অস্ট্রেলিয়া প্রবাসী রশিদ ভূঁইয়ার জ্যেষ্ঠ কন্যা ডায়না ভূইয়ার ইন্তেকাল অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস স্টেটের ল্যাকেম্বা আসন থেকে ক্ষমতাসীন দল লিবারেল পার্টির প্রথম বাংলাদেশী এম পি প্রার্থী জিল্লুর রশিদ ভূঁইয়ার জ্যেষ্ঠ কন্যা ডায়না ভূঁইয়ার (১৯)গত ১২ই মার্চ দুপুর ৩টায় ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহে ও ইন্না ইলাহে রাজেউন)। ডায়না ভূঁইয়ার ইউনিভার্সিটি অব ওয়ের্স্টন সিডনি প্যারামাট্টা ক্যাম্পাসের ৩য় বর্ষের ছাত্রী ছিলেন। তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা […]
অস্ট্রেলিয়া প্রবাসী রশিদ ভূঁইয়ার জ্যেষ্ঠ কন্যা ডায়না ভূইয়ার ইন্তেকাল
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস স্টেটের ল্যাকেম্বা আসন থেকে ক্ষমতাসীন দল লিবারেল পার্টির প্রথম বাংলাদেশী এম পি প্রার্থী জিল্লুর রশিদ ভূঁইয়ার জ্যেষ্ঠ কন্যা ডায়না ভূঁইয়ার (১৯)গত ১২ই মার্চ দুপুর ৩টায় ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহে ও ইন্না ইলাহে রাজেউন)।
ডায়না ভূঁইয়ার ইউনিভার্সিটি অব ওয়ের্স্টন সিডনি প্যারামাট্টা ক্যাম্পাসের ৩য় বর্ষের ছাত্রী ছিলেন।
তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বাংলাদেশ কমিউনিটিসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শোকবার্তা পাঠিয়েছেন।
রশীদ ভূঁইয়ার মেয়ের মৃতু্যতে বাংলাদেশ আস্ট্রেলিয়া ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি মোহাম্মেদ মতিউর রহমান খান,
আস্ট্রেলিয়া আওয়ামীলিগের সভাপতি সিরাজুল হক, দেশ বিদেশ পত্রিকার প্রধানপ্রতিবেদক, বিশিষ্ট লেখক ও সাহিত্যিক নাইমআবদুল্লাহ, বিশিষ্ট্য ক্রীড়াবিদ নাসিম সামাদ, নবধারা নিউজ ডট কমের সম্পাদকআবুল কালাম আজাদ খোকন, রাজনীতিবিদ আহসানুল হক ইসমাইল ও বিদেশবাংলা ২৪ ডট কমের সম্পাদক এম এ মতিন এক শোকবার্তায় শোকাহত পরিবারের প্রতি গভীরভাবে সমবেদনা জানিয়েছেন।