Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

অস্ট্রেলিয়ান সংবাদ
১২:২৫ পিএম, ৪ সেপ্টেম্বর ২০১৫

বিশ্বকাপ ফুটবল বাছাইপর্বে অস্ট্রেলিয়ার কাছে ৫-০ গোলে বাংলাদেশের পরাজয়

ক্রীড়া ডেক্সঃবিশ্বকাপ ফুটবল-২০১৮ বাছাইপর্বে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরেছে বাংলাদেশ দল। বৃহস্পতিবার পার্থের এনআইবি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে বাংলাদেশ হেরেছে ৫-০ গোলে। প্রথম ৮ মিনিটের মধ্যেই ২ বার বল জড়িয়েছে বাংলাদেশের জালে। অস্ট্রেলিয়া এগিয়ে গিয়েছে ২-০ গোলে। অস্ট্রেলিয়ার প্রথম গোলটি করেছেন লেকি; ৫ মিনিটে। আর ৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেছেন রজিচ। খেলার ২০ মিনিটে রজিচ করেছেন […]

বিশ্বকাপ ফুটবল বাছাইপর্বে অস্ট্রেলিয়ার কাছে ৫-০ গোলে বাংলাদেশের পরাজয়
১ মিনিটে পড়ুন |

অস্ট্রেলিয়ার কাছে ৫-০ গোলে হেরেছে

ক্রীড়া ডেক্সঃবিশ্বকাপ ফুটবল-২০১৮ বাছাইপর্বে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরেছে বাংলাদেশ দল। বৃহস্পতিবার পার্থের এনআইবি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে বাংলাদেশ হেরেছে ৫-০ গোলে।

প্রথম ৮ মিনিটের মধ্যেই ২ বার বল জড়িয়েছে বাংলাদেশের জালে। অস্ট্রেলিয়া এগিয়ে গিয়েছে ২-০ গোলে। অস্ট্রেলিয়ার প্রথম গোলটি করেছেন লেকি; ৫ মিনিটে। আর ৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেছেন রজিচ। খেলার ২০ মিনিটে রজিচ করেছেন ব্যক্তিগত দ্বিতীয় ও দলীয় তৃতীয় গোল। আর ২৯ মিনিটে অস্ট্রেলিয়ার হয়ে চতুর্থ গোলটি করেছেন বার্নস। বিরতির পর ৬১ মিনিটে বাংলাদেশের জালে পঞ্চম গোলটি করেছে স্বাগতিকরা।

চার বার বিশ্বকাপের মূল পর্বে খেলেছে অস্ট্রেলিয়া। সেখানে বাংলাদেশ বাছাই পর্বেই নড়বড়ে দল। স্বাভাবিকভাবেই এই ম্যাচে ফেভারিট হিসেবেই খেলেছে অস্ট্রেলিয়া। আর বাংলাদেশের টার্গেট ছিল অভিজ্ঞতা অর্জন। সেই অভিজ্ঞা নেওয়ার পথে ৫টি গোল খেয়েও প্রশংসা পেতে পারেন। কেননা, দুই দলের শক্তির বিচার করলে এর চেয়েও বড় ব্যবধানে হারতে পারত বাংলাদেশ। তাই হয়তো গোল বন্যায় ভাসল পার্থের স্টেডিয়ামে প্রবাসী অসংখ্য বাংলাদেশী আনন্দ সহকারেই বাংলাদেশের পতাকা উড়িয়েছেন; গলা ফাটিয়ে সমর্থন দিয়ে গিয়েছেন দেশের ফুটবলারদের।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

সিডনি প্রবাসীদের ঈদুল ফিতর উদযাপন
৩ বছর আগে
সিডনিতে স্মরণ সভা ও একুশের আলোচনা অনুষ্ঠিত
৩ বছর আগে
সিডনির সফল রেস্টুরেন্ট উদ্যোক্তা মিল্টন
৪ বছর আগে
সিডনিতে বাংলাদেশী ডেন্টিস্টদের মিলনমেলা
৪ বছর আগে
সিডনির ল্যাকাম্বায় বাণিজ্য মেলার আয়োজন
৪ বছর আগে

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com