Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

অস্ট্রেলিয়ান সংবাদ
৩:৪৩ এএম, ১০ এপ্রিল ২০১৫

সিডনি প্রবাসী এ্যাড মোবারক হোসেনের পিতার ইন্তেকাল

স্টাফ রিপোর্টার : অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশ এসোসিয়েশন অফ নিউ সাউথ ওয়েলস এর প্রাক্তন সভাপতি এ্যাড. মোবারক হোসেনের পিতা আলহাজ্জ আবুল হোসেন গতকাল ৮ই এপ্রিল (বুধবার) সন্ধ্যায় ঢাকার ইবনেসিনা হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে ও ইন্না ইলাহে রাজেউন)। তিনি বেশ কিছুদিন যাবত বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন। আলহাজ্জ আবুল হোসেনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে বাংলাদেশে […]

সিডনি প্রবাসী এ্যাড মোবারক হোসেনের পিতার ইন্তেকাল
১ মিনিটে পড়ুন |
স্টাফ রিপোর্টার : অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশ এসোসিয়েশন অফ নিউ সাউথ ওয়েলস এর প্রাক্তন সভাপতি এ্যাড. মোবারক হোসেনের পিতা আলহাজ্জ আবুল হোসেন গতকাল ৮ই এপ্রিল (বুধবার) সন্ধ্যায় ঢাকার ইবনেসিনা হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না 
লিল্লাহে ও ইন্না ইলাহে রাজেউন)। তিনি বেশ কিছুদিন যাবত বার্ধক্য জনিত রোগে
ভুগছিলেন। আলহাজ্জ আবুল হোসেনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে বাংলাদেশে শোকের ছায়া নেমে আসে। 
 
রাজনৈতিক,সামাজিক, মিডিয়া নেতৃবৃন্দ ও প্রবাসী স্বজনরা গতকাল বুধবার রাতে মোবারক হোসেনের মিন্টুর বাসভবনে এসে শোক সংশপ্ত পরিবারকে সমবেদনা জানান এবং মরহুমের রুহের মাগফেরাতের জন্য দোয়া করেন। মোবারক হোসেন আজ ৯ই এপ্রিল 
বৃহস্পতিবার সকালে বিমানযোগে বাংলাদেশে রওয়ানা দিয়েছেন। ১০ই এপ্রিল শুক্রবার বাদ জুম্মা মরহুমের জানাজা শেষে কুমিল্লার মুরাদ নগরে গ্রামের বাড়ীতে দাফন করা হবে।
 
এছাড়াও মোবারক হোসেনের পিতার মৃতু্যতে বাংলাদেশ আস্ট্রেলিয়া ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি মোহাম্মেদ মতিউর রহমান খান, ইসমাইল মিয়া, আস্ট্রেলিয়া আওয়ামীলিগের সভাপতি সিরাজুল হক, দেশ বিদেশ পত্রিকার প্রধানপ্রতিবেদক, বিশিষ্ট লেখক ও সাহিত্যিক নাইমআবদুল্লাহ, বিশিষ্ট্য ক্রীড়াবিদ নাসিম সামাদ, নবধারা নিউজ ডট কমের সম্পাদক আবুল কালাম আজাদ খোকন, রাজনীতিবিদ আহসানুল হক ইসমাইল ও বিদেশবাংলা ২৪ ডট কমের সম্পাদক এম এ মতিনসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ শোকাহত পরিবারের প্রতি গভীরভাবে সমবেদনা জানিয়েছেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

সিডনি প্রবাসীদের ঈদুল ফিতর উদযাপন
৩ বছর আগে
সিডনিতে স্মরণ সভা ও একুশের আলোচনা অনুষ্ঠিত
৩ বছর আগে
সিডনির সফল রেস্টুরেন্ট উদ্যোক্তা মিল্টন
৪ বছর আগে
সিডনিতে বাংলাদেশী ডেন্টিস্টদের মিলনমেলা
৪ বছর আগে
সিডনির ল্যাকাম্বায় বাণিজ্য মেলার আয়োজন
৪ বছর আগে

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com