আগামী ২৯শে আগস্ট বঙ্গবন্ধু’র ৪০তম শাহদাত বার্ষিকী উপলক্ষে সিডনিতে সেমিনার বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়া শাখার উদ্যোগে আগামী ২৯শে আগস্ট (শনিবার) ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলসের ওয়ালেস’র রুথ বিল্ডিংয়ে “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যু ও অমরত্ব” শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হবে। সেমিনারে প্রধান অতিথি থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, […]

আগামী ২৯শে আগস্ট বঙ্গবন্ধু’র ৪০তম শাহদাত বার্ষিকী উপলক্ষে সিডনিতে সেমিনার
বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়া শাখার উদ্যোগে আগামী ২৯শে আগস্ট (শনিবার) ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলসের ওয়ালেস’র রুথ বিল্ডিংয়ে “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যু ও অমরত্ব” শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হবে।
সেমিনারে প্রধান অতিথি থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, প্রধান বক্তা সাবেক মন্ত্রী ড. হাসান মাহমুদ এমপি। বিশেষ অতিথি থাকবেন অস্ট্রেলিয়ার ফেডারেল এমপি জুলিয়া ওন্থস ও ম্যাট থিসলেটওয়েট এবং অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার কাজী ইমতিয়াজ হোসেন। এছাড়াও অনারারী কনসুলেট জেনারেল অ্যান্থনি খৌরী উপস্থিত থাকবেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়া শাখার সভাপতি সিরাজুল হক।
অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়া শাখা এবং এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীসহ অস্ট্রেলিয়ায় বসবাসরত প্রবাসী লেখক, সাংবাদিক, রাজনীতিবিদ, কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।