Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

অস্ট্রেলিয়ান সংবাদ
১১:২৬ এএম, ২৩ এপ্রিল ২০১৫

সিডনিতে জিরো ডিগ্রী’র প্রিমিয়ার শো আগামী ১লা মে

আগামী ১ লা মে সন্ধ্যা ৬.৩০ মিনিটে সিডনির সিভিক্স থিয়েটারে পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি জিরো ডিগ্রী এর প্রিমিয়ার শো অনুষ্ঠিত হবে। জিরো ডিগ্রী খ্যাতনামা পরিচালক অনিমেষ আইচ পরিচালিত একটি বাংলা ছায়াছবি। প্লে হাউস প্রোডাকশনস্-এর ব্যানারে জনপ্রিয় নাট্যাভিনেতা ও পরিচালক মাহফুজ আহমেদ জিরো ডিগ্রীর প্রযোজনা করেছেন। এতে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ, জয়া আহসান, দিলরুবা ইয়াসমিন রুহি, ইফতেখার […]

সিডনিতে জিরো ডিগ্রী’র প্রিমিয়ার শো আগামী ১লা মে
৩ মিনিটে পড়ুন |

Zero Degree

আগামী ১ লা মে সন্ধ্যা ৬.৩০ মিনিটে সিডনির সিভিক্স থিয়েটারে পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি জিরো ডিগ্রী এর প্রিমিয়ার শো অনুষ্ঠিত হবে। জিরো ডিগ্রী খ্যাতনামা পরিচালক অনিমেষ আইচ পরিচালিত একটি বাংলা ছায়াছবি। প্লে হাউস প্রোডাকশনস্-এর ব্যানারে জনপ্রিয় নাট্যাভিনেতা ও পরিচালক মাহফুজ আহমেদ জিরো ডিগ্রীর প্রযোজনা করেছেন। এতে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ, জয়া আহসান, দিলরুবা ইয়াসমিন রুহি, ইফতেখার জাইব, মীর রাব্বি, রনন রয়, তারিক আনাম খান, টেলিসামাদ, ইরেশ যাকের, লায়লা হাসান, শিরিন আলম প্রমুখ। গত ১৮ই এপ্রিল, ২০১৪ সালে এই চলচ্চিত্রের দৃশ্যায়নের কাজ শেষ হয় এবং ২০১৫ সালের ৬ই ফেব্রুয়ারি বাংলাদেশে জিরো ডিগ্রী মুক্তি পায়।

 

অমিত ও নীরার একমাত্র সন্তান অর্ক। সাধারণ সুখী জীবন তাদের। অমিত একটি টেলিকমিউনিকেশন কোম্পানিতে ও নীরা বেসরকারি সংস্থায় চাকরি করে। অফিসের কাজের জন্য প্রায়ই নীরাকে দেশের বাইরে যেতে হয়। কিন্তু নীরা একবার বিদেশে গিয়ে আর ফিরে আসে না। সে অমিততে ফোনে জানায় যে একজন নব্য রকস্টার মুশফিককে বিয়ে করে এখন থেকে সেখানেই থাকবে। অমিত ব্যাপারটিকে মেনে নিতে না পেরে ভেঙে পড়ে। এরই মধ্যে সড়ক দুর্ঘটনায় অর্ক মারা যাওয়ার খবরে অমিত মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়ে।

এদিকে গ্রামের প্রভাবশালী ব্যাক্তিত্ব মন্দ স্বভাবধারী পাটোয়ারী। সে সুন্দরী মহিলাদের বিয়ে করে দিনকয়েক পরে ছেড়ে বা মেরে ফেলে। এসবের প্রতি বিরূপ হয়ে তার স্ত্রী তাদের মেয়ে সোনিয়াকে কিছু টাকা দিয়ে ঢাকা পাঠিয়ে দেয়। কিন্তু আশামত সব হয়ে ওঠে না। সে এক পর্যায়ে আত্মহত্যা করতে গেলে ওয়াহেদ নামের এক কবি তাকে রক্ষা করে। তাদের মধ্যে সম্পর্ক তৈরি হয়। আসলে ওয়াহেদ একজন নারী ব্যবসায়ী। সে টাকার বিনিময়ে সোনিয়াকে বিক্রি করে দেয়। সোনিয়া ধর্ষণের শিকার হয় এবং মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। তারপর সেও অমিতের ঐ হাসপাতালেই ভর্তি হয়।

হাসপাতালেই তাদের পরিচয় হয়। সেখান থেকেই তারা নিজ নিজ প্রতিশোধ নিতে প্রস্তুত হয়। সোনিয়া খুঁজবে ওয়াহেদকে আর অমিত খুঁজবে নীরাকে। এদিকে নীরা ও মুশফিকের মধ্যেও দাম্পত্য কলহ সৃষ্টি হয়। এভাবেই জিরো ডিগ্রীর গল্প এগিয়ে যায়।
চলচ্চিত্রের বেশিরভাগ অংশের দৃশ্যই ঢাকা ও এর আশেপাশে ধারণ করা হয়েছে। তবে কিছু অংশ সিঙ্গাপুরেও ধারণ করা হয়।

জিরো ডিগ্রী ছবিটি সম্পর্কে দৈনিক মানবকণ্ঠ তাদের রিভিউতে লিখেছে, পরিচালক সীমিত বাজেটের মধ্যে থেকে তাঁর সর্বোচ্চ চেষ্টা করেছেন। সব মিলিয়ে তারা অনিমেষকে ১০০তে ৯৯ দেয়া যেতে পারে বলে মতপ্রকাশ করে। বাংলানিউজ২৪ চলচ্চিত্রটি দেখতে গেলে পয়সা উসুল হবে বলে মন্তব্য করে। বাংলামেইল২৪ তাদের রিভিউতে এই চলচ্চিত্রের নানাদিকের প্রশংসা করে দেশের চলচ্চিত্র অবস্থার পরিবর্তনে জিরো ডিগ্রী নতুনভাবে ভূমিকা রাখবে বলে মন্তব্য করে। জনপ্রিয় নাট্যাভিনেতা ও জিরো ডিগ্রী’র পরিচালক মাহফুজ আহমেদ বলেন, বাংলাদেশের চলচ্চিত্র আসছে বিশ্বব্যাপী। যেখানে বাঙালী আছে, বাংলা ভাষা আছে, সেখানে যদি আমরা বাংলা ছবিকে পৌঁছে দিতে পারি তাহলে একদিন আমরাও আমাদের ছবি নিয়ে অহঙ্কার করতে পারবো, গর্ব নিয়ে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাড়াতে পারবো। যেমন আজ আমাদের অহংকার ও গর্ব ক্রিকেট নিয়ে। তিনি জানান, বাংলাদেশে এখন ভালো ছবি নির্মাণের যাত্রা শুরু হয়েছে। এই নব যাত্রায় যদি প্রবাসী বাঙালীদের সাথে না পাই, তাহলে আমাদের বাংলা ছবি দূর পরবাসে কখনোই স্থান করে নিতে পারবে না। অস্ট্রেলিয়ায় প্রবাসী বাঙালীরা বাংলা সাহিত্য ও সংস্কৃতির প্রেমিক। আমার সবচেয়ে বেশী প্রত্যাশা আপনাদের কাছে। বাংলাদেশের দর্শকরা যেভাবে জিরো ডিগ্রী কে সাদরে গ্রহন করেছে, আপনাদের কাছে থেকেও অনুরূপ সম্মান প্রত্যাশা করি।

তিনি আরও জানান, আগামী আগামী ১ লা মে’র প্রিমিয়ার শো টি সফল হলে সিডনির সিনেমা হল গুলোতে বাণিজ্যিকভাবে বাংলা ছবি প্রদর্শনের পরিকল্পনা আমাদের রয়েছে। জনপ্রিয় অভিনেতা মাহফুজ নিজেও এই প্রিমিয়ার শো তে দর্শকদের সাথে থাকবেন। অগ্রিম টিকেটের জন্য ০৪০১ ০৯৩ ৯৩১ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

সিডনি প্রবাসীদের ঈদুল ফিতর উদযাপন
৩ বছর আগে
সিডনিতে স্মরণ সভা ও একুশের আলোচনা অনুষ্ঠিত
৩ বছর আগে
সিডনির সফল রেস্টুরেন্ট উদ্যোক্তা মিল্টন
৪ বছর আগে
সিডনিতে বাংলাদেশী ডেন্টিস্টদের মিলনমেলা
৪ বছর আগে
সিডনির ল্যাকাম্বায় বাণিজ্য মেলার আয়োজন
৪ বছর আগে

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com