Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

অস্ট্রেলিয়ান সংবাদ
৩:১৪ পিএম, ১০ সেপ্টেম্বর ২০১৫

সিডনিতে অনাড়ম্বর পরিবেশে “তুমি বিনে” অডিও আ্যলবামের মোড়ক উন্মোচন

নাইম আবদুল্লাহ: গত ৫ই সেপ্টেম্বর (শনিবার) সন্ধ্যায় লাকেম্বা লাইব্রেরি হলে অনাড়ম্বর পরিবেশে অস্ট্রেলিয়া প্রবাসী জনপ্রিয় কন্ঠশিল্পী রুহল আমিনের একক অডিও এ্যালবাম “তুমি বিনে” এর মোড়ক উন্মোচন ও মনোজ্ঞ সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়া প্রবাসী বরেণ্য কন্ঠ শিল্পী আতিক হেলাল। বিশেষ অতিথি ছিলেন জনপ্রিয় কন্ঠশিল্পী অমিয়া মতিন, আরফিনা মিতা ও […]

সিডনিতে অনাড়ম্বর পরিবেশে “তুমি বিনে” অডিও আ্যলবামের মোড়ক উন্মোচন
২ মিনিটে পড়ুন |

11998619_10206364157057102_1446358510_nনাইম আবদুল্লাহ: গত ৫ই সেপ্টেম্বর (শনিবার) সন্ধ্যায় লাকেম্বা লাইব্রেরি হলে অনাড়ম্বর পরিবেশে অস্ট্রেলিয়া প্রবাসী জনপ্রিয় কন্ঠশিল্পী রুহল আমিনের একক অডিও এ্যালবাম “তুমি বিনে” এর মোড়ক উন্মোচন ও মনোজ্ঞ সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়া প্রবাসী বরেণ্য কন্ঠ শিল্পী আতিক হেলাল। বিশেষ অতিথি ছিলেন জনপ্রিয় কন্ঠশিল্পী অমিয়া মতিন, আরফিনা মিতা ও খায়রুল আলম।

বাংলাদেশের জাতীয় সংগীতের মধ্যদিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এরপর আগত অতিথিদের উদ্দেশে স্বাগত বক্তব্য রাখেন কন্ঠ শিল্পী রহুল আমিন। প্রধান অতিথি বরেণ্য কন্ঠ শিল্পী আতিক হেলাল তার বক্তব্যে রাহুলের কন্ঠ, বড়দের প্রতি শ্রদ্ধাশীল এবং বিনয়ের প্রসংসা করে তার উত্তরোত্তর সাফল্য কামনা করেন। তিনি বলেন, ইউরোপ আমেরিকা প্রবাসীদের অডিও এবং ভিডিও আ্যলবাম তৈরীর জন্য এখন আর বাংলাদেশে যেতে হয়না। তাঁরা ওখানেই সয়ংসম্পূর্ণ। ইনশাআল্লাহ অচিরেই সিডনিতেও আমরা সয়ংসম্পূর্ণ হবো। তিনি আরো বলেন, সিডনিতে রাজনৈতিক ও অন্যান্য সংগঠনগুলো অনুষ্ঠানে এতো বক্তা এবং শিল্পীদেরকে আমন্ত্রণ জানান যে, বক্তব্য শুনতে শুনতে দর্শকরা বিরক্ত হয়ে চলে যান। এমনও দেখা গেছে যে দর্শক নেই কিন্তু শিল্পী গান করছেন। এভাবে চলতে থাকলে অদূর ভবিষ্যতে অনুষ্ঠানে কোন শিল্পীকে পাওয়া যাবেনা।

অনুষ্ঠানের ২য় পর্বে ছোট ছোট সোনামনিরা কবিতা এবং ছড়া পরিবেশন করে। নৃত্য পরিবেশন করে শিশু শিল্পী দীপ্র। শেষপর্বে অডিও অ্যালবাম ‘তুমি বিনে’র মৌলিক গান পরিবেশন করেন জনপ্রিয় কন্ঠ শিল্পী রহুল আমিন।

স্টার কিডস এবং সিডনি ফুডসের যৌথ প্রযোজনায় আয়োজিত অডিও এ্যালবাম “তুমি বিনে” এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অস্ট্রেলিয়ায় বসবাসরত প্রবাসী লেখক, সাংবাদিক, সংগীত শিল্পী, রাজনীতিবিদ, কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদের মধ্যে অন্যতম রংধনুর অজ-বাংলা সাংস্কৃতিক সংগঠনের সাবেক সভাপতি আবদুল মোতালিব, বর্তমান সভাপতি সামসুজ্জামান শামীম, সাধারণ সম্পাদক আবদুল ওয়াহাম মিয়া, সাংস্কৃতিক সম্পাদক জাকারিয়া, বিএনপি নেতা রাশেদুল ইসলাম, ড. আবদুর রহিম, শফিউল্লাহ লিংকন, কৃষিবিদ আবদুল হালিম, মিজানুর রহমান, বাংলাদেশ কমিউনিটি স্কুলের প্রধান শিক্ষিকা মোসুমী রহিমসহ অন্যান্য নেতৃবৃন্দ। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, বিদেশবাংলা২৪ ডট কমের সম্পাদক মোহাম্মেদ আবদুল মতিন, নবধারা নিউজ ডট নেটের সম্পাদক আবুল কালাম আজাদ খোকন, সিডনিবাসী বাংলার সম্পাদক আবদুল মতিন প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত শ্রোতাবৃন্দকে শিল্পী রুহুল আমিন এবং তার সহ-ধর্মিনী রুমু রুহুল আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে এবং হাল্কা আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। অনুষ্ঠানটির সফল উপস্থাপনায় ছিলেন সুলতানা আক্তার ময়না।

উল্লেখ্য যে, গত ১০ই আগস্ট বাংলাদেশে জাতীয় যাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে রুহুল’র অডিও অ্যালবাম “তুমি বিনে” এর প্রথম মোড়ক উন্মোচিত হয়। এতে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিউজিক লিজেন্ড প্রখ্যাত সুরকার গাজী মাজহারুল আনোয়ার ও প্রখ্যাত সংগীত শিল্পী সৈয়দ আবদুল হাদী। এছাড়াও বাংলাদেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

সিডনি প্রবাসীদের ঈদুল ফিতর উদযাপন
৩ বছর আগে
সিডনিতে স্মরণ সভা ও একুশের আলোচনা অনুষ্ঠিত
৩ বছর আগে
সিডনির সফল রেস্টুরেন্ট উদ্যোক্তা মিল্টন
৪ বছর আগে
সিডনিতে বাংলাদেশী ডেন্টিস্টদের মিলনমেলা
৪ বছর আগে
সিডনির ল্যাকাম্বায় বাণিজ্য মেলার আয়োজন
৪ বছর আগে

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com