Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

অস্ট্রেলিয়ান সংবাদ
২:৪১ পিএম, ২ আগস্ট ২০১৫

সিডনি প্রবাসী আইভি রহমানের বইয়ের মোড়ক উন্মোচন

নাইম আবদুল্লাহ : ১ আগস্ট শনিবার ল্যাকাম্বার হেলডন স্ট্রিট ফাংশন সেন্টারে সিডনি প্রবাসী লেখিকা আইভি রহমানের “সম্পর্কের ফসিল” ও “হৃদয়ের ভিতর বাড়িতে আগুন” নামক দুইটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শুরুর পর বাংলাদেশের কিংবদন্তী অভিনয়শিল্পী ডলি জহুর অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বই দুইটির মোড়ক উম্মোচন করেন। ডলি জহুর তার বক্তব্যে […]

সিডনি প্রবাসী আইভি রহমানের বইয়ের মোড়ক উন্মোচন
২ মিনিটে পড়ুন |

20150801_195727

নাইম আবদুল্লাহ : ১ আগস্ট শনিবার ল্যাকাম্বার হেলডন স্ট্রিট ফাংশন সেন্টারে সিডনি প্রবাসী লেখিকা আইভি রহমানের “সম্পর্কের ফসিল” ও “হৃদয়ের ভিতর বাড়িতে আগুন” নামক দুইটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

20150801_194338

জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শুরুর পর বাংলাদেশের কিংবদন্তী অভিনয়শিল্পী ডলি জহুর অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বই দুইটির মোড়ক উম্মোচন করেন।

20150801_200220

ডলি জহুর তার বক্তব্যে বলেন, আমাদের মায়ের ভাষা ও সংস্কৃতিকে ছড়িয়ে দিতে হবে আমাদেরই কোমলমতি ছোট ছোট ছেলেমেয়েদের মনের গভীরে। তাই দেশ থেকে হাজার হাজার মাইল দূরে এবং নানা ধরনের প্রতিকূলতার মধ্যে থেকেও এই প্রবাসে নতুন বই প্রকাশ সম্ভব হচ্ছে। প্রবাসে বিভিন্ন অনুষ্ঠান পালনের মধ্যদিয়ে আমাদের বাচ্চাদের বাংলা ভাষা চর্চা অব্যাহত রাখতে হবে।

 

আইভি রহমান তার লেখা বই দুইটি সম্পর্কে সংক্ষেপে বলেন, “সম্পর্কের ফসিল” মূলত সম্পর্ক শেষ হয়ে গেলেও আবার তা জোড়া লাগতে পারে। “হৃদয়ের ভিতর বাড়িতে আগুন” বইটি মূলতঃ এক ধরনের পরামর্শমূলক উপাখ্যান যেখানে ডাক্তারের কাছে গিয়ে রোগীকে কোনোকিছু গোপন করলে চলে না। তিনি বলেন, আশা করি বই দুইটি সব ধরনের পাঠকদের ভালো লাগবে।20150801_201050

অনুষ্ঠানে সরোজ বাজিয়ে শ্রোতাদের সুরের মূর্ছনায় মুগ্ধ করে রাখেন ওস্তাদ আলাউদ্দিন খানের নাতি রাজিব খান। দেশাত্মবোধক, ব্যান্ড ও ভাওয়াইয়া গান পরিবেশন করেন বাবু, ফজলে রাব্বি, তন্নি, সবুজ, নিলুফার ইয়াসমিন, রানা প্রমুখ। কৌতুক পরিবেশন করেন মনির হোসেন।

20150801_203433

অনুষ্ঠানটির আয়োজক ছিলেন মনির হোসেন, হাজীর বিরিয়ানির বুলু, বেগম বুলু, ইঞ্জিনিয়ার হান্নান, এনাম ও আবুল বাসার।

20150801_205118

অনুষ্ঠান শেষে রাতের খাবার হিসেবে হাজীর বিরিয়ানি পরিবেশন করা হয়।

সিডনি সংবাদ

20150801_194312

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

সিডনি প্রবাসীদের ঈদুল ফিতর উদযাপন
৩ বছর আগে
সিডনিতে স্মরণ সভা ও একুশের আলোচনা অনুষ্ঠিত
৩ বছর আগে
সিডনির সফল রেস্টুরেন্ট উদ্যোক্তা মিল্টন
৪ বছর আগে
সিডনিতে বাংলাদেশী ডেন্টিস্টদের মিলনমেলা
৪ বছর আগে
সিডনির ল্যাকাম্বায় বাণিজ্য মেলার আয়োজন
৪ বছর আগে

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com