বৈশাখী মেলা বাঙ্গালী সংস্কৃতির একটি খুবই পুরনো অনুষঙ্গ এবং ইতিমধ্যে তা আমাদের অন্যতম লোক ঐতিহ্যে পরিণত হয়েছে। এক সময় দেশের গ্রামাঞ্চলে ৩০ চৈত্র অর্থাৎ চৈত্র সংক্রান্তিতে যে মেলার আয়োজন করা হতো, সেটাই ক্রমান্বয়ে বৈশাখী মেলার রূপ ধারণ করে। পরে রবীন্দ্রনাথের উদ্যোগ ও স্পর্শে তা আরও মনোগ্রাহী ও দৃষ্টিনন্দন হয়ে ওঠে এবং বর্তমানে তা বাঙ্গালীর অন্যতম […]
বৈশাখী মেলা বাঙ্গালী সংস্কৃতির একটি খুবই পুরনো অনুষঙ্গ এবং ইতিমধ্যে তা আমাদের অন্যতম লোক ঐতিহ্যে পরিণত হয়েছে। এক সময় দেশের গ্রামাঞ্চলে ৩০ চৈত্র অর্থাৎ চৈত্র সংক্রান্তিতে যে মেলার আয়োজন করা হতো, সেটাই ক্রমান্বয়ে বৈশাখী মেলার রূপ ধারণ করে। পরে রবীন্দ্রনাথের উদ্যোগ ও স্পর্শে তা আরও মনোগ্রাহী ও দৃষ্টিনন্দন হয়ে ওঠে এবং বর্তমানে তা বাঙ্গালীর অন্যতম ও সর্বজনীন জাতীয় উৎসবে পরিণত হয়েছে।
বৈশাখী মেলার প্রচলন গ্রাম থেকে শুরু হলেও এর আয়োজন এবং এতে অংশগ্রহণের ব্যাপ্তি এখন নাগরিক সমাজের মধ্যেই অধিকতর প্রবল।
সিডনিতে বৈশাখী মেলা অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশী ও অন্যান্য বাংলা ভাষাভাষীদের বিশাল মিলন মেলা। প্রতি বছরের গতানুগতায় এবারও আগামী ১১ এপ্রিল শনিবার টেম্পি পার্কে বঙ্গবন্ধু পরিষদ সিডনি অস্ট্রেলিয়ার উদ্যোগে অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ায় বাঙালী কমিউনিটির প্রানের বৈশাখী মেলা। অস্ট্রেলিয়ায় জন্ম নেয়া ও বেড়ে ওঠা বাঙালী প্রজন্মকে জাতির ভাষা, সাহিত্য, সংস্কৃতি ও এর ইতিহাসের সাথে পরিচয় করিয়ে দেয়াই এই মেলার প্রধান উদ্দেশ্য।
মেলা প্রাঙ্গণে চারিদিক ঘিরে থাকবে বাঙালী খাবার ও দেশীয় পোশাকের স্টল।খাবারের স্টলগুলিতে দেশীয় খাবার পুরি,চটপটি,পিয়াজু, হালিম, জিলাপি, সিঙ্গারা বিরানি, রকমারি পিঠা ও মিষ্টি আর তৈরি পোশাকের স্টলগুলিতে থাকবে সালোয়ার কামিজ, জামদানি ও অন্যান্য তাঁতের শাড়ির বিপুল সমাহার। মেলায় বিভিন্ন রকমের রাইড বড় দর্শকদের যেমন গ্রাম্য নাগরদোলার স্মৃতি মনে করিয়ে দেবে তেমনি ছোট ছোট বাচ্চাদের সারা-বেলা আনন্দে মাতিয়ে রাখবে।
এ ছাড়াও বৈশাখী মেলার উম্মুক্ত মঞ্চে থাকবে শিশু কিশোর শিল্পীদের অংশগ্রহণে দেশাত্মবোধক গান, ছড়া, কবিতা, নাচ ও খণ্ড নাটকের সুবিশাল আয়োজন। সিডনির দূর দূরান্ত ছাড়াও ক্যানবেরা মেলবোর্ন থেকেও মেলায় দর্শক সমাগম ঘটবে।
মেলায় স্টল বরাদ্দের জন্য গাউসুল আলম শাহাজাদা (মোবাইল 0422 846 277, 0470 448 794 ) ও সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য গামা আবদুল কাদির ( 0402 055 444) এর সাথে যোগাযোগ করা যাবে। মেলার সার্বিক তত্ত্বাবধানে আছেন, গামা আবদুল কাদির, সিরাজুল হক, লিয়াকত আলী লিটন, আব্দুল বারেক ও গাউসুল আলম শাহাজাদা ও বঙ্গবন্ধু পরিষদ সিডনির অন্যান্য সদস্যবৃন্দ।