Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

অস্ট্রেলিয়ান সংবাদ
৫:৩০ এএম, ১৪ অক্টোবর ২০১৫

লোকমেলা পরবর্তী পুনর্মিলনী অনুষ্ঠিত

নাইম আবদুল্লাহ : ‘বাংলার গান গাই, বাংলায় নাচি, বাংলায় মাতি, সারাদিন সারা বেলা, বাংলা লোকমেলা’- এই স্লোগান নিয়ে ১৩ সেপ্টেম্বর রবিবার সিডনির গ্লেনফিল্ড সিডন পার্কের রেলওয়ে প্যারেডে দিনব্যাপী অনুষ্ঠিত হয় বাংলা লোকমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রবাসী বাংলাদেশীদের অন্যতম সামাজিক সংগঠন ‘বাংলাদেশী আস্ট্রেলিয়ান ওয়েলফেয়ার সোসাইটি’ চার বছর ধরে ঐতিহ্যবাহী বাংলা লোকমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে […]

লোকমেলা পরবর্তী পুনর্মিলনী অনুষ্ঠিত
১ মিনিটে পড়ুন |

নাইম আবদুল্লাহ : ‘বাংলার গান গাই, বাংলায় নাচি, বাংলায় মাতি, সারাদিন সারা বেলা, বাংলা লোকমেলা’- এই স্লোগান নিয়ে ১৩ সেপ্টেম্বর রবিবার সিডনির গ্লেনফিল্ড সিডন পার্কের রেলওয়ে প্যারেডে দিনব্যাপী অনুষ্ঠিত হয় বাংলা লোকমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রবাসী বাংলাদেশীদের অন্যতম সামাজিক সংগঠন ‘বাংলাদেশী আস্ট্রেলিয়ান ওয়েলফেয়ার সোসাইটি’ চার বছর ধরে ঐতিহ্যবাহী বাংলা লোকমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে আসছে।

লোকমেলা সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন হওয়ার জন্য আয়োজক কমিটি ১১ অক্টোবর রবিবার দুপুরে সিডনির চিপ্পিং নরটন পার্কে মেলা উত্তর বারবিকিউ পার্টি ও পুনর্মিলনীর আয়োজন করে।

এ সময় সংগঠনের সভাপতি মতিউর রহমান খান ও মেলা কমিটির আহ্বায়ক ইসমাইল মিয়া লোকমেলা সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন হওয়ার জন্য সর্বস্তরের দর্শক-শ্রোতা, সহকর্মীসহ বিজ্ঞাপনদাতা, পৃষ্ঠপোষক, বিপণি সংস্থা ও মিডিয়াকে আন্তরিক ধন্যবাদ জানান। অন্যদের মধ্যে মাহবুব উল চৌধুরী শরীফ, মুনীর হোসেন ও মো. শহীদ আজিজসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেনlokmela_barbe_images_stories_2015_10_thumb_medium680_400

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

সিডনি প্রবাসীদের ঈদুল ফিতর উদযাপন
৩ বছর আগে
সিডনিতে স্মরণ সভা ও একুশের আলোচনা অনুষ্ঠিত
৩ বছর আগে
সিডনির সফল রেস্টুরেন্ট উদ্যোক্তা মিল্টন
৪ বছর আগে
সিডনিতে বাংলাদেশী ডেন্টিস্টদের মিলনমেলা
৪ বছর আগে
সিডনির ল্যাকাম্বায় বাণিজ্য মেলার আয়োজন
৪ বছর আগে

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com