সিরিয়া ও ইরাক থেকে অতিরিক্ত ১২ হাজার শরণার্থী নেবে অস্ট্রেলিয়া। বুধবার দেশটির প্রধানমন্ত্রী টনি অ্যাবোট একথা জানান। ক্যানবেরায় অ্যাবোট সাংবাদিকদের বলেন, অস্ট্রেলিয়া সিরিয়া ও ইরাক যুদ্ধে সর্বস্ব হারানো আরো অতিরিক্ত ১২ হাজার শরণার্থীকে স্থায়ীভাবে পুনর্বাসন করবে। তিনি জানান, যেসব জাতিগত সংখ্যালঘু নির্যাতনের শিকার হয়ে জর্ডান, লেবানন ও তুরস্কে অস্থায়ীভাবে আশ্রয় নিয়েছে সেই সব নারী ও […]

সিরিয়া ও ইরাক থেকে অতিরিক্ত ১২ হাজার শরণার্থী নেবে অস্ট্রেলিয়া। বুধবার দেশটির প্রধানমন্ত্রী টনি অ্যাবোট একথা জানান। ক্যানবেরায় অ্যাবোট সাংবাদিকদের বলেন, অস্ট্রেলিয়া সিরিয়া ও ইরাক যুদ্ধে সর্বস্ব হারানো আরো অতিরিক্ত ১২ হাজার শরণার্থীকে স্থায়ীভাবে পুনর্বাসন করবে। তিনি জানান, যেসব জাতিগত সংখ্যালঘু নির্যাতনের শিকার হয়ে জর্ডান, লেবানন ও তুরস্কে অস্থায়ীভাবে আশ্রয় নিয়েছে সেই সব নারী ও শিশুদের নিরাপত্তার বিষয়টি প্রাধান্য পাবে।
টনি অ্যাবোট বলেন, ২০১৫ সালে সব মিলিয়ে ১৩ হাজার ৭৫০ শরণার্থী নিয়েছে অস্ট্রেলিয়া। এছাড়াই তার দেশ আইএস বিরোধী ভূমিকাকে আরও জোরালো করতে প্রতিজ্ঞাবদ্ধ বলেও জানান তিনি। তিনি জানান, ইতোমধ্যে অস্ট্রেলিয়ান বিমান বাহিনী ইরাকের আইএস ঘাঁটি লক্ষ্য করে হামলা পরিচালনা করে আসছে। যুক্তরাষ্ট্রের অনুরোধে অচিরেই এটি সিরিয়াতেও সম্প্রসারণ করা হবে। এদিন অ্যাবোট শরণার্থী বিষয়ক অস্ট্রেলিয়ার পরিকল্পনাও ব্যাখ্যা করেন। তিনি বলেন, অচিরেই শরণার্থী গ্রহণ প্রক্রিয়া ও নীতিমালা পরিবর্তন করা হবে। তিনি আরও বলেন, ইউরোপ শরণার্থীদের ঢল সামাল দিতে হিমসিম খাচ্ছে তাদের পাশে দাঁড়াতে চায় অস্ট্রেলিয়া।
সূত্র: বিবিসি।