নাইম আবদুল্লাহ: গত ১০ অক্টোবর (শনিবার)ইঙ্গেলবার্নস্থ দাওয়াত রেস্টুরেন্ট এন্ড ফাংশন সেন্টারে প্রবাসীবাংলাদেশী সাংস্কৃতিক সংগঠন অজ- এশিয়া ইভেন্ট এরউদ্যেগে আয়োজিত দেশী খাও দেশী গাও সাংস্কৃতিক অনুষ্ঠানসফল করার জন্য এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।এহসান আহম্মেদ মতবিনিময় সভাটি পরিচালনা করেন। বাংলাদেশী দুস্থ শিশুদের সাহায্যার্থে আগামী ৩১ অক্টোবর ৮২, ব্রাইটন এভিনিউ, ক্রোওডনপার্কস্থ দ্য কোরিয়ান সোসাইটি অবসিডনিতে অনুষ্ঠিত হবে […]

নাইম আবদুল্লাহ: গত ১০ অক্টোবর (শনিবার)ইঙ্গেলবার্নস্থ দাওয়াত রেস্টুরেন্ট এন্ড ফাংশন সেন্টারে প্রবাসীবাংলাদেশী সাংস্কৃতিক সংগঠন অজ- এশিয়া ইভেন্ট এরউদ্যেগে আয়োজিত দেশী খাও দেশী গাও সাংস্কৃতিক অনুষ্ঠানসফল করার জন্য এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।এহসান আহম্মেদ মতবিনিময় সভাটি পরিচালনা করেন।
বাংলাদেশী দুস্থ শিশুদের সাহায্যার্থে আগামী ৩১ অক্টোবর ৮২, ব্রাইটন এভিনিউ, ক্রোওডনপার্কস্থ দ্য কোরিয়ান সোসাইটি অবসিডনিতে অনুষ্ঠিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা ‘দেশী খাও, দেশী গাও’।
অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশীদের সাংস্কৃতিক সংগঠন অজ- এশিয়া ইভেন্ট এই প্রথমবারের মতো আয়োজন করতে যাচ্ছেদেশী খাও, দেশী গাও সাংস্কৃতিক অনুষ্ঠান। যার মাধ্যমে প্রবাসেবাংলা গান, স্থানীয় শিল্পী, বাদ্যযন্ত্র বাদকদের নিয়ে বসবে প্রাণেরমেলা। চটপটি, ফুচকাসহ নানা রকম দেশী সুস্বাদু খাবারের স্টলথাকবে এ অনুষ্ঠানে। সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে বিকেল৩টায়, চলবে রাত ৯টা পর্যন্ত। মূলত এটি বাংলা গানের প্রোগ্রামহলেও এই সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে অর্জিত অর্থ বাংলাদেশেচিকিৎসাবঞ্চিত দুস্থ শিশুদের সাহায্যার্থে ব্যয় করা হবে।অনুষ্ঠান থেকে সংগ্রহকৃত অর্থ তুলে দেওয়া হবে চিলড্রেন সাইটফাউন্ডেশন অস্ট্রেলিয়ার চিকিৎসা তহবিলে।
অনুষ্ঠানের সঙ্গীত সমন্বয় ও পরিবেশনায় থাকবে ‘দ্য ব্যান্ড ৮নোটস’। সার্বিক আয়োজন ও তত্ত্বাবধানে অজ- এশিয়া ইভেন্ট ওএকমাত্র পৃষ্ঠপোষক অস্ট্রেলিয়াভিত্তিক বাংলাদেশীমালিকানাধীন রিয়েল এস্টেট কোম্পানী মিউচুয়াল হোমস।
অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন অস্ট্রেলিয়া প্রবাসীসঙ্গীতশিল্পী আরফিনা মিতা, রেফাত বিতা, রোকসানা রহমান, অমিয়া মতিন ও শুভ্রা মুস্তারিন। তবলায় তাইফ, প্যাড ও ড্রামরুবেল।
মতবিনিময় সভায় উপস্হিত ছিলেন অনুষ্ঠানের প্রধানপৃষ্ঠপোষক মিউচুয়াল হোমস এর সত্ত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ীএনাম হক, সামিউল কবির, এসডব্লিউআর এফএম ৯৯.৯ এরউপস্হাপিকা ডঃ নার্গিস আক্তার বানু।
এছাড়াও এই মতবিনিময় সভায় কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, সামাজিক নেতৃবৃন্দ ও সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় আলোচকরা প্রবাসী বাংলাদেশী শিল্পীদেরপ্রতিভা তুলে ধরার উপর বিশেষ গুরুত্ব আরোপ করে বলেন, প্রবাসীদের একটু সহযোগিতা পেলে এই সব প্রতিভাবান শিল্পীরাঅস্ট্রেলিয়ার মাটিতে দেশীয় সংগীত এগিয়ে নিয়ে যেতেপারবেন। সেই সাথে অস্ট্রেলিয়া প্রবাসী সব শিল্পীদের এক মঞ্চেনিয়ে আসতে দেশী খাও দেশী গাও অনুষ্ঠানটি একটি বিশেষভুমিকা রাখবে বলেও আয়োজকরা আশাবাদ ব্যাক্ত করেন।
