আফসানা বিলকিস প্রীতি বাংলাদেশ ফেস্টিভ্যাল অব সিডনি (বি ডি এফ এস) এর ১ম বার্ষিক সাধারন সভা ২০১৫’গত ৭ই জুন রবিবার সকাল ১১ টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হয়। সিডনীতে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জনাব শহীদ উজ জামান আলো।মহান আল্লাহতায়ালার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সভায় বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন সাধারন সম্পাদক আফসানা বিলকিস।তিনি বর্তমান কমিটির […]

আফসানা বিলকিস প্রীতি
বাংলাদেশ ফেস্টিভ্যাল অব সিডনি (বি ডি এফ এস) এর ১ম বার্ষিক সাধারন সভা ২০১৫’গত ৭ই জুন রবিবার সকাল ১১ টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হয়। সিডনীতে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জনাব শহীদ উজ জামান আলো।মহান আল্লাহতায়ালার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সভায় বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন সাধারন সম্পাদক আফসানা বিলকিস।তিনি বর্তমান কমিটির বিগত দিনের বিভিন্ন কার্যক্রম, আগামী দিনের পরিকল্পনা,সাংগঠনিক ও বিবিধ বিষয়ে আলোচনা করেন এবং সংগঠনকে শক্তিশালী করতে সবার সহযোগিতা কামনা করেন । এছাড়া সভায় সংগঠনের সংগঠনের কোষাদক্ষ জনাব আবু হাসানাত ২০১৪ সালের আর্থিক প্রতিবেদন এবং আগামী অর্থবছরের জন্য বাজেটের বিস্তারিত তুলে ধরেন। এসব আলোচনা ও মতামতের পরিপ্রেক্ষিতে উত্থাপিত বিষয়াবলি সভায় সিদ্ধান্ত আকারে গৃহীত হয়। সব শেষে সভাপতি শহীদ উজ জামান আলো উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে একটি শক্তিশালী কমিটি গঠন করার প্রস্তাব করেন ।পরে অত্যন্ত উৎসাহ এবং উদ্দীপনার মধ্য নির্বাচনের মাধ্যমে পরিবর্তি এক বছরের জন্য একটি নতুন কমিটি গঠন করা হয়।

বাংলাদেশ ফেস্টিভ্যাল অব সিডনি(বি ডি এফ এস) এর ২০১৫-২০১৬ কার্যকরী কমিটির নির্বাচিত সদস্যগণ হলেন :
সভাপতি শহীদ উজ জামান আলো
সহসভাপতি শামসুজ্জোহা স্বপন
সাধারন সম্পাদক আফসানা বিলকিস
যুগ্ম সাধারন সম্পাদক জামাল আহমেদ
কোষাদক্ষ আবু হাসানাত
সাংস্কৃতিক সম্পাদক মাকসুমুল আহসান
প্রেস এবং প্রচারনা সম্পাদক মোহাম্মদ ফারুক
সদস্য (১) সোহেলুর রহমান (২) আঞ্জুমানারা জামান (৩) মোসাম্মাৎ ইসরাত জাহান সাদিয়া আফরিন (৪) বৈশাখী দাস (৫) জেসমিনআহমেদ (৬) রেবেজা আক্তার (৭) সাদিয়া আফরিন