নাইম আবদুল্লাহঃ সিডনি থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল নবধারা নিউজ ডট নেট এর ঈদ পুনর্মিলনী আগামী ২৬শে জুলাই (রবিবার) ল্যাকেম্বাস্থ রিমেম্বারেন্স হলে অনুষ্ঠিত হবে। পূনর্মিলনী অনুষ্ঠানে নবধারা নিউজ পরিবার, অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ, অনলাইন পোর্টাল ও পত্রিকার সম্পাদক, সাংবাদিকগণ স্বপরিবারে উপস্থিত থাকবেন। নবধারা নিউজ ডট নেটের সম্পাদক আবুল কালাম আজাদ […]

নাইম আবদুল্লাহঃ
সিডনি থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল নবধারা নিউজ ডট নেট এর ঈদ পুনর্মিলনী আগামী ২৬শে জুলাই (রবিবার) ল্যাকেম্বাস্থ রিমেম্বারেন্স হলে অনুষ্ঠিত হবে।
পূনর্মিলনী অনুষ্ঠানে নবধারা নিউজ পরিবার, অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ, অনলাইন পোর্টাল ও পত্রিকার সম্পাদক, সাংবাদিকগণ স্বপরিবারে উপস্থিত থাকবেন।
নবধারা নিউজ ডট নেটের সম্পাদক আবুল কালাম আজাদ খোকন জানান- গান, কৌতুক, মহিলাদের পিলো পাসিং ইত্যাদি বিভিন্ন হাস্য-রসাত্মক খেলা ও উপদান দিয়ে সাজানো হয়েছে এই অনুষ্ঠান।
তিনি আরও বলেন, প্রবাসের অতি কর্মব্যস্ত জীবনে একটু কৌতুক ও আনন্দ ছড়িয়ে দিতে আমাদের এই আয়োজন।
অনুষ্ঠানে নবধারা অনলাইনের সর্বাধিক পাঠকদের সম্মাননা প্রদান করা হবে। গত বছরের ১ জানুয়ারি থেকে নবধারা অনলাইন নিউজ পোর্টাল তাদের অস্ট্রেলিয়ার বাংলা মিডিয়াতে বিভিন্ন গঠনমূলক কমিউনিটি সংবাদ পরিবেশন করে আসছে।
