নাইম আবদুল্লাহ : আগামী ৬ অগাস্ট থেকে প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা ছ’টায় বাংলাদেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল আর টিভিতে প্রচার শুরু হচ্ছে দীর্ঘ ধারাবাহিক “আর ট্রাভেলস”। বাংলাদেশের থেকে আয়তনে প্রায় ৫০ গুন বড় প্রশান্ত মহাসাগরের এই দেশ অস্ট্রেলিয়া। জনসংখ্যা মাত্র ২ কোটি। শান্তি, সমৃদ্ধি, সভ্যতা ও সংস্কৃতির এক অপূর্ব জনভূমি। এই মহাদেশের অতীত ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি আর […]

নাইম আবদুল্লাহ : আগামী ৬ অগাস্ট থেকে প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা ছ’টায় বাংলাদেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল আর টিভিতে প্রচার শুরু হচ্ছে দীর্ঘ ধারাবাহিক “আর ট্রাভেলস”।
বাংলাদেশের থেকে আয়তনে প্রায় ৫০ গুন বড় প্রশান্ত মহাসাগরের এই দেশ অস্ট্রেলিয়া। জনসংখ্যা মাত্র ২ কোটি। শান্তি, সমৃদ্ধি, সভ্যতা ও সংস্কৃতির এক অপূর্ব জনভূমি। এই মহাদেশের অতীত ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি আর দর্শনীয় জায়গা গুলোর বর্ণনাসহ প্রবাসী বাংলাদেশীদের জীবন আলেখ্য এবং বঙ্গোপসাগরের তীর থেকে উঠে এসে কিভাবে এই প্রশান্ত মহাসাগরের তীরে বসতি স্থাপন করা যায় তার অনুসন্ধানী, ঐতিহাসিক তথ্য ও উপাত্ত নিয়ে নির্মিত দীর্ঘ ধারাবাহিক চিত্র ‘আর ট্রাভেলস (R Travels)। নামকরণ ট্রাভেল ডকুমেন্ট হলেও এটি মূলত একটি ইতিহাসের আলোকিত অনুষঙ্গ।
এই দীর্ঘ ধারাবাহিকটি পরিকল্পনা ওপরিচালনা করছেন অস্ট্রেলিয়া প্রবাসী নাট্যকার ও পরিচালক আকিদুল ইসলাম। তিনি জানান, প্রতিটি পর্বেই অস্ট্রেলিয়ার স্থানীয়দর দশনীয় স্থানগুলির পাশাপাশি ইতিহাস ও ঐতিহ্যকে গুরুত্ব দিয়ে এই ভ্রমণ চিত্রের পরিকল্পনা করাহয়েছে। সিডনিসহ অস্ট্রেলিয়ার বিভিন্ন এলাকায় এই দীর্ঘ ধারাবাহিকটির চিত্রায়ন করা হয়েছে। অস্ট্রেলিয়া ও বাংলাদেশে ছাড়াও পৃথিবীর বিভিন্ন দেশে এর চিত্রায়ন করা হবে। বহি বিশ্বে চিত্রায়নের অংশ হিসেবে আর ট্রাভেল টিম আগামী সেপ্টেম্বরে থাইল্যান্ড যাচ্ছে।
তিনি আরও জানান, এই দীর্ঘ ধারাবাহিকটি মূলত অস্ট্রেলিয়ার সমসাময়িক ও ঐতিহাসিক তথ্য ওউপাত্ত সমুহের চিত্রায়িত রূপ। পাশাপাশি অস্ট্রেলিয়ায় বসবাসকারী সত্তর হাজারেরও বেশী প্রবাসী বাংলাদেশীদের নিত্যদিনের জীবন- সংগ্রাম, হাসি-কান্না, সুখ-দুঃখ ও সাফল্য অর্জনের ইতিহাস অতিযত্ন সহকারে তুলে ধরা হয়েছে।
এই ধারাবাহিক ভ্রমণ চিত্রের উপস্থাপনায় রয়েছেন, শামান্তা ইসলাম এবং রুপন্তি। সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন প্রভাত হাসান ও সুলতানুল আরেফিন। তাদের সঙ্গে আছেন এক ঝাঁক মেধাবীতরুণ তরুণী। অস্ট্রেলিয়া কেন্দ্রিক নির্মাণ প্রতিষ্ঠান বাসভূমি’র ব্যানারে নির্মিত এই ভ্রমণ চিত্রটি কয়েক শত পর্বের হবে বলে নির্মাণ প্রতিষ্ঠান সূত্রে জানাগেছে।
প্রবাসে এই প্রথম কোন বাংলা নির্মাণ প্রতিষ্ঠান এই ধরনের একটি দীর্ঘ ধারাবাহিক নির্মাণ ও পরিচালনা শুরু করছে।
আগামী ৪ অগাস্ট সিডনিতে অস্ট্রেলিয়ায় নির্মিত আর ট্রাভেলস এর একটি বিশেষ প্রিমিয়ার শো অনুষ্ঠিত হবে। এই জমকালো অনুষ্ঠানে বিশেষ অতিথ হিসেবে উপস্থিত থাকবেন আর টিভি’র প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান। এছাড়াও কমিউনিটির বিশিষ্ঠ ব্যক্তিবর্গ, টিভি, অনলাইন পোর্টাল, পত্রিকার সম্পাদক ও সাংবাদিকগন এ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
সিডনি সংবাদ