অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশী কবি, লেখক, সাহিত্যিক, সম্পাদক ও সাংবাদিকদের সু-সংগঠিত ও একটি শক্তিশালী প্লাটফর্ম তৈরি করার লক্ষ্যে গত ১৪ই নভেম্বর ২০১৪ ইং তারিখে সিডনিতে “অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস কাউন্সিল”নামে একটি অরাজনৈতিক সংগঠনের নিবন্ধন করা হয়েছে। অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস কাউন্সিল এর অগ্রযাত্রায় স্থায়ী ওকার্যকরী কমিটি গঠনের লক্ষে আগামী ৮ নভেম্বর (রবিবার) সন্ধ্যা ৭.৩০ মিনিটে রকডেলস্থ বনফুল রেস্টুরেন্ট […]

অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশী কবি, লেখক, সাহিত্যিক, সম্পাদক ও সাংবাদিকদের সু-সংগঠিত ও একটি শক্তিশালী প্লাটফর্ম তৈরি করার লক্ষ্যে গত ১৪ই নভেম্বর ২০১৪ ইং তারিখে সিডনিতে “অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস কাউন্সিল”নামে একটি অরাজনৈতিক সংগঠনের নিবন্ধন করা হয়েছে।
অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস কাউন্সিল এর অগ্রযাত্রায় স্থায়ী ওকার্যকরী কমিটি গঠনের লক্ষে আগামী ৮ নভেম্বর (রবিবার) সন্ধ্যা ৭.৩০ মিনিটে রকডেলস্থ বনফুল রেস্টুরেন্ট ও ফাংশন সেন্টারে আলোচনা সভা ও নৈশভোজের আয়োজন করা হয়েছে।
উক্ত সভায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াতে সক্রিয় অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশী সম্পাদক ও সাংবাদিকদের সবিনয় আমন্ত্রণ জানানো যাচ্ছে।
বদরুল আলম
আহ্বায়ক,
অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস কাউন্সিল ও
সম্পাদক, দেশবিদেশ
১৬, রেবেলিওন প্লেস, ম্যাকিউরি লিঙ্কস
এনএসডব্লিউ ২৫৬৫
ফোনঃ ০৪১৪ ৩৫৩ ৮৯৯
ইমেইলঃ saands@bigpond.net.au