Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

অস্ট্রেলিয়ান সংবাদ
২:০৯ পিএম, ২৮ জুলাই ২০১৫

নবধারা নিউজ ডট নেটের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

।। নাইম আবদুল্লাহ ।। সিডনি থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল নবধারা নিউজ ডট নেটের ঈদোত্তর পুনর্মিলনী অনুষ্ঠিত হয় গত ২৬শে জুলাই (রোববার) ল্যাকেম্বা রিমেম্বারেন্স হলে। এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ডাইভারসিটি ক্যানটারবারি সিটি কাউন্সিলেরডেপুটি মেয়র কার্ল সালেহ, কাউন্সিলর মার্ক এ্যাডলার ও স্ট্রেথফিল্ড সিটি কাউন্সিলর রাজ দত্ত। অতিথি বক্তারা অস্ট্রেলিয়ার বাংলাদেশী কমিউনিটিতে বিশেষ অবদান রাখার জন্য […]

নবধারা নিউজ ডট নেটের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
৩ মিনিটে পড়ুন |

11778100_1064611056889909_136451921_n।। নাইম আবদুল্লাহ ।।

সিডনি থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল নবধারা নিউজ ডট নেটের ঈদোত্তর পুনর্মিলনী অনুষ্ঠিত হয় গত ২৬শে জুলাই (রোববার) ল্যাকেম্বা রিমেম্বারেন্স হলে।

এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ডাইভারসিটি ক্যানটারবারি সিটি কাউন্সিলেরডেপুটি মেয়র কার্ল সালেহ, কাউন্সিলর মার্ক এ্যাডলার ও স্ট্রেথফিল্ড সিটি কাউন্সিলর রাজ দত্ত।
অতিথি বক্তারা অস্ট্রেলিয়ার বাংলাদেশী কমিউনিটিতে বিশেষ অবদান রাখার জন্য নবধারা নিউজ পোর্টালসহ অন্যান্য বাংলা নিউজ মিডিয়ার ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি অস্ট্রেলিয়ার উন্নয়ন কর্মকাণ্ডে বাংলাদেশী কমিউনিটির বিশেষ অবদানের কথাও উল্লেখ করেন।

নুষ্ঠানে আগত সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন নবধারার সম্পাদক আবুল কালাম আজাদ খোকন। তিনি বলেন, সাংবাদিক ও সম্পাদকদের মধ্যে যেমন রয়েছে গভীর সম্পর্ক, তেমনি পাঠক ও পত্রিকার মধ্যেও রয়েছে নিবিড় সংযোগ। পত্রিকার উন্নয়নে পাঠকদের ফিডব্যাক অত্যন্ত প্রায়োজন। তিনি কমিউনিটির সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

পুনর্মিলনী অনুষ্ঠানে নবধারা নিউজ পরিবার, অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তি, সামাজিক ও রাজনৈতিক নেতা, অনলাইন পোর্টাল ও পত্রিকার সম্পাদক, সাংবাদিক সপরিবারে উপস্থিত ছিলেন। সম্পাদক ও সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, দেশ বিদেশ পত্রিকার সম্পাদক বদরুল আলম, ভয়েস অফ বাংলাদেশের পরিচালক ড. নার্গিস বানু, ইসলামী বেতারের ইঞ্জিনিয়ার আলতাফ হোসেন, সুপ্রভাত সিডনির সম্পাদক পরাগ সাজ্জাদ, বেতার বাংলার আজাদ হারুনুর রশিদ, দেশ বিদেশ পত্রিকার প্রধান প্রতিবেদক ও বিশিষ্ট লেখক নাইম আবদুল্লাহ, বিদেশবাংলা২৪ ডটকম ও এবিসি বাংলা ডটনেটের সম্পাদক এমএ মতিন প্রমুখ।

nb_for_bb_full_images_thumb_medium680_400

বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠনের নেতা, কমিউনিটির বিশিষ্ট ব্যক্তির মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপি অস্ট্রেলিয়ার সভাপতি ও বাংলাদেশ কমিউনিটি স্কুলের চেয়ারম্যান ডা. আবদুল ওয়াহাব বকুল, ড. ওয়ালিউল ইসলাম, বৃহত্তর বরিশাল এসোসিয়েশনের সভপতি আবুল বাসার খান, বাংলাদেশ এসোসিয়েশন অফ নিউ সাউথ ওয়েলসের সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী, প্রাক্তন সভাপতি এ্যাডভোকেট মোবারক হোসেন, স্পোর্টস সেক্রেটারি ও বিডি গোল্ড কাপের পরিচালক নাসিম সামাদ, বঙ্গবন্ধু পরিষদ সিডনি আস্ট্রেলিয়ার সাধারণ সম্পাদক গাউসুল আজম শাহজাদা, রংধনু অজ-বাংলা কালচারাল সোসাইটি ইনকের সভপতি সামসুজ্জামান শামীম, সাধারণ সম্পাদক এমএ ওয়াহাব মিয়া, লেবার পর্টি লাকেম্বার সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজমূল হুদা বাবু, বাংলাদেশ কমিউনিটি স্কুলের পরিচালক শাহিদ আহমেদ পারভেজ, রকডেল বাংলা স্কুলেরসহ সভাপতি সাজ্জাদ আফাজ, একাউনন্টেড সায়মুল হক আরজু, শফিউল্লাহ লিংকন, নবধারার প্রধান উপদেষ্টা মোহাম্মদ কাইয়ূম, উপদেষ্টা মুনিয়া কাইয়ূম প্রমুখ।

11774707_1064611073556574_1896952720_n

উপস্থাপনায় ছিলেন, রুহুল আমিন, মুনা মুস্তফা ও রাইসা কাইয়ূম। কোরআন তেলওয়াত ও তরজমা করেন ইসলামী বেতারের তৌফিক আহমেদ। বিশেষ অতিথিদের ফুল দিয়ে স্বাগত জানান নুসাইবা আজাদ ও রুশমিলা সাজ্জাদ।

সংগীত পরিবেশন করেন, রুহুল আমিন, স্বপ্ন ব্যান্ডের মিঠু ও শিপলু। নৃত্য পরিবেশন করেন পথকলির ছোট্টমনি রূপকথা। যাদু পরিবেশনায় ছিলেন যাদু শিল্পী এম এ মতিন। পুরো অনুষ্ঠানের মিউজিক সরবরাহ করেন শিপলু।

IMG_2717

বধারা নিউজ পোর্টালের বেস্ট ভিউয়ারের পুরস্কার গ্রহণ করেন মিসেস সোয়ান, শারমিন আক্তার ও শায়লা মনি। মেয়েদের পিলো পাসিং-এ সিলভিয়া, ছেলেদের মার্বেল দৌড়ের প্রতিযোগিতায় রাশেদ পুরস্কার গ্রহণ করেন।

index

নবধারা পরিবারের অন্যান্যদের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, লিপি আজাদ, সোনিয়া-সোহেল, জিনাফ-মেহফুজ, নুরুজজামান মামা, শারমিন-রনি, ঝুমু-সাজ্জাদ, সেতু, রাশেদ, আরমান, সামিদ,মুকিত প্রমুখ।

IMG_2726

অত্যন্ত সু-স্বাদু নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।

Ms

d

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

সিডনি প্রবাসীদের ঈদুল ফিতর উদযাপন
৩ বছর আগে
সিডনিতে স্মরণ সভা ও একুশের আলোচনা অনুষ্ঠিত
৩ বছর আগে
সিডনির সফল রেস্টুরেন্ট উদ্যোক্তা মিল্টন
৪ বছর আগে
সিডনিতে বাংলাদেশী ডেন্টিস্টদের মিলনমেলা
৪ বছর আগে
সিডনির ল্যাকাম্বায় বাণিজ্য মেলার আয়োজন
৪ বছর আগে

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com