নাইম আবদুল্লাহঃ গত ২৬শে অক্টোবর (সোমবার) সিডনি’র রকডেলস্থ বনফুল রেস্টুরেন্ট এ্যান্ড ফাংশন সেন্টারে বিএনপি অস্ট্রেলিয়ার অন্তর্বর্তীকালীন আহবায়ক কমিটির উদ্যোগে প্রবাসী বাংলাদেশী সাংবাদিকদের সাথে মতবিনিময় ও সাংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। বিএনপি অস্ট্রেলিয়ার অন্তর্বর্তীকালীন আহবায়ক কমিটির মিডিয়া সেলের দায়িত্বে নিয়োজিত রুহুল আহমেদ সওদাগরের পরিচালনায় এবং আবদুল মতিন উজ্জ্বলের পবিত্র কোরাআন তেলোয়াতের মধ্য দিয়ে সন্ধ্যা ৮.১৫ মিনিটে […]

নাইম আবদুল্লাহঃ গত ২৬শে অক্টোবর (সোমবার) সিডনি’র রকডেলস্থ বনফুল রেস্টুরেন্ট এ্যান্ড ফাংশন সেন্টারে বিএনপি অস্ট্রেলিয়ার অন্তর্বর্তীকালীন আহবায়ক কমিটির উদ্যোগে প্রবাসী বাংলাদেশী সাংবাদিকদের সাথে মতবিনিময় ও সাংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
বিএনপি অস্ট্রেলিয়ার অন্তর্বর্তীকালীন আহবায়ক কমিটির মিডিয়া সেলের দায়িত্বে নিয়োজিত রুহুল আহমেদ সওদাগরের পরিচালনায় এবং আবদুল মতিন উজ্জ্বলের পবিত্র কোরাআন তেলোয়াতের মধ্য দিয়ে সন্ধ্যা ৮.১৫ মিনিটে সাংবাদ সম্মেলনের শুভ সূচনার করা হয়।
সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদ্ক ও অস্ট্রেলিয়া বিএনপির সাবেক সভাপতি এবং বর্তমান অন্তর্বর্তীকালীন কমিটির আহবায়ক মনিরুল হক জর্জ। তিনি ঐক্যবদ্ধ জাতীয়তাবাদী শক্তির প্রয়োজনীতা, জাতীয় ঐক্যের বিকল্প এবং অনৈক্যকে পিছনে ফেলে বাংলাদেশের জনগনের মুক্তির অবিচ্ছিন্ন সংগ্রামে ঐক্যবদ্ধ এক জাতীয়তাবাদী শক্তি গঠনের উদ্বার্থ আহব্বান জানান। তিনি লিখিত বক্তব্যে প্রবাসী বাংলাদেশীদের জন্য দ্বৈত নাগরিকত্ব ব্যবস্থা চালু, সপ্তাহে দুইদিন সিডনিতে কনসুলেট কার্যক্রম গ্রহনের উদ্যোগ ও সিডনির এসফিল্ডে প্রথম আন্তর্জাতিক মাতৃ ভাষা স্মৃতিসৌধের জন্য অর্থ যোগানের ব্যবস্থা গ্রহনসহ বিএনপি অস্ট্রেলিয়ার বিভিন্ন যুগান্তকারী পদক্ষেপ ও সাফল্যের কথাও উল্লেখ করেন। অস্ট্রেলিয়ায় বহুধা বিভক্ত বিএনপি’র নেতৃবৃন্দকে একই পতাকাতলে কাজ করার জন্য তিনি কিছু প্রস্তাবনাও পেশ করেন।
এছাড়াও তিনি প্রবাসী বাংলাদেশীদের ভোটাধিকার, অস্ট্রেলিয়ার প্রবাসী বাংলাদেশীদের জন্য পেনশন ভাতা, প্রবাসে বাংলা ভাষা ও সংস্কৃতিকে প্রসারিত করাসহ গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে কাজ করার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য যে, অস্ট্রেলিয়া বিএনপি দীর্ঘদিন কয়েকটি ভাগে বিভক্ত ছিল। সর্বশেষ ২০০২ সালের পর গত ১৩ বছরেও এই দল সমঝোতার মুখ দেখেনি। অস্ট্রেলিয়ায় বহুধা বিভক্ত বিএনপি’র নেতৃবৃন্দকে একই পতাকাতলে কাজ করার জন্য গত ৫ই অক্টোবর জাতীয়তাবাদী দল ও অস্ট্রেলিয়া শাখার বিভিন্ন উপদলের সমন্বয়ে নবীন এবং প্রবীণ নেতৃবৃন্দের ঐক্যমতের ভিত্তিতে ঐক্যবদ্ধ জাতীয়তাবাদী শক্তির প্রয়োজনীয়তার কথা বিবেচনা করে একটি অন্তর্বর্তীকালীন আহবায়ক কমিটি কমিটি গঠিত হয়। মনিরুল হক জর্জকে আহ্বায়ক এবং সোহেল মাহমুদ ইকবালকে সদস্য সচিব করে তিন মাস মেয়াদি একত্রিশ সদস্য বিশিষ্ট অন্তর্বর্তীকালীন কমিটিতে সর্বসম্মতিতে নিন্মলিখিত পাঁচটি প্রস্তাবনা গৃহীত হয়।
১) বর্তমানে যে গ্রুপ গুলো সক্রিয় তার নেত্রীবৃন্দকে সকল গ্রুপের কার্যক্রমস্থায়ী ভাবে বন্ধ করতে হবে। * অস্ট্রেলিয়া বিএনপিতে যে গ্রুপ গুলো সক্রিয় তার সকল নেত্রীবৃন্দকেলিখিত ভাবে সকল প্রকার গ্রুপ ভিত্তিক কার্যক্রম থেকে সরে আসতে হবে।
২) পরবর্তী মূল কমিটি গঠন হবার আগ পর্যন্ত শীর্ষস্থানীয় নেতৃবৃন্দদের নিয়েএকটি পরিচালনা পরিষদ গঠন করা হবে যার মাধ্যমে সংগঠন পরিচালিত হবে পরবর্তী তিন মাস পর্যন্ত। ক) এই পরিচালনা পরিষদ একজন পরিচালক নির্বাচন করবেন পরবর্তী তিন মাসের জন্য এবং খ) ঠিক এমনি ভাবে প্রতি তিন মাস অন্তর পর্যায়ক্রমে একজন করে সদস্য সচিব নির্বাচিত হবেন।
৩) এই সদস্য সচিব পরিচালকের নির্দেশ মোতাবেক পরিচালকের সহকারী হিসেবে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করবেন।
৪) উপস্থিত সকল উপদলের বাহিরেও যারা বিএনপি’র রাজনীতির সাথে জড়িত, তাদের জন্য উক্ত পরিষদের সাথে কাজ করার সুযোগ উন্মুক্ত থাকবে, তবে উক্ত প্রস্তাবনা মেনে চলতে হবে।
৫) কোন বৈধ কমিটি গঠিত হবার সঙ্গে সঙ্গে তার প্রতি আনুগত্য প্রকাশ করেপরিচালনা পরিষদের বিলুপ্তি ঘোষিত হবে।
“ব্যাক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়” বেগম খালেদা জিয়ার এই স্লোগান দিয়ে মনিরুল হক জর্জ লিখিত বক্তব্য শেষ করেন।
এর পর শুরু হয় সাংবাদিকদের প্রশ্ন ও উত্তর পর্ব। সাংবাদিক সম্মেলনের এই পর্বে বিভিন্ন সংবাদ ও গণমাধ্যমের সম্পাদক ও সাংবাদিকগণ অংশগ্রহণ করেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অন্তর্বর্তীকালীন আহবায়ক কমিটির নেতৃবৃন্দ জানান, ঐক্যবদ্ধ জাতীয়তাবাদী শক্তিকে একই পতাকাতলে কাজ করতে আমরা অস্ট্রেলিয়া শাখার বিভিন্ন উপদলের নেতৃবৃন্দের সাথে আলোচনা অব্যাহত রেখেছি এবং আশা করছি অতি শীঘ্রই আমরা ঐক্যমতে পৌছাতে পারবো। অন্য এক প্রশ্নের জবাবে বিএনপি নেতৃবৃন্দ আগামী তিন মাসের মধ্যেই স্থায়ী কমিটি গঠন করতে পারবেন বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন এবং দলের কেন্দ্রীয় পর্যায় থেকে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া হচ্ছে বলেও তারা উপস্থিত সাংবাদিকদের অবহিত করেন। সাংবাদিকদের গঠনমূলক বিভিন্ন প্রশ্নের উত্তর অন্তর্বর্তীকালীন আহবায়ক কমিটির নেতৃবৃন্দ অত্যন্ত আন্তরিকতার সাথে প্রদান করেন এবং তাদের বিভিন্ন পরামর্শ অত্যন্ত গুরুত্বসহকারে বিবেচনারও আশ্বাস দেন। সাংবাদিক সম্মেলনে অংশগ্রহণকারী বিভিন্ন সংবাদ ও গণমাধ্যমের সম্পাদক ও সাংবাদিকগণের মধ্যে ছিলেন বাংলা সিডনি’র সম্পাদক আনিসুর রহমান, বাসভূমি’র সম্পাদক আকিদুল ইসলাম, এসবিএস রেডিওর বাংলা বিভাগের প্রধান রেজা আরেফিন, বিদেশবাংলা ২৪ ডট কম এর সম্পাদক মোহাম্মেদ আবদুল মতিন, এবিসি বাংলা ডট নেটের সম্পাদক নাইম আবদুল্লাহ, নবধারা নিউজ ডট নেটের সম্পাদক আবুল কালাম আজাদ খোকন, এনটিভি অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী রাশেদ শ্রাবন, যমুনা টিভি’র অস্ট্রেলিয়া প্রতিনিধি হাসান তারিক, ভোরের কাগজ ডট কমের সিডনি প্রতিনিধি কাজী সুলতানা সিমি, আরটিভি’র সিডনি প্রতিনিধি সুলতানুল আরেফিন, এনটিভি অস্ট্রেলিয়ার হেড অব কর্পোরেট সায়মন সারোয়ার, আপডেট বিডি নিউজ এর সহকারী সম্পাদক আছিফুল ইসলাম রিসাব, প্রমুখ।
সম্মেলনের শেষ পর্বে অন্তর্বর্তীকালীন কমিটির আহবায়ক মনিরুল হক জর্জ সম্মানিত সাংবাদিকদের আন্তরিক ধন্যবাদ ও উপস্থিত সবাইকে নৈশ ভোজের আমন্ত্রণ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।