Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

অস্ট্রেলিয়ান সংবাদ
৬:২৮ এএম, ৫ মার্চ ২০১৫

অভিজিৎ রায়ের নৃঃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে সিডনিতে মৌন প্রতিবাদ

গত ৩ মার্চ (মঙ্গলবার) বাংলাদেশে সাম্প্রতিক কালে একটি উগ্রবাদী চক্রের হাতে নিহত লেখক ও  ব্লগার অভিজিৎ রায়ের নৃঃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে সিডনিতে একটি মৌন প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।অস্ট্রেলিয়ার বাণিজ্য নগরী সিডনির প্রাণকেন্দ্রে অবস্থিত মারটিন প্যালেসে এই প্রতিবাদ সমাবেশে বাংলাদেশ প্রবাসী মুক্তচিন্তার বিভিন্ন শ্রেণীর মানুষ অংশগ্রহণ করে।সন্ধ্যা ৬ টা থেকে ঘণ্টা ব্যাপী এই মৌন প্রতিবাদের সমাবেশে […]

অভিজিৎ রায়ের নৃঃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে সিডনিতে মৌন প্রতিবাদ
১ মিনিটে পড়ুন |
গত ৩ মার্চ (মঙ্গলবার) বাংলাদেশে সাম্প্রতিক কালে একটি উগ্রবাদী চক্রের হাতে নিহত লেখক ও  ব্লগার অভিজিৎ রায়ের নৃঃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে সিডনিতে একটি মৌন প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।অস্ট্রেলিয়ার বাণিজ্য নগরী সিডনির প্রাণকেন্দ্রে অবস্থিত মারটিন প্যালেসে এই প্রতিবাদ সমাবেশে বাংলাদেশ প্রবাসী মুক্তচিন্তার বিভিন্ন শ্রেণীর মানুষ অংশগ্রহণ করে।সন্ধ্যা ৬ টা থেকে ঘণ্টা ব্যাপী এই মৌন প্রতিবাদের সমাবেশে বক্তব্য রাখেন কলামিস্ট অজয় দাস গুপ্ত, যুব সংগঠক নোমান শামীম, আবৃতিকার শীর্ষেন্ধু, সঙ্গীত শিল্পী ফারুক, মিসেস লিপি প্রমুখ। প্রতিবাদ সভায় স্থানীয় লেখক, কবি সাহিত্যিক ও মুক্তচিন্তার ব্যক্তিবর্গ এই হত্যাযজ্ঞের দ্রুত বিচার দাবী করেন। বক্তারা বলেন, ‘আমরা এমন বাংলাদেশ চাইনি যেখানে একজন প্রগতিশীল মানুষকে প্রকাশ্যে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করা হবে। আমরা এমন বাংলাদেশ চাইনি যেখানে মৌলবাদীদের উল্লাসে কেঁপে উঠবে আমাদের জাতীয় পতাকা ও সঙ্গীত’।

এই সমাবেশে সম্মিলিতভাবে আশাবাদ ব্যক্ত করা হয় যে, আর কোন মানুষের নৃঃশংস মৃত্যুতে আমাদের যেন এভাবে রাস্তায় নেমে আসতে না হয়। সমাবেশের অন্যতম প্রধান উদ্যোক্তা ছিলেন কবি ও গল্পকার মুরতালা রামাত ও আবিদা রুচি। নাট্যকার আকিদুল ইসলামের পরিচালনায় সমাবেশটি শেষ হয়।

নাইম আবদুল্লাহA2

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

সিডনি প্রবাসীদের ঈদুল ফিতর উদযাপন
৩ বছর আগে
সিডনিতে স্মরণ সভা ও একুশের আলোচনা অনুষ্ঠিত
৩ বছর আগে
সিডনির সফল রেস্টুরেন্ট উদ্যোক্তা মিল্টন
৪ বছর আগে
সিডনিতে বাংলাদেশী ডেন্টিস্টদের মিলনমেলা
৪ বছর আগে
সিডনির ল্যাকাম্বায় বাণিজ্য মেলার আয়োজন
৪ বছর আগে

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com