নাইম আবদুল্লাহঃ আমরা বাংলাদেশী। পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন আমাদের হৃদয় জুড়ে বাংলাদেশ, কণ্ঠে বাংলাদেশ, রক্তে বাংলাদেশ। প্রতিটি বাংলাদেশীর হৃদয়ে ক্ষোদিত, স্মৃতিতে প্রোথিত একটি দিবস “বিজয় দিবস”। নতুন প্রজন্মের কাছে, বিশ্বের অন্যান্য ভাষাভাষীদের কাছে পৌঁছে যাক বিজয় দিবসের মহান মূল্যবোধ। এই উদ্দেশ্যকে সামনে রেখে সকলকে আমন্ত্রণ জানাচ্ছে প্রবাসে সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান “আমরা বাংলাদেশী”। […]
নাইম আবদুল্লাহঃ আমরা বাংলাদেশী। পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন আমাদের হৃদয় জুড়ে বাংলাদেশ, কণ্ঠে বাংলাদেশ, রক্তে বাংলাদেশ। প্রতিটি বাংলাদেশীর হৃদয়ে ক্ষোদিত, স্মৃতিতে প্রোথিত একটি দিবস “বিজয় দিবস”। নতুন প্রজন্মের কাছে, বিশ্বের অন্যান্য ভাষাভাষীদের কাছে পৌঁছে যাক বিজয় দিবসের মহান মূল্যবোধ। এই উদ্দেশ্যকে সামনে রেখে সকলকে আমন্ত্রণ জানাচ্ছে প্রবাসে সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান “আমরা বাংলাদেশী”।
“আমরা বাংলাদেশী” প্রবাসী বাংলাদেশীদের একটি প্ল্যাটফর্ম। যা বাংলাদেশী ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরা ও প্রচার করার পাশাপাশি অস্ট্রেলিয়ায় বৃহত্তর সম্প্রদায়ের সাথে ভাগ করে নেওয়ার উদ্দেশ্যে ২০১৩ সালের মার্চ মাসে প্রতিষ্ঠিত হয়।
মহান বিজয় দিবস উপলক্ষ্যে মুক্তিযুদ্ধের স্মৃতি নিয়ে, বিজয়ের উদ্দীপনায় ‘আমরা বাংলাদেশী’ আগামী ২০শে ডিসেম্বর ২০১৫ (রবিবার) ল্যাকেম্বার ওয়াইলী (ক্লিও স্ট্রিট ও ক্যান্টারবেরি রোড সংযোগস্থল, ল্যাকেম্বা)
পার্কে চতুর্থ বারের মতো “বাংলা মেলার” আয়োজন করছে।
এই উপলক্ষে গত ১৪ই জুন (রবিবার) লাকেম্বার হাজী বিরিয়ানীর ফাংশন রুমে আমরা বাংলাদেশী সংগঠনের বিশেষ নৈশভোজ ও মেলার স্পনসর, শুভাকাঙ্ক্ষী এবং মেলা পরিচালনা কমিটির সদস্যদেরকে ‘সার্টিফিকেট অব এ্যাপরিসিয়েশন’ প্রদান অনুষ্ঠানে মেলার এই তারিখ নির্ধারণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, মেলায় স্পনসর কারী প্রতিষ্ঠানের কর্নধারগন, সামাজিক, রাজনৈতিক, মিডিয়া ও কমিউনিটির বিশেষ নেতৃবৃন্দ। অনুষ্ঠানে আসন্ন মেলাকে নতুন আংগীকে সফল ও সুন্দর করে তোলার জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহনের সিদ্ধান্ত নেয়া হয়। এবারের মেলায় মুক্তিযুদ্ধের স্মৃতি, বিজয়ের উদ্দীপনা, দেশীয় সংস্কৃতিকে তুলে ধরবার প্রত্যয়ে গানে গানে ছড়িয়ে দেবে বিজয়ের কথা, বাংলদেশের মাটি ও মানুষের কথা।
অস্ট্রেলিয়ান সংবাদ