রোজা মানুষকে পাপাচার থেকে বিরত রাখে এবং অধিক সওয়াব হাসিলের সুযোগ করে দেয়। রোজার মাসে যে সকল কাজের মাধ্যমে অধিক সওয়াব হাসিল করা যায় তার মধ্যে- রোজাদারকে ইফতারি করানো অন্যতম। সূর্যোদয়ের পূর্ব থেকে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার পানাহার, পাপাচার, কামাচার থেকে বিরত থাকার নামই রোজা। রংধনু এর ইফতার পার্টি অনুষ্ঠিত হয় ল্যকেম্বার রংধনু অফিসে গত […]

রোজা মানুষকে পাপাচার থেকে বিরত রাখে এবং অধিক সওয়াব হাসিলের সুযোগ করে দেয়। রোজার মাসে যে সকল কাজের মাধ্যমে অধিক সওয়াব হাসিল করা যায় তার মধ্যে- রোজাদারকে ইফতারি করানো অন্যতম। সূর্যোদয়ের পূর্ব থেকে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার পানাহার, পাপাচার, কামাচার থেকে বিরত থাকার নামই রোজা।

রংধনু এর ইফতার পার্টি অনুষ্ঠিত হয় ল্যকেম্বার রংধনু অফিসে গত ৬ই জুলাই রোজ সোমবার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যানটারবারি সিটি কাউন্সিলের মেয়র ব্রায়ান রবসন। ইফতার এবং নামাজের পর আমন্ত্রিত অতিথিদের মেয়র ব্রায়ান বলেন, ইফতার আয়োজনকে মুসলিম সমাজের সাথে অন্যান্য ধর্মের অধিবাসীদের সমন্নয়কারী একটি ব্যতিক্রমধর্মী আয়োজন বলে অভিহিত করেন।

আবুল কালাম আজাদ খোকন ইফতারের পূর্বে মোনাজাতে পরম করুনাময় মহান আল্লাহর নিকট শোকর করে মুসলিম উম্মাহর জন্য শান্তি কামনা করেন। রংধনুর অফিসে নামাজের সুন্দর ব্যবস্থা ছিল। এরপর মাগরিবের নামাজের ইমামতিও করেন তিনি।

রংধনুর সভাপতি শামসুজ্জামান শামীম বলেছেন, রমজান মাস পবিত্র কোরআন নাজিল এর মাস। রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামীনের দয়া, অনুগ্রহ পাওয়ার জন্য আমরা সিয়াম সাধনা করি। উপস্থিত সকলকে তাদের প্রত্যক্ষ এবং পরোক্ষ সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। সভাপতি শামীম ইফতার ও ডিনার শেষে সকলের মঙ্গল কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-
সভাপতি শামসুজ্জামান শামীম,সাবেক সভাপতি আব্দুল মোতালেব ,সহ-সভাপতি আয়েশা আহমেদ,সাধারণ সম্পাদক ওহাব মিঞা,সাংগঠনিক সম্পাদক কাজী জাকারিয়া আরিফ,সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আজাদ আবুল কালাম,প্রচার সম্পাদক শাহীন আক্তার স্বর্ণা ,কোষাধক্ষ নাফিজ আহমেদ,জনাব পাশা,নবধারা নিউজ এর সম্পাদক আবুল কালাম আজাদ খোকন , মনির রহমান, লিংকন ও রুহুল আমিন প্রমূখ।
সিডনি সংবাদ
