Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

অস্ট্রেলিয়ান সংবাদ
৬:৩৮ এএম, ২৮ মার্চ ২০১৫

রংধনু অজ-বাংলা কালচারাল সোসাইটি ইনক্ এর উদ্যোগে আয়োজিত রংধনু ট্যালেন্ট এওয়ার্ড ও সাংস্কৃতিক সন্ধ্যা।

গত ২১শে মার্চ ২০১৫ শনিবার সন্ধ্যায়, অনুষ্ঠিত হয়ে গেলো রংধনু অজ-বাংলা কালচারাল সোসাইটি রংধনু ট্যালেন্ট অ্যাওয়ার্ড ২০১৫ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন ক্যান্টাবেরী সিটি কাউন্সিলের মেয়র জনাব ব্রায়ান রবসন। বিগত বছরগুলোর মতোই এ বছরও এই সংস্কৃতিক অনুষ্ঠান সাজনো হয়েছিল সঙ্গীত, নৃত্য, কবিতা আবৃত্তি ও নাটিকা দিয়ে। অনুষ্ঠানের কেন্দ্রে ছিলো প্রবাসী বাংলাদেশী […]

রংধনু অজ-বাংলা কালচারাল সোসাইটি ইনক্ এর উদ্যোগে আয়োজিত রংধনু ট্যালেন্ট এওয়ার্ড ও সাংস্কৃতিক সন্ধ্যা।
৪ মিনিটে পড়ুন |

গত ২১শে মার্চ ২০১৫ শনিবার সন্ধ্যায়, অনুষ্ঠিত হয়ে গেলো রংধনু অজ-বাংলা কালচারাল সোসাইটি রংধনু ট্যালেন্ট অ্যাওয়ার্ড ২০১৫ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন ক্যান্টাবেরী সিটি কাউন্সিলের মেয়র জনাব ব্রায়ান রবসন।
বিগত বছরগুলোর মতোই এ বছরও এই সংস্কৃতিক অনুষ্ঠান সাজনো হয়েছিল সঙ্গীত, নৃত্য, কবিতা আবৃত্তি ও নাটিকা দিয়ে। অনুষ্ঠানের কেন্দ্রে ছিলো প্রবাসী বাংলাদেশী এবং তাদের কৃতি সন্তানদের পুরস্কৃত করা যারা পড়াশুনা সহ বিভিন্ন ক্ষেত্রে তাদের লক্ষণীয় সাফল্য অর্জন করছে।
রংধনুর বার্ষিক এই নিয়মিত আয়োজনে ইতিমধ্যে প্রবাসী বাংলাদেশীদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে। রংধনুই প্রথম সংগঠন যারা প্রবাসী বাংলাদেশীদের এবং তাদের কৃতি সন্তানদের বিভিন্ন ক্ষেত্রে সাফল্য আর্জনের স্বীকৃতি দেবার এই ব্যতিক্রম উদ্যোগ গ্রহন করে।
অনুষ্ঠানটি সঞ্চালনের দায়িত্বে ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক জনাব কাজী জাকারিয়া আরিফ। অনুষ্ঠানটি যথারীতি শুরু হয় পবিত্র কোরাআন থেকে তেলাওয়াত ও তরর্জমা দিয়ে। পবিত্র কোরআন তেলাওয়াত ও তর্জমা করেন রাফসিন মাহমুদ। তারপর পরিবেশিত হয় অষ্ট্রেলিয়া ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত। তারপর মূল অনুষ্ঠান শুরু হয় নৃত্য দিয়ে। বাংলাদেশের বিভিন্ন জনপ্রিয় গানের সাথে নৃত্য পরিবেশন করেন শাহীন আক্তার স্বর্ণা, অর্পিতা সোম এবং পূজার। এরপর দর্শকের কবি শামসুর রহমানের “তোমাকে পাওয়ার জন্য, হে স্বাধীনতা” কবিতা আবৃত্তি করে শুনান রংধনু সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আজাদ আবুল কালাম।
রাতের খাবারের বিরতির পর শুরু হয় দ্বিতীয় পর্ব “পদক বিতরনী”। এই পর্বের উপস্থাপিকা নাফিজা নাজ ফেরদৌসির অনুরোধে রংধনুর সভাপতি, প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ মঞ্চে আসেন। প্রথমেই বক্তব্য রাখেন রংধনুর সভাপতি শামসুজ্জামান শামীম। সভাপতি তার বক্তব্যে রংধনুর এই উদ্যোগের ইতিহাস নিয়ে এবং রংধনুর ভবিষ্যত পরিকল্পনা নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। প্রধান অতিথি ক্যান্টাবেরী সিটির মেয়র জনাব ব্রায়ান রবসন তার বক্তবে এই ধরনের পুরস্কার বিতরনী উদ্যোগকে ব্যাতিক্রমী একটি উদ্যোগ বলে অভিহিত করেন এবং বাংলাদেশী পরিবারের এই ধরনের উদ্যোগকে সবধরনের সহোযোগিতা প্রদানের আস্বাস দেন।
পুরস্কার বিতরনী অনুষ্ঠানের পর সকল বিজয়ী পদক প্রাপ্তদের সাথে প্রধান অতিথি ছবি তুলেন। পুরষ্কার বিতরনীর পর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব। এইপর্বে সংগীত পরিবেশন করেন সিডনীর জনপ্রিয় গায়ক রুহুল আমিন। এরপর আজাদ আবুল কালামের রচনায় রম্য নাটিকাতে অভিনয় করেন রচয়িতা নিজেই, সংগে ছিলেন রংধনুর সাধারণ সম্পাদক জনাব ওহাব মিঞা। কৌতুকপূর্ন এই নাটিকাটি দর্শকরা আদ্রিত হয়। এরপর র‍্যাফেল ড্র বিজয়ীদের নাম ঘোষনার পরপরই সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।

এবারে বিভিন্ন ক্যাটাগরীতে রংধনু ট্যালেন্ট এওয়ার্ড যারা যারা পেলেন –
NAPLAN – 3 Anuva Ahmad, Saib Chowdhury, Rubayat Shikder
NAPLAN – 5 Emaduddin Ahmed, Athshan Rahman, Tasnim Haque, Farhan Shafiq (Priyo), Tasnima Tabassum Rahman
OC– Maheema Biswas
NAPLAN – 7 Neemat Chowdhury, Nusrat Jahan Samiya
Year – 7 (Selective ) Rafsan Mahmud, Junayna Areej, Sameera Aysha Zaman, Masrafi Rahman;
NAPLAN – 9 Sabiha Udding, Mehek Fatiha Rahman, Nashita wohab, Tawfeeq Gazi, Samiha Udddin
HSC – Zaheen Monzoor (Medicine), Nasif Chowdhury, Hreedi R Akther
Sports (Cricket & Tennis) – Nehal Nafcy
Special Category 1 (Arabic) – Raysa Tahsin, Afifa Sultana // Special Category 2 (Community Work) – Shakir Karim // Special 3 (ICAAS) – Naifsa Naz Ferdousy, Rafsann Ahmed Khondker // Special 4 (Sponsor) – Mr Abu Quaium Khan (AFK International)
Rongdhanu Presidential Award: Munir Rahman

এছাড়াও রংধনু ট্যালেন্ট এওয়ার্ড পদক পেলেন প্রফেসর আলী কাজী শিক্ষা, গবেষনা ও কমিউনিটি কাজে তার অসামান্য সাফল্যে অর্জনের জন্য। জনাব আলী কাজী সবোর্চ্চ্য শিক্ষা পিএইচডি সম্মান প্রাপ্ত জাতীয় ও আর্ন্তজাতিক ভাবে পরিচিত এবং অসংখ্যা জাতীয় ও আর্ন্তজাতিক পদকে ভূষিত।
অনুষ্ঠান যখন শেষ হয় সিডনীর আকাশ তখন মেঘাচ্ছন্ন। এক পশলা বৃষ্টির ফসল পাতায় পাতায় বিন্দু বিন্দু ঝরে জল আর সদ্যস্মাত রাজপথ নিয়ন আলোতে প্রতিফলিত হয়ে ঝলমল করছে। প্রবাসী বাংলাদেশীদের এদেশে বেড়ে ওঠা সন্তানদের মুখবয়ব মনে করিয়ে দিয়েছে সেই ঔজ্বল্য।
আগামী ৩০শে মে ২০১৫ অনুষ্ঠিত হবে রংধনু অজ-বাংলা কালচারাল ইনক্ এর নিয়মিত আয়োজন, স্থানীয় ও বাংলাদেশী শিল্পীদের পরিবেশনায় অজ-বাংলা কালচারাল নাইট ২০১৫। অনুষ্ঠানটি সিডনীর গতানুগতিক অনুষ্ঠানের চাইতে একটু ভিন্নতর হবে বলে কর্মকর্তারা মনে করেন। স্থানীয় শিল্পী যারা এই অনুষ্ঠানে নাটক, নৃত্য, গানে, কৌতুক ও বাজনায় অংশগ্রহন করতে চান তাদের অতিসত্তর সংগঠনের সাংগঠনিক সম্পাদক কাজী জাকারিয়া আরিফ (0425661057) অথবা সাংস্কৃতিক সম্পাদক আজাদ আবুল কালামের (0401683031) এর সাথে যোগাযোগ করতে অনুরোধ করা যাচ্ছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

সিডনি প্রবাসীদের ঈদুল ফিতর উদযাপন
৩ বছর আগে
সিডনিতে স্মরণ সভা ও একুশের আলোচনা অনুষ্ঠিত
৩ বছর আগে
সিডনির সফল রেস্টুরেন্ট উদ্যোক্তা মিল্টন
৪ বছর আগে
সিডনিতে বাংলাদেশী ডেন্টিস্টদের মিলনমেলা
৪ বছর আগে
সিডনির ল্যাকাম্বায় বাণিজ্য মেলার আয়োজন
৪ বছর আগে

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com