নাইম আবদুল্লাহ : অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরাতে গত ১২ সেপ্টেম্বর শুরু হয়েছে স্প্রিং ফেস্টিভ্যাল ফ্লোরাইড (Floriade) শো। প্রদর্শনী চলবে আগামী ১১ অক্টোবর পর্যন্ত। কমনওয়েলথ পার্কে এক মাসব্যাপী আট শ’ স্কয়ার মিটার জায়গাজুড়ে এই জাঁকজমকপূর্ণ প্রদর্শনীতে এক মিলিয়নেরও বেশি টিউলিপ আর ডেনডেলিওন ফুলেরা তাদের কুঁড়ি ফুটিয়েছে। গত ২৮ বছর ধরে প্রতি বসন্তে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়ে আসছে। […]
নাইম আবদুল্লাহ : অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরাতে গত ১২ সেপ্টেম্বর শুরু হয়েছে স্প্রিং ফেস্টিভ্যাল ফ্লোরাইড (Floriade) শো। প্রদর্শনী চলবে আগামী ১১ অক্টোবর পর্যন্ত। কমনওয়েলথ পার্কে এক মাসব্যাপী আট শ’ স্কয়ার মিটার জায়গাজুড়ে এই জাঁকজমকপূর্ণ প্রদর্শনীতে এক মিলিয়নেরও বেশি টিউলিপ আর ডেনডেলিওন ফুলেরা তাদের কুঁড়ি ফুটিয়েছে। গত ২৮ বছর ধরে প্রতি বসন্তে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়ে আসছে।
ল্যাটিন শব্দ “Floreat” এর অর্থ ফুল ফোঁটা থেকে ফ্লোরাইড শো’র নামকরণ করা হয়েছে। এ বছর এই শো’র থিম ছিল Reflection বা প্রতিফলন। প্রতিবছর অস্ট্রেলিয়ার নানাপ্রান্ত থেকে ল্যান্ডস্কেপ আর্টিস্ট ও হর্টিকালচারিস্টরা এ ফুলের প্রদর্শনীতে অংশগ্রহণ করেন। এই শো’তে চার মিলিয়নেরও বেশি দেশী ও বিদেশী দর্শনার্থীর সমাগম ঘটে।

১৯৮৮ সালে ল্যান্ডস্কেপ ডিজাইনার পিটার সাটন ও তার সহকর্মী ক্রিস ডি ব্রিন অস্ট্রেলিয়ার দুই শ’তম ও ক্যানবেরার ৭৫তম বার্ষিকী উৎসব উপলক্ষে সর্বপ্রথম ক্যানবেরার কমনওয়েলথ পার্কে এই ফ্লোরাইড শো’র আয়োজন করেছিলেন।
বসন্ত ফুলের মাস। ফুল ফোটার মাস। কবি বলেছেন— ‘ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত …।’ সময়টা যে ফুলের সৌরভে সুরভিত। কমনওয়েলথ পার্কের লেকের পানিতে রক্তবর্ণের লোটাস ফুল আর কালো হাঁসদের পানিতে কেলি কেটে বেড়ানোর দৃশ্য ইট প্রাচীর ঘেরা শহরের মাঝে গ্রামের পরশ বুলায়।
