Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

অস্ট্রেলিয়ান সংবাদ
১:২৯ পিএম, ৪ জুলাই ২০১৫

টেলিভিশন চ্যানেল এনটিভির এক যুগপূর্তি অনুষ্ঠান

বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে উৎসবমুখর পরিবেশে গতকাল ৩ জুলাই উদযাপিত হলো ইন্টারন্যাশনাল টেলিভিশন চ্যানেল এনটিভির এক যুগপূর্তি অনুষ্ঠান। র‍্যালিতে নেতৃত্ব দেন এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলী। এনটিভির মঙ্গল কামনা করে র‍্যালিতে অংশ নেন এনটিভি পরিবারের সদস্য ছাড়াও বিশিষ্টজনরা। এনটিভির যুগপূর্তিতে বিভিন্ন গণমাধ্যম, সাংস্কৃতিক অঙ্গনের তারকা, রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং […]

টেলিভিশন চ্যানেল এনটিভির এক যুগপূর্তি অনুষ্ঠান
১ মিনিটে পড়ুন |

ntv_20_images_thumb_medium680_400

বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে উৎসবমুখর পরিবেশে গতকাল ৩ জুলাই উদযাপিত হলো ইন্টারন্যাশনাল টেলিভিশন চ্যানেল এনটিভির এক যুগপূর্তি অনুষ্ঠান। র‍্যালিতে নেতৃত্ব দেন এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলী। এনটিভির মঙ্গল কামনা করে র‍্যালিতে অংশ নেন এনটিভি পরিবারের সদস্য ছাড়াও বিশিষ্টজনরা।

এনটিভির যুগপূর্তিতে বিভিন্ন গণমাধ্যম, সাংস্কৃতিক অঙ্গনের তারকা, রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং এনটিভির বিভিন্ন বিভাগ থেকে শুভেচ্ছা গ্রহণ করেন চ্যানেলটির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলী। এবং মোসাদ্দেক আলীও শুভেচ্ছা বিনিময় করেন অনুষ্ঠানের উপস্থিত অতিথিদের সঙ্গে।

জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির যুগপূর্তি উপলক্ষে সিডনিতেও উৎসব পালিত হয়। গত ৩রা জুলাই (শুক্রবার) সিডনির রকডেলে অবস্থিত বনফুল রেস্টুরেন্ট সেন্টারের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে ভিডিও চিত্রের মাধ্যমে এনটিভির বিভিন্ন কার্যক্রম দেখানো হয়। অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী রাশেদ শ্রাবণের শুভেচ্ছা ব্ক্তব্যের মধ্য দিয়ে এই যুগ পূর্তি অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। তিনি সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, এই দীর্ঘ সময় ধরে এনটিভি’র সাথে থাকার জন্য কমিউনিটির সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান এবং আগামী দিনগুলোতে তাদের সাথে থাকার জন্য দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। তারপর উপস্থিত অতিথিবৃন্দকে নিয়ে রাশেদ শ্রাবণ কেক কেটে এনটিভি’র জন্মদিন পালন করেন। এই অনুষ্ঠানে অস্ট্রেলিয়ার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক, দর্শক-শ্রোতা, মিডিয়া ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

সিডনি প্রবাসীদের ঈদুল ফিতর উদযাপন
৩ বছর আগে
সিডনিতে স্মরণ সভা ও একুশের আলোচনা অনুষ্ঠিত
৩ বছর আগে
সিডনির সফল রেস্টুরেন্ট উদ্যোক্তা মিল্টন
৪ বছর আগে
সিডনিতে বাংলাদেশী ডেন্টিস্টদের মিলনমেলা
৪ বছর আগে
সিডনির ল্যাকাম্বায় বাণিজ্য মেলার আয়োজন
৪ বছর আগে

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com