নাজমুল হুদা বাবু:
গত ২৪ শে জুন বুধবার পাঞ্চবলের ক্রোয়েশিয়ান ক্লাবে ব্যাংকসটাউন এবংক্যানটারবারি সিটি কাউন্সিলের যৌথ ইফতার অনুষ্ঠিত হয়ে গেল। প্রতি বছরের মত এবারও এই ইফতারের যৌথ আয়োজক ছিল ব্যাংকসটাউন এবং
ক্যানটারবারি সিটি কাউন্সিল মেয়রদ্বয়। মেয়র ব্রায়ান রবসন ক্যানটারবারির পক্ষ্ থেকে সকল অতিথিদের ধন্যবাদ জানান এবং সকলের সাথে কুশল বিনিময় করেন। অনুষ্ঠানের প্রারম্ভে মিলনায়তনের প্রবেশ পথে তাকে আমন্ত্রিত
অতিথিদের অভ্যর্থনা জানাতে দেখা যায়। মিলনায়তনে নামাজের সুন্দর ব্যবস্থা ছিল এবং উল্লেখযোগ্য সংখ্যক মুসল্লিদের নামাজ আদায় করতে দেখা যায়। ব্যাংকসটাউন মেয়র মিস লিন্ডা ডাউনি বলেছেন, আমরা যে ধর্মেরই হই
না কেন সবাই আমরা একই পরিবারের। গত বুধবার পাঞ্চবলে অবস্থিত ক্রোয়েশিয়ান ক্লাবে মুসলমানদের সম্মানে আয়োজিত ইফতার অনুষ্ঠানে লিন্ডা এ কথা বলে উপস্থিত সকলের মন জয় করে নেন।
ইফতার অনুষ্ঠানে স্থানীয় লেবার পার্টির বিভিন্ন ব্রাঞ্চের সদস্যবৃন্দ, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান, সংবাদপত্রকর্মীগনসহ অনেক রাজনৈতিক ব্যক্তিত্বের উপস্থিতি পরিলক্ষিত হয়। অন্যান্য বক্তাগণ ইসলামিক
পঞ্জিকায় রমজান মাসের গুরুত্ব এবং এর ভালো দিকগুলো উপস্থিত সকলের সামনে তুলে ধরে সহিশুদ্ধ ভাবে পবিত্র ধর্মগ্রন্থ কোরআনের আলোকে জীবন অতিবাহিত করার পরামর্শ দেন।
সিডনি সংবাদ