভাষা চর্চা ও তার ইতিহাস আগামী প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে প্রতিবারের মতো এবারও গত ২১ শে ফেব্রুয়ারী শনিবার ক্যাম্পবেলটাউন বাংলা স্কুল তাদের মিন্টুস্থ ক্যাম্পাসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে।সকাল ১১ টায় পুষ্পস্তবক অর্পণ, প্রভাত ফেরী ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। তারপর সারাদিন ব্যাপী অনুষ্ঠান সূচীতে ছিল কবিতা আবৃতি, […]
নাইম আবদুল্লাহঃ মাতৃভাষা চর্চা ও তার ইতিহাস আগামী প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে প্রতিবারের মতো এবারও গত ২১ শে ফেব্রুয়ারী শনিবার ক্যাম্পবেলটাউন বাংলা স্কুল তাদের মিন্টুস্থ ক্যাম্পাসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে।সকাল ১১ টায় পুষ্পস্তবক অর্পণ, প্রভাত ফেরী ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। তারপর সারাদিন ব্যাপী অনুষ্ঠান সূচীতে ছিল কবিতা আবৃতি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ছোট ছোট শিশুদের পরিবেশিত মনোজ্ঞ নাচ-গান, পুরস্কার বিতরণ, ইত্যাদি।মাতৃভাষার গৌরব ও ইতিহাস তুলে ধরে আলোচনা করেন, বাংলা স্কুলের প্রতিষ্ঠাতা সদস্য আবদুল জলিল, সভাপতি নাজমুল খান, বাংলা প্রসার কমিটির সভাপতি ডঃ রফিকুল ইসলাম ও মাসুদ চৌধুরী প্রমুখ।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্কুলের ছোট ছোট সোনামনিরা, অভিভাবকবৃন্দ, স্কুল কমিটির সকল সদস্য, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশীরা।সাংস্কৃতিক সম্পাদক সাজ্জাদ চৌধুরী, স্কুল কমিটির সদস্য মাসুদ মিথুন, স্কুল শিক্ষিকা মিলি ইসলাম ও মিসেস রুমানার সার্বিক তত্ত্বাবধানে ভাষা দিবসের সমগ্র অনুষ্ঠানটি সুন্দর, প্রানবন্ত ও আকর্ষণীও হয়ে ওঠে।