Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

অস্ট্রেলিয়ান সংবাদ
১১:৫৪ এএম, ২৬ মার্চ ২০১৫

বাংলাদেশকে খুশি করে ফাইনালে অস্ট্রেলিয়া

বাংলাদেশকে খুশি করে বিশ্বকাপ ক্রিকেটে দ্বিতীয় সেমিফাইনালে হাই ভোলটেজ ম্যাচে ভারতকে ৯৫ রানে হারিয়ে ফাইনালে উঠলো স্বাগতিক অস্ট্রেলিয়া। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অজিদের দেয়া ৩২৯ রানের বিশাল টার্গেট তাড়া করতে গিয়ে ২৩৩ রানে গুটিয়ে যায় ভারতীয়দের ইনিংস। এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩২৮ রান সংগ্রহ করেছে অস্ট্রেলিয়া। ভারতীয় পেসার […]

বাংলাদেশকে খুশি করে ফাইনালে অস্ট্রেলিয়া
২ মিনিটে পড়ুন |

বাংলাদেশকে খুশি করে বিশ্বকাপ ক্রিকেটে দ্বিতীয় সেমিফাইনালে হাই ভোলটেজ ম্যাচে ভারতকে ৯৫ রানে হারিয়ে ফাইনালে উঠলো স্বাগতিক অস্ট্রেলিয়া। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অজিদের দেয়া ৩২৯ রানের বিশাল টার্গেট তাড়া করতে গিয়ে ২৩৩ রানে গুটিয়ে যায় ভারতীয়দের ইনিংস।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩২৮ রান সংগ্রহ করেছে অস্ট্রেলিয়া।

ভারতীয় পেসার উমেস যাদব ৪টি উইকেট নিয়েছেন। এ ছাড়া ২টি উইকেট নিয়েছেন আরেক পেসার মোহিত শর্মা। স্পিনার রবিচন্দ্রন অশ্বিন পেয়েছেন ১ উইকেট।

বৃহস্পতিবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ফাইনালে যাওয়ার লড়াইয়ে মুখোমুখি হয়েছে ভারত ও অস্ট্রেলিয়া। টস জিতে ম্যাচে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়ান অধিনায়ক মাইকেল ক্লার্ক।

ব্যাটিংয়ে নেমে ইনিংসের চতুর্থ ওভারের প্রথম বলেই সাজঘরে ফিরেছেন ডেভিড ওয়ার্নার। ব্যক্তিগত ১২ রানে ভারতীয় পেসার উমেশ যাদবের বলে বিরাট কোহলির হাতে ধরা পড়েছেন তিনি। এরপর ক্রিজে নেমে দলকে চাপ থেকে বের করে আনার চেষ্টা করছেন স্টিভেন স্মিথ। তাকে যথাযথ সঙ্গ দিয়েছেন অপর ওপেনার অ্যারোন ফিঞ্চ। এ জুটিতে ১৮২ রান জমা পড়েছে অস্ট্রেলিয়ার দলীয় স্কোরবোর্ডে। স্মিথের পর দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৮১ রান করেছেন ফিঞ্চ।

আসরের প্রথম সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে নিউজিল্যান্ড।  অস্ট্রেলিয়ার ও নিউজিল্যান্ড   দল  ফাইনালে মুখোমুখি হবে । ফাইনাল ম্যাচটি মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে ২৯ মার্চ।

অস্ট্রেলিয়া একাদশ : অ্যারন ফিঞ্চ, ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ, মাইকেল ক্লার্ক, শেন ওয়াটসন, গ্লেন ম্যাক্সওয়েল, জেমস ফকনার, ব্রাড হাডিন, মিশেল জনসন, মিশেল স্টার্ক ও জোস হাজলউড।

ভারত একাদশ : শিখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে, সুরেশ রায়না, মহেন্দ্র সিং ধোনি, রবীন্দ্র জাদেজা, রবীচন্দ্রণ অশ্বিন, মোহাম্মদ সামি, মোহিত শর্মা ও উমেশ যাদব।

ম্যাচ সেরা হন স্টেভেন স্মিথ।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

সিডনি প্রবাসীদের ঈদুল ফিতর উদযাপন
৩ বছর আগে
সিডনিতে স্মরণ সভা ও একুশের আলোচনা অনুষ্ঠিত
৩ বছর আগে
সিডনির সফল রেস্টুরেন্ট উদ্যোক্তা মিল্টন
৪ বছর আগে
সিডনিতে বাংলাদেশী ডেন্টিস্টদের মিলনমেলা
৪ বছর আগে
সিডনির ল্যাকাম্বায় বাণিজ্য মেলার আয়োজন
৪ বছর আগে

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com