Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

অস্ট্রেলিয়ান সংবাদ
১:০৯ পিএম, ১ জুন ২০১৫

অস্ট্রেলিয়ায় শহীদ জিয়াউর রহমানের ৩৪তম শাহাদাত বার্ষিকী পালিত

জিয়া পরিষদ অস্ট্রেলিয়ার আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৩৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গত ৩১শে মে সন্ধ্যা ৬টায়, সিডনির রকডেলস্থ হাট-বাজার (রেড রোজ)ফান্শান সেন্টারে অলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়| জিয়া পরিষদ অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মালেক মানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অস্ট্রেলিয়া বিএনপির প্রাক্তন আহবায়ক দেলওয়ার […]

অস্ট্রেলিয়ায় শহীদ জিয়াউর রহমানের ৩৪তম শাহাদাত বার্ষিকী পালিত
২ মিনিটে পড়ুন |

জিয়া পরিষদ অস্ট্রেলিয়ার আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৩৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গত ৩১শে মে সন্ধ্যা ৬টায়, সিডনির রকডেলস্থ হাট-বাজার (রেড রোজ)ফান্শান সেন্টারে অলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়|

জিয়া পরিষদ অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মালেক মানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অস্ট্রেলিয়া বিএনপির প্রাক্তন আহবায়ক দেলওয়ার হোসেন| বিশেষ অথিতি, নিউ সাউথ ওয়েলস বিএনপি সভাপতি রুহুল আহমেদ সওদাগার এবং মোহাম্মদ আবু সালেহ বুলবুল, সভাপতি, ডেসপারেট ইউথ অস্ট্রেলিয়া|

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামে কতিপয় বিপথগামী সেনা সদস্যের হামলায় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নির্মমভাবে হত্যা করা হয়| শহীদ জিয়ার আদর্শ ও কর্মসূচি আমাদের জাতীয় স্বাধীনতা রক্ষা, বহুদলীয় গণতন্ত্রের রক্ষাকবচ হিসেবে আজ প্রতিষ্ঠিত। জীবদ্দশায় জাতির চরম ক্রান্তিকালে জিয়াউর রহমান দেশ ও জনগণের পক্ষে অবস্থান গ্রহণ করেন। মহান স্বাধীনতার ঘোষণা, স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ ভূমিকা এবং রাষ্ট্রগঠনে তাঁর অনন্য কীর্তির কথা সকলে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন|

পবিত্র কোরান তেলাওয়াতের মাধমে অনুষ্ঠান শুরু করে শহিদ জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকো ও বিএনপির কেন্দীয় নেতা মরহুম নাসির উদ্দিন পিন্টুর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মুনাজাত করা হয়|
উপস্থিত নেত্রীবৃন্দ বলেন, শহীদ জিয়াউর রহমানের রক্তে গড়া সোনার বাংলাদেশ আজ বর্তমান আওয়ামী সরকারের দু;শাসনে চরম আকার ধারণ করেছে| চরম উদ্ব্যেগ আর উতকন্ঠায় দিন কাটাচ্ছে দেশের জনগন| এই অবস্থা থেকে জনগণ মুক্তি চায়| তাই যেকোনো কিছুর বিনিময়ে এই অবধ্য সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে জনগনের অধিকার প্রতিষ্ঠা করতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ডাকে সারাদেশে আন্দোলন গড়ে তুলতে হবে।
পাশাপাশি সকল মামলা প্রত্যাহার করে বিরোধী দলের সকল নেতা কর্মীদের আবিলম্বে মুক্তির দাবী জানান।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জিয়াউল হাসান, মোহাম্মদ কামরুল ইসলাম, শেখ ছানী, আজাদ কামরুল হাসান, রিপন মিয়া, মোহাম্মদ কবির, সর্দার মোহাম্মদ খালেদ, ইনজামুল করিম ইমন, রিজভী চয়্ধুরী, আলী, আবু নিদাইল, মোহাম্মদ রবিউল ইসলাম, শফিকুল ইসলাম, মোহাম্মদ আবুল কাশেম, জেবল হক জাবেদ, শাহাদাত হোসেন, দেলয়ার হোসেন, সবুজ, দেলওয়ার হোসেন, মোহাম্মদ মহিমান, নজরুল ইসলাম, নেয়ব, রিপন মিয়া, জাবেল, শেখ সামি, মোহাম্মদ মামুন, মোহাম্মদ জুলফিকার আলী, নুরুজ্জামান, শহীদুল্লাহ, আজাদ কামরুল হাসান, হুমায়ুন কবির, সাইয়েদ রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন, মোহাম্মদ নাসিম উদ্দিন, সাধারন সম্পাদক, জিয়া পরিষদ অস্ট্রলিয়া।
খবর : প্রেস রিলিজ

অস্ট্রেলিয়ান রাজনীতি সংবাদ

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

সিডনি প্রবাসীদের ঈদুল ফিতর উদযাপন
৩ বছর আগে
সিডনিতে স্মরণ সভা ও একুশের আলোচনা অনুষ্ঠিত
৩ বছর আগে
সিডনির সফল রেস্টুরেন্ট উদ্যোক্তা মিল্টন
৪ বছর আগে
সিডনিতে বাংলাদেশী ডেন্টিস্টদের মিলনমেলা
৪ বছর আগে
সিডনির ল্যাকাম্বায় বাণিজ্য মেলার আয়োজন
৪ বছর আগে

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com