নাইম আবদুল্লাহঃ গত ২রা আগস্ট (রবিবার) রকডেল পাবলিক স্কুলে বাংলাদেশ সোসাইটি অফ সিডনী (বি ডি এস এস) এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। প্রথম পর্বে দুপুরের খাবারের পর সহেলুর রহমানের সভাপতিত্বে দুপুর সাড়ে বারোটায় জামাল আহমেদের কোরআন তেলয়াতের মাধ্যমে সভার কাজ শুরু হয়। সাধারণ সম্পাদক আবু হাসানাত লিটন গত বছরের সমস্ত কার্যক্রম বিষদ ভাবে সদস্যদের […]

নাইম আবদুল্লাহঃ গত ২রা আগস্ট (রবিবার) রকডেল পাবলিক স্কুলে বাংলাদেশ সোসাইটি অফ সিডনী (বি ডি এস এস) এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
প্রথম পর্বে দুপুরের খাবারের পর সহেলুর রহমানের সভাপতিত্বে দুপুর সাড়ে বারোটায় জামাল আহমেদের কোরআন তেলয়াতের মাধ্যমে সভার কাজ শুরু হয়।
সাধারণ সম্পাদক আবু হাসানাত লিটন গত বছরের সমস্ত কার্যক্রম বিষদ ভাবে সদস্যদের সামনে উপস্থাপন করার পর কোষাধ্যক্ষ মোহাম্মদ ফারুক গত আর্থিক বছরের হিসাব-নিকাশ পেশ করেন। প্রথম পর্বের এই অনুষ্ঠানটি পরিচালনা করেন শহীদুজ্জামান আলো।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে গোপন ব্যালটের মাধ্যমে উপস্থিত সদস্যগন আগামী ২০১৫ -১৬ সালের জন্য নতুন কার্যকরী কমিটি নির্বাচন করেন। নির্বাচন পরিচালনা করেন শফিক সেলিম এবং সহযোগিতায় ছিলেন আফসানা বিলকিস ও আঞ্জুমানারা জামান।
এই নির্বাচনে বিভিন্ন পদে নির্বাচিত ১১ জন সহ গত ১৬ই আগস্ট কার্যকরী কমিটির প্রথম সভায় বাকি ২ জন সদস্যকে কো-অপট করে মোট ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। নব নির্বাচিত কমিটি সকল সিডনী প্রবাসী বাংলাদেশীসহ অস্ট্রেলিয়া বাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।
সভাপতি পদে শামসুজজোহা স্বপন, সহ সভাপতি আবু হাসনাত লিটন, আঞ্জুমানারা কালাম, সাধারন সম্পাদক পদে রাশিদা হুদা মনি, সহ সাধারন সম্পাদক আবদু আহাদ, কোষাধ্যাক্ষ – মোহাম্মাদ ফারুক, সহকারী কোষাধ্যাক্ষ- সুলতানা এজাজ, প্রচার- প্রকাশনা সম্পাদক- শহীদুজ্জামান আলো, সাংস্কৃতিক সম্পাদক- মাকসুমুল আহসান, কার্যকরী সদস্য – সাহেলুর রহমান, জামাল আহমদ, হায়াত মাহমুদ, মোহাম্মদ আনোয়ারুল অজিজ নির্বাচিত হয়েছেন।
সিডনি সংবাদ