Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

অস্ট্রেলিয়ান সংবাদ
১:৪৭ পিএম, ২৩ মে ২০১৫

একুশে একাডেমী অস্ট্রেলিয়া ইনকের পুনর্মিলনী

একুশে একাডেমী অস্ট্রেলিয়া গত ১৬ বছর ধরে সিডনিতে অমর একুশে ফেব্রুয়ারি পালন ও বইমেলা আয়োজন করে আসছে। গত ১৭ মে (রবিবার) বেলমোর কমিউনিটি সেন্টার হলে সংগঠনটি বরাবরের মতো তার ভক্ত, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে মেলা পরবর্তী পুনর্মিলনীর আয়োজন করে। মধ্যাহ্ন ভোজের পর আলোচনা পর্বে প্রথমে সংগঠনের সভাপতি ডা. আবদুল ওয়াহাব শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। অতিথি […]

একুশে একাডেমী অস্ট্রেলিয়া ইনকের পুনর্মিলনী
১ মিনিটে পড়ুন |

কুশে একাডেমী অস্ট্রেলিয়া গত ১৬ বছর ধরে সিডনিতে অমর একুশে ফেব্রুয়ারি পালন ও বইমেলা আয়োজন করে আসছে। গত ১৭ মে (রবিবার) বেলমোর কমিউনিটি সেন্টার হলে সংগঠনটি বরাবরের মতো তার ভক্ত, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে মেলা পরবর্তী পুনর্মিলনীর আয়োজন করে।

মধ্যাহ্ন ভোজের পর আলোচনা পর্বে প্রথমে সংগঠনের সভাপতি ডা. আবদুল ওয়াহাব শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ক্যান্টারবুরি সিটি কাউন্সিলের কাউন্সিলর কার্ল সালেহ ও স্থানীয় এমপি জিহাদ দিব।পুনর্মিলনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডাঃ নেহাল নেয়ামুল বারী, সিডনি প্রবাসী বিশিষ্ট অভিনেতা শাহীন শাহনেওয়াজ ,আল নোমান শামীম, পিয়াসা বড়ুয়া, মুক্তিযোদ্ধা মিজানুর রহমান তরুণ, সহ সভাপতি ড. স্বপন পাল, কোষাধ্যক্ষ রওনক হাসান, সাংস্কৃতিক সম্পাদক মোসাম্মৎ খোদেজা জাহান শ্যামলী অভিজিৎ বড়ুয়া, মিসেস লিপি ওগানের শিক্ষিকা ময়নাসহ একুশে একাডেমী অস্ট্রেলিয়া ইনক এর কার্যকরী কমিটির সকল সদস্যবৃন্দ । সাংস্কৃতিক অনুষ্ঠানমালায় ছিল কবিতা আবৃত্তি, শিশুদের পরিবেশিত নাচ(অপ্সরা ও দিপ্রা ) ও গান।

দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অনুষ্ঠানের শেষ পর্যায়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আয়োজনের সমাপ্তি ঘোষণা করেন লরেন্স ব্যারেল।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

সিডনি প্রবাসীদের ঈদুল ফিতর উদযাপন
৩ বছর আগে
সিডনিতে স্মরণ সভা ও একুশের আলোচনা অনুষ্ঠিত
৩ বছর আগে
সিডনির সফল রেস্টুরেন্ট উদ্যোক্তা মিল্টন
৪ বছর আগে
সিডনিতে বাংলাদেশী ডেন্টিস্টদের মিলনমেলা
৪ বছর আগে
সিডনির ল্যাকাম্বায় বাণিজ্য মেলার আয়োজন
৪ বছর আগে

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com