Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

অস্ট্রেলিয়ান সংবাদ
৮:০২ এএম, ২৯ জুন ২০১৫

মাহে রমজান ।। ইফতার আয়োজনে মুখরিত সিডনি

।। নাইম আবদুল্লাহ ।।  রমজান মাস শুধুমাত্র দিনে পানাহার থেকে বিরত থাকার মাস না বরং এই মাসের মধ্য দিয়ে আমরা দায়িত্ব, চিন্তাশক্তির প্রতিফলন ও সৃষ্টিকর্তার সান্নিধ্য লাভ, প্রার্থনা ও ভাল কাজের মধ্য দিয়ে প্রতি বছর নিজেদের আধ্যাত্মিক শুদ্ধি পুনঃনবায়নের সুযোগ পাই। গত ১৮ জুন (বৃহস্পতিবার) থেকে সিডনিতে পবিত্র রমযান শুরু হয়েছে। বুধবার রাত থেকে রমজানের তারাবিহ […]

মাহে রমজান ।। ইফতার আয়োজনে মুখরিত সিডনি
৩ মিনিটে পড়ুন |

।। নাইম আবদুল্লাহ ।। মজান মাস শুধুমাত্র দিনে পানাহার থেকে বিরত থাকার মাস না বরং এই মাসের মধ্য দিয়ে আমরা দায়িত্ব, চিন্তাশক্তির প্রতিফলন ও সৃষ্টিকর্তার সান্নিধ্য লাভ, প্রার্থনা ও ভাল কাজের মধ্য দিয়ে প্রতি বছর নিজেদের আধ্যাত্মিক শুদ্ধি পুনঃনবায়নের সুযোগ পাই।

গত ১৮ জুন (বৃহস্পতিবার) থেকে সিডনিতে পবিত্র রমযান শুরু হয়েছে। বুধবার রাত থেকে রমজানের তারাবিহ শুরু হয়েছে। প্রতিবারের মতো এবারেও মুসলিম অধ্যুষিত এলাকা গুলোতে খতম তারাবিহ’র জামাত শুরু হয়েছে। এদিকে, আল্লাহর নৈকট্য লাভের জন্য সবাই রোজা রাখলেও কোনো দেশে বেশি সময় আবার কোনো দেশে কম সময় রোজাব্রত পালন করতে হয় সূর্যের সঙ্গে সময় মিলিয়ে। এতে বিস্তর পার্থক্য দেখা গেছে রোজার সময়ের।

বাংলাদেশী মুসলমান ছাড়াও নিউ সাউথ ওয়েলসমালটি-কালচারাল সোসাইটিতে দুই লাখেরও বেশি অস্ট্রেলিয়ান মুসলমান আছেন যারা পাকিস্তান, ভারত, মধ্যপ্রাচ্য, এশিয়া, ইউরোপ ও আফ্রিকাসহ বিভিন্ন দেশ থেকে এসেছেন।

Iffter-3_images_thumb_medium680_400

গত ২১ জুন স্থানীয় লেবার পার্টির সদস্য, বহুজাতিক সমাজের গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান, অনলাইন, প্রিন্ট মিডিয়া ও বিভিন্ন ইসলামিক প্রতিষ্ঠানসহ সকল শ্রেণীর পেশাজীবীর সম্মানে একটি সম্মিলিত ইফতারের আয়োজন করেন ওয়াটসনের ফেডারেল এমপি টনি বার্ক, ব্যাংকস টাউনের ফেডারেল এমপি জেসন ক্লেয়ার ও ল্যকেম্বা থেকে সদ্য নির্বাচিত স্টেট এমপি জিহাদ দিব।
সিডনির ক্যাম্পসির ওরিয়ন সেন্টারে অনুষ্ঠিত এই ইফতার পার্টি স্থানীয় মুসলিম নেতাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখরিত হয়ে উঠে। অনুষ্ঠানে পাঞ্চবলে অবস্থিত ইউ এম এর প্রতিষ্ঠাতা শেখ সাদী ইফতারের বিভিন্ন ফজিলত বর্ণনা করে ইসলাম ধর্মে রোজা ও ইফতারের গুরুত্বপূর্ণ দিকগুলো সকলের সামনে উপস্থাপন করেন।

স্থানীয় এমপি টনি বার্ক বহুজাতিক সমাজের ভাল দিকগুলো সকলের সামনে তুলে ধরে রমজান মাসের ইফতার আয়োজনকে মুসলিম সমাজের সাথে অন্যান্য ধর্মের অধিবাসীদের সমন্বয়কারী একটি ব্যতিক্রমধর্মী আয়োজন বলে অভিহিত করে সকলকে অনুষ্ঠানটি প্রাণখুলে উপভোগ করার পরামর্শ দেন।

Iffter-1_images_thumb_medium680_400

গত ২২ জুন, (সোমবার) নিউ সাউথ ওয়েলস পার্লামেন্ট হাউসে সিডনির প্রিমিয়ার মাইক বেয়ার্ড এমপি মুসলিম উম্মাহকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানাতে এবং মুসলিম কমিউনিটির সাথে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে সার্বিক উন্নয়নে এবং কমিউনিটির সর্বাত্মক সহযোগিতা লাভের উদ্দেশ্যে ইফতার ও ডিনারের আয়োজন করেন।

গত ২৩ জুন (মঙ্গলবার) ক্যাম্পসি ও ব্যাঙ্কসটাউন পুলিশ লোকাল এরিয়া কম্যান্ড স্থানীয় মুসলিম কমিউনিটিকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানাতে ইফতারের আয়োজন করে।

পবিত্র কোরআন তেলোয়াত দিয়ে ইফতারের অনুষ্ঠান শুরু হয়। নিউ সাউথ ওয়েলসের অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার প্রধান অতিথি হিসেবে এখানে উপস্থিত ছিলেন। এ ছাড়াও লোকাল এরিয়া কম্যান্ডের বড় বড় কর্মকর্তারা উপস্থিত ছিলেন এই ইফতার আয়োজনে। স্থানীয় ৭০টি কমিউনিটির কয়েকশত লোকের উপস্থিতিতে একটি সফল ইফতারের আয়োজন করে পুলিশ কর্তৃপক্ষ। বক্তব্যের সাথে সাথে হামদ-নাতসহ সংক্ষিপ্ত ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করে পুলিশ কর্তৃপক্ষ।

এ ছাড়াও ইসলামিক এডুকেশন সেন্টার এর উদ্যোগে গত ২৭ জুন সন্ধ্যায় ম্যাকুরিফিল্ড প্রাইমারি স্কুলে ইফতার এর আয়োজন করা হয়। উক্ত ইফতারে সিডনির শত শত মুসলমানরা অংশগ্রহণ করেন।

অস্ট্রেলিয়ান সংবাদ/ ইসলামী

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

সিডনি প্রবাসীদের ঈদুল ফিতর উদযাপন
৩ বছর আগে
সিডনিতে স্মরণ সভা ও একুশের আলোচনা অনুষ্ঠিত
৩ বছর আগে
সিডনির সফল রেস্টুরেন্ট উদ্যোক্তা মিল্টন
৪ বছর আগে
সিডনিতে বাংলাদেশী ডেন্টিস্টদের মিলনমেলা
৪ বছর আগে
সিডনির ল্যাকাম্বায় বাণিজ্য মেলার আয়োজন
৪ বছর আগে

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com