ডেস্ক রিপোর্টঃ আমাদের গৌরবময় স্বাধীনতা ও তার ইতিহাস আগামী প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে প্রতিবারের মতো এবারও গত ২৮শে মার্চ(শনিবার)সিডনির বেলমোর কমিউনিটি সেন্টার হলে বাংলাদেশ কমিউনিটি স্কুল “স্বাধীনতা দিবস” এর অনুষ্ঠান আয়োজন করে। অনুষ্ঠান সূচীতে ছিল কবিতা আবৃতি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ছোট ছোট শিশুদের পরিবেশিত মনোজ্ঞ নাচ-গান, পুরস্কার বিতরণ ইত্যাদি।গান, নাচ ও কবিতা আবৃতি পরিবেশন করে রামিন, […]
ডেস্ক রিপোর্টঃ
আমাদের গৌরবময় স্বাধীনতা ও তার ইতিহাস আগামী প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে প্রতিবারের মতো এবারও গত ২৮শে মার্চ(শনিবার)সিডনির বেলমোর কমিউনিটি সেন্টার হলে বাংলাদেশ কমিউনিটি স্কুল “স্বাধীনতা দিবস” এর অনুষ্ঠান আয়োজন করে। অনুষ্ঠান সূচীতে ছিল কবিতা আবৃতি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ছোট ছোট শিশুদের পরিবেশিত মনোজ্ঞ নাচ-গান, পুরস্কার বিতরণ ইত্যাদি।গান, নাচ ও কবিতা আবৃতি পরিবেশন করে রামিন, তাহেবা, অপসরা ও দিপ্রা ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের চেয়ারম্যান ডাঃ আব্দুল ওহাব, স্কুলের পরিচালক শাহিদ আহমেদ পারভেজ, সাধারন সম্পাদক সহিদুল ইসলাম, প্রধান শিক্ষিকা মৌসুমী নাজ, গানের শিক্ষিকা ময়না, স্কুলের ছোট ছোট সোনামনিরা, অভিভাবকবৃন্দ, স্কুল কমিটির সকল সদস্য, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশীরা।
অভ্যাগত অথিতিদের জন্য হাল্কা আপ্যায়নের বাবস্তা করা হয়। জাহিদুল ইসলামের সভাপতিত্বে স্বাধীনতা দিবসের সমগ্র অনুষ্ঠানটি সুন্দর, প্রানবন্ত ও আকর্ষণীও হয়ে ওঠে।
উল্লেখ্য যে, বাংলা কমিউনিটি স্কুলে প্রতি রবিবার বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত বাংলা শেখানো হয়ে থাকে।