“বাংলার গান গাই, বাংলায় নাচি, বাংলায় মাতি, সারাদিন সারাদিন সারা বেলা, বাংলা লোকমেলা”- এই স্লোগান নিয়ে প্রতিবছর সিডনির গ্লেনফিল্ড সিডন পার্কস্থ রেলওয়ে প্যারেডে দিনব্যাপী চলে বাংলা লোকমেলা। আর এই ঐতিহ্যবাহী বাংলা লোকমেলার আয়োজন করে বাংলাদেশীদের অন্যতম সামাজিক সংগঠন ‘বাংলাদেশী আস্ট্রেলিয়ান ওয়েলফেয়ার সোসাইটি’। অষ্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস কাউন্সিলের নব নির্বাচিত আহ্বায়ক কমিটিকে অভিনন্দন জানিয়েছে এই সংগঠনটি। অভিনন্দন […]
“বাংলার গান গাই, বাংলায় নাচি, বাংলায় মাতি, সারাদিন সারাদিন সারা বেলা, বাংলা লোকমেলা”- এই স্লোগান নিয়ে প্রতিবছর সিডনির গ্লেনফিল্ড সিডন পার্কস্থ রেলওয়ে প্যারেডে দিনব্যাপী চলে বাংলা লোকমেলা। আর এই ঐতিহ্যবাহী বাংলা লোকমেলার আয়োজন করে বাংলাদেশীদের অন্যতম সামাজিক সংগঠন ‘বাংলাদেশী আস্ট্রেলিয়ান ওয়েলফেয়ার সোসাইটি’।
অষ্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস কাউন্সিলের নব নির্বাচিত আহ্বায়ক কমিটিকে অভিনন্দন জানিয়েছে এই সংগঠনটি। অভিনন্দন বার্তাটি নিম্নে প্রদান করা হলো।
অভিনন্দন বার্তা :
জনাব প্রিয়বরেশু,
অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস কাউন্সিল এর আহবায়ক দেশ বিদেশ পত্রিকার সম্পাদক বদরুল আলম এবং সদস্য সচিব বিদেশবাংলা ২৪ ডট কম’র সম্পাদক মোহাম্মেদ আবদুল মতিনসহ আপনাদের অভিযাত্রায় আমরা “বাংলাদেশী অষ্ট্রেলিয়ান ওয়েলফেয়ার সোসাইটি’ খুবই আনন্দিত। অভিনন্দন আপনাদের সকলকে যাদের অক্লান্ত পরিশ্রমের ফলশ্রুতি এই প্রেস কাউন্সিল।
আমাদের সংগঠন সবসময় সকল মিডিয়া, মিডিয়া ব্যাক্তিত্ব, লেখক, সাহিত্যিক, কবি সাংবাদিক সর্বাপরি সকল সংস্কৃতিমনা ব্যাক্তিদের প্রতি অনুরাগী। আমাদের সংগঠন শুরু থেকেই সকল সংবাদ মাধ্যম এবং সংবাদ সংযুক্ত ব্যাক্তিগনকে সন্মানের সংগে নিজেদের অতি আপনজন হিসেবে গিণ্য করে আসছে। আজ তাই আপনাদের এই উদ্বোগকে আমরা বাংলাদেশী অষ্টেলিয়ান ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছি এবং একটি মজবুত সংগঠন প্রত্যাশা করছি।
আমরা সর্বদায় আপনাদের সংগে আছি একই সাথে আপনাদেরকেও আমাদের অতি আপনজন বিবেচনা করি। বাংলাদেশী অষ্ট্রেলিয়ান ওয়েলফেয়ার সোসাইটির সকল সদস্যের পক্ষ থেকে আমি মো: মতিউর রহমান খান এবং জনাব ইসমাইল মিয়া আপনাদের জানাচ্ছি অভিনন্দন।

নিবেদক,
মো: মতিউর রহমান খান
সভাপতি
বাংলাদেশী অষ্ট্রেলিয়ান ওয়েলফেয়ার সোসাইটি