গতকাল ছিল বুধবার, ১৮ ভাদ্র ১৪২২, ০২ সেপ্টেম্বর ২০১৫, ১৭ জিলক্বদ ১৪৩৬। অস্ট্রেলিয়া প্রবাসী প্রখ্যাত লেখক, সাহিত্যিক, সাংবাদিক ও বিদেশবাংলা ২৪ ডট কম’র নির্বাহী সম্পাদক নাইম আবদুল্লাহ’র জন্মদিন। নবধারা নিউজ পরিবারের পক্ষ থেকে নাইম আবদুল্লাহকে জন্মদিনের শুভেচ্ছা। পরম করুনাময় মহান আল্লাহ যেন তাঁকে সু-সাস্থ্য দান করেন, দীর্ঘজীবন দান করেন, লেখার ক্ষমতা বৃদ্ধি করেন এবং ইজ্জতের […]

গতকাল ছিল বুধবার, ১৮ ভাদ্র ১৪২২, ০২ সেপ্টেম্বর ২০১৫, ১৭ জিলক্বদ ১৪৩৬। অস্ট্রেলিয়া প্রবাসী প্রখ্যাত লেখক, সাহিত্যিক, সাংবাদিক ও বিদেশবাংলা ২৪ ডট কম’র নির্বাহী সম্পাদক নাইম আবদুল্লাহ’র জন্মদিন। নবধারা নিউজ
পরিবারের পক্ষ থেকে নাইম আবদুল্লাহকে জন্মদিনের শুভেচ্ছা। পরম করুনাময় মহান আল্লাহ যেন তাঁকে সু-সাস্থ্য দান করেন, দীর্ঘজীবন দান করেন, লেখার ক্ষমতা বৃদ্ধি করেন এবং ইজ্জতের সহিত পরিবার পরিজন বসবাস করার তৌফিক দান করেন।
শিল্পনগরী খুলনায় ২ সেপ্টেম্বর নাইম আবদুল্লাহ জন্মগ্রহণ করেন। রেজাউর রহমান ও আনোয়ারা বেগম দম্পতির তিন সন্তানের মধ্যে তিনি সবার বড়। তিনি ১৯৮১ সালে খুলনার সরকারি ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ১৯৮৩ সালে সরকারি বিএল বিশ্ববিদ্যালয় কলেজ থেকে এইচএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে অনার্সসহ স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন।
নাইম আবদুল্লাহ ১৯৯২ সালে সিলেটের চা বাগানে সহকারী ব্যবস্থাপক হিসেবে কর্মজীবন শুরু করেন। এরপর ঐ বছরের শেষের দিকে ঢাকা স্টক এক্সচেঞ্জের অনুমোদিত সদস্য হিসেবে শেয়ার কেনাবেচায় নিয়োজিত ছিলেন। ভাগ্য অন্বেষণে প্রথমে ১৯৯৫ সালের শেষের দিকে নিউজিল্যান্ড ও পরবর্তীকালে ২০০০ সালে অস্ট্রেলিয়ায় যান। নিউজিল্যান্ডে তিনি অকল্যান্ড ডিসট্রিক হেলথ বোর্ডে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি সিডনিতে কমনওয়েলথ ব্যাংক অফ অস্ট্রেলিয়ায় কর্মরত। ২০০২ সালে তিনি মাহিরা পারভিনের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এই দম্পতির একমাত্র ছেলে আরিক আবদুল্লাহ’র বয়স ১১ বছর। সে সিডনির একটি স্কুলে ইয়ার সিক্স এ পড়ছে।
লেখালেখির শুরু মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পত্রিকায়। তারপর তা ছড়িয়ে পড়ে পাড়া থেকে নিজ উদ্যোগে প্রকাশিত দেয়াল পত্রিকা “ডুব সাঁতার” এবং কলেজের পত্রিকা ও সাময়িকীগুলোতে। বিশ্ববিদ্যালয়ে পড়াশুনার সময় ফ্রি ল্যান্সার হিসেবে পত্রিকায় রিপোর্টিং এবং ফটোগ্রাফির সাথে জড়িয়ে পড়েন। তিনি বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটির তৎকালীন সদস্য। অস্ট্রেলিয়া ও দেশের বেশ কিছু পত্রিকায় তিনি নিয়মিত গল্প লেখেন। তা ছাড়াও তিনি সিডনি থেকে মুদ্রিত ও প্রকাশিত দেশ বিদেশ পত্রিকায় বিশেষ প্রতিবেদক, বিদেশবাংলা টুয়েন্টিফোর ডটকম ও এবিসিবাংলা ডটনেটের নির্বাহী সম্পাদক ও দ্য রিপোর্টের অস্ট্রেলিয়া প্রতিনিধির দায়িত্ব পালন করছেন।