Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

অস্ট্রেলিয়ান সংবাদ
১২:৪৯ পিএম, ২৫ মার্চ ২০১৫

১৫ ওভার শেষে নিউজিল্যান্ড ১১৩/২

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ২৯৮ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে দূর্দান্ত সূচনা করেছে নিউজিল্যান্ড। ম্যাক কালামের ঝড়ো ব্যাটিং এ ১৫ ওভারে ২ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ১১৩ রান। বিশ্বকাপের বৃষ্টিবিঘ্নিত প্রথম সেমিফাইনালে মিলার ও ডি ভিলিয়ার্সের ঝড়ো ব্যাটিংয়ে নিউজিল্যোন্ডের বিপক্ষে পুনর্নির্ধারিত ৪৩ ওভারে ৫ উইকেটে ২৮১ রান সংগ্রহ করেছে দক্ষিণ আফ্রিকা। তবে বৃষ্টি আইনে নিউজিল্যান্ডের সামনে […]

১৫ ওভার শেষে নিউজিল্যান্ড ১১৩/২
২ মিনিটে পড়ুন |

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ২৯৮ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে দূর্দান্ত সূচনা করেছে নিউজিল্যান্ড। ম্যাক কালামের ঝড়ো ব্যাটিং এ ১৫ ওভারে ২ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ১১৩ রান। বিশ্বকাপের বৃষ্টিবিঘ্নিত প্রথম সেমিফাইনালে মিলার ও ডি ভিলিয়ার্সের ঝড়ো ব্যাটিংয়ে নিউজিল্যোন্ডের বিপক্ষে পুনর্নির্ধারিত ৪৩ ওভারে ৫ উইকেটে ২৮১ রান সংগ্রহ করেছে দক্ষিণ আফ্রিকা।
তবে বৃষ্টি আইনে নিউজিল্যান্ডের সামনে লক্ষ্য দাঁড়াল ২৯৮ রান। তাদের হারাতে হয়েছে ৫ উইকেট। ডিভিলিয়ার্স করেছেন ৪৫ বলে ৬৫ রান। মিলার ১৭ বলে ৪৯। এর আগে পৌনে দুই ঘণ্টা বৃষ্টির কারণে খেলা বন্ধ থাকায় ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে আনা হয় ৪৩ ওভারে। বৃষ্টি শুরুর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে বড় স্কোর গড়ার পথে ছিল দক্ষিণ আফ্রিকা। ডু প্লেসিস আর ডি ভিলিয়ার্সের ঝড়ো ব্যাটিংয়ে দ্রুত রান ওঠে স্কোরবোর্ডে। খেলা বন্ধ হওয়ার আগ পর্যন্ত ৩৮ ওভারে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৩ উইকেটে ২১৬ রান ছিল।
ডু প্লেসিস ৮২ এবং ডি ভিলিয়ার্স ৬০ রানে ব্যাট করছিলেন। বৃষ্টি থামলে আবার ব্যাট করতে নেমে ডু প্লেসিসের (৮২) উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। এরপর ভিলিয়ার্সের সঙ্গে যোগ দেন মিলার। তারা দুজন দ্রুত রান তুলে বড় সংগ্রহ গড়ে তোলেন। হাফ সেঞ্চুরি থেকে এক রান দূরে থাকতে সাজ ঘরে ফেরেন মিলার। এরপর ডুমনিকে (৮) নিয়ে বাকি ওভার শেষ করেন ভিলিয়ার্স।
এর আগে টস জিতে ব্যাট করতে নামা প্রোটিয়ারা ট্রেন্ট বোল্টের জোড়া আঘাতে শুরুতেই চাপে পড়ে যায়। ইনিংসের চতুর্থ ওভারে বোল্টকে অফ ড্রাইভ খেলতে গিয়ে ইনসাইডেজ হয়ে বোল্ড হন হাশিম আমলা। অষ্টম ওভারে বোল্টকে ডাউন দ্য উইকেটে খেলতে গিয়ে থার্ডম্যানে সউদিকে ক্যাচ দেন আরেক ওপেনার কুইন্টন ডি কক।
৩১ রানে দ্বিতীয় উইকেট পতনের পর জুটি বাঁধেন ডু প্লেসিস-রুশো। ৮৩ রান এনে দেয়া তৃতীয় উইকেট জুটিটি ভাঙেন কোরে অ্যান্ডারসন। গাপটিলের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরা রিলি রুশোর ব্যাট থেকে আসে ৩৯ রান।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

সিডনি প্রবাসীদের ঈদুল ফিতর উদযাপন
৩ বছর আগে
সিডনিতে স্মরণ সভা ও একুশের আলোচনা অনুষ্ঠিত
৩ বছর আগে
সিডনির সফল রেস্টুরেন্ট উদ্যোক্তা মিল্টন
৪ বছর আগে
সিডনিতে বাংলাদেশী ডেন্টিস্টদের মিলনমেলা
৪ বছর আগে
সিডনির ল্যাকাম্বায় বাণিজ্য মেলার আয়োজন
৪ বছর আগে

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com