Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

অস্ট্রেলিয়ান সংবাদ
৯:৫২ এএম, ২১ নভেম্বর ২০১৫

সাংবাদিকদের সাথে হাই কমিশনের মত বিনিময়

  নাইম আবদুল্লাহঃ গত ১৯শে নভেম্বর (বৃহস্পতিবার) ৫৭ কুলগোয়া সার্কিট, ও’মেলি ক্যানবেরাস্থ বাংলাদেশ হাই কমিশন কার্যালয়ে প্রবাসী বাংলাদেশী সাংবাদিকদের সৌজন্যে এক মতবিনিময় সভা ও মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়। জেষ্ঠ কূটনৈতিক কাজী ইমতিয়াজ হোসেন অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশনারের দায়িত্বভার গ্রহণের পর এই প্রথম প্রবাসী বাংলাদেশী সাংবাদিকদের সাথে মত বিনিময় সভার আয়োজন করেন। সভার শুরুতেই তিনি অকপটে […]

সাংবাদিকদের সাথে হাই কমিশনের মত বিনিময়
৩ মিনিটে পড়ুন |

 

hc_1_images_stories_2015_11_thumb_medium680_400

নাইম আবদুল্লাহঃ গত ১৯শে নভেম্বর (বৃহস্পতিবার) ৫৭ কুলগোয়া সার্কিট, ও’মেলি ক্যানবেরাস্থ বাংলাদেশ হাই কমিশন কার্যালয়ে প্রবাসী বাংলাদেশী সাংবাদিকদের সৌজন্যে এক মতবিনিময় সভা ও মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।

জেষ্ঠ কূটনৈতিক কাজী ইমতিয়াজ হোসেন অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশনারের দায়িত্বভার গ্রহণের পর এই প্রথম প্রবাসী বাংলাদেশী সাংবাদিকদের সাথে মত বিনিময় সভার আয়োজন করেন। সভার শুরুতেই তিনি অকপটে সাংবাদিকদের সামনে বিষয়টি স্বীকার করেন। অনুষ্ঠানে উপস্থিত মিডিয়ার সাংবাদিকরা হাইকমিশনারের এই উদ্যোগকে স্বাগত জানান।

মধ্যাহ্ন ভোজের পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় কাজী ইমতিয়াজ হোসেন বলেন, বাংলাদেশ হাইকমিশন প্রবাসে কি করছে অথবা প্রবাসী বাংলাদেশীদের জন্য আরও কার্যকর কি করতে পারে, তার প্রকৃত স্বরূপ অনুধাবনের গ্রহণযোগ্য মাধ্যম আপনারা সাংবাদিকগণ। প্রবাসে হাইকমিশনের কার্যক্রম যথার্থভাবে পরিচালনার জন্য অনেক সময়ই বিভিন্ন তথ্য প্রচারের প্রয়োজন হয় আর সেক্ষেত্রে স্থানীয় মিডিয়ার সাথে সুসম্পর্ক বিষয়টিকে কার্যকরীভাবে সম্পাদন করতে পারে বলে তিনি অভিমত প্রকাশ করেন।

hc_2_images_stories_2015_11_thumb_medium680_400

তারপর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন কাজী ইমতিয়াজ হোসেন। এসবিএস রেডিও’র বাংলা বিভাগের প্রধান আবু রেজা আরেফিনের এক প্রশ্নের জবাবে তিনি জানান, ক্যানবেরার ইয়ারালামলাতে বাংলাদেশী দূতাবাসের স্থায়ী কার্যালয় স্থাপনের সরকারী সিদ্ধান্তের কথা। প্রায় তিন দশক পূর্বে অস্ট্রেলিয়ান সরকার বাংলাদেশ সরকারকে দূতাবাস নির্মাণের লক্ষ্যে এই স্থানটি গ্রহণের প্রস্তাব পেশ করে। বাংলাদেশ সরকার জমিটি সেই সময়ে অধিগ্রহণ করে কিস্তিতে মূল্য পরিশোধের সিদ্ধান্ত নেয়। এর দশ বছর পর ১৯৯৫ সালে জমিটিকে অস্ট্রেলিয়ান সরকারের কাছে ফিরিয়ে দেয়ার মত চুড়ান্ত করা হয়। কাউন্সিল সহ বিভিন্ন ফি ও কিস্তির টাকা পরিশোধকে অলাভজনক মনে করা হয়েছিল। আজ থেকে দুই দশক পূর্বে বাংলাদেশ হাইকমিশনের স্থায়ী কার্যালয়ের জন্য মনোনীত স্থানটি অস্ট্রেলিয়ান সরকারকে ফিরেয়ে দেয়া হয়।

২০১১ সালে প্রাক্তন বাংলাদেশী হাইকমিশনার ক্যানবেরায় বাংলাদেশী দূতাবাসের স্থায়ী কার্যালয় পুনরায় স্থাপনার উদ্যোগ গ্রহণ করেন এবং অস্ট্রেলিয়ান সরকারের কাছে সেই পূর্ব নির্ধারিত জমিটি পাবার পুনঃআবেদন পেশ করা হয়। তবে, অস্ট্রেলিয়ান সরকারের পক্ষ থেকে পূর্বের জমিটির কিছু অংশ বাদ দিয়ে বাকীটুকু বাংলাদেশী দূতাবাস নির্মাণের নিমিত্তে দেয়ার প্রস্তাব দেয়া হয়। জমিটির কিছু অংশ ক্যানবেরাস্থ ভারতীয় দূতাবাস ইতোমধ্যে অধিগ্রহণ করার ফলে বাংলাদেশী দূতাবাসের জন্য পূর্বের জমিটির এক তৃতীয়াংশ কম পরিমাণ স্থান মনোনীত করা হয়।

তবে, স্থানটিতে বাংলাদেশ সরকারের স্থায়ী দূতাবাস নির্মাণের প্রাথমিক কাজ শুরু হয়েছে বলে জানান হাইকমিশনার। এনভায়রনমেন্টাল ও ইকোলজিক্যাল এসেসমেন্টের প্রাথমিক ধাপ শুধু শেষ হয়েছে। এরপরের ধাপগুলো পর্যায়ক্রমে শুরু হবে। পুরো নির্মাণ কাজ শেষ কবে হবে নিশ্চিত করে এই মুহূর্তে বলা না গেলেও  আগামী তিন-চার বছরের মধ্যে প্রবাসী বাংলাদেশীরা ক্যানবেরাতে তাঁদের নিজস্ব দূতাবাসের ভবন দেখবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন হাইকমিশনার।

বিদেশবাংলা২৪ডটকমে প্রকাশিত একটি সংবাদের প্রতি হাইকমিশনারের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি জানান, সিডনি মেলবোর্ন ও এডিলাইডে হাইকমিশনের স্থায়ী কনস্যুলেট অফিস স্থাপনের পরিকল্পনা গ্রহন করা হয়েছে। তবে সিডনিতে স্থায়ী কনস্যুলেট অফিসের চুড়ান্ত রূপদান আগামী বছর অর্থাৎ ২০১৬ এর মধ্যেই সম্পন্ন হতে পারে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। সিডনিবাসী বাংলাদেশীরা সবচেয়ে বেশী সুবিধা ভোগ করতে পারবে বলে ২০১৬ কে শুভবছর বলে আখ্যায়িত করেন তিনি।

ক্যানবেরাস্থ বাংলাদেশ হাইকমিশন আয়োজিত সাংবাদিক সম্মেলনে হাইকমিশনের অন্যান্য কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন, কাউন্সিলর ওয়াহিদা আহমেদ, ফার্স্ট সেক্রেটারি নাজমা আক্তার, ফার্স্ট সেক্রেটারি নাহিদ আফরোজ (যিনি তাঁর নির্ধারিত দায়িত্বের সাথে সাথে মিডিয়া সেলের দায়িত্ব পালন করছেন) এবং সেকেন্ড সেক্রেটারি শামীমা পারভীন।

সংবাদ পত্রের সাংবাদিক এবং সম্পাদকগনের মধ্যে উপস্থিত ছিলেন, এসবিএস রেডিও’র বাংলা বিভাগের প্রধান আবু রেজা আরেফিন, বাংলা-সিডনি’র সম্পাদক আনিসুর রহমান, ভয়েস অব বাংলাদেশ রেডিওর পরিচালক ড. নার্গিস আক্তার ভানু, বেতার বাংলা রেডিও’র পরিচালক আজাদ হারুনুর রশিদ, বিদেশবাংলা২৪ ডট কমের সম্পাদক মোহাম্মেদ আবদুল মতিন, আইন উপদেষ্টা এ্যাডভোকট মোবারক হোসেন, মাসিক মুক্ত মঞ্চের সম্পাদক আল নোমান শামীম, বিদেশ বাংলা টেলিভিশনের প্রযোজক রহমত উল্লাহ, নবধারা নিউজ ডটনেটের সম্পাদক আবুল কালাম আজাদ খোকন, সুপ্রভাত সিডনি’র প্রধান প্রতিবেদক ফজলে রাব্বি, রিপোর্টার আবদুল আউয়াল, ভোরের কাগজের সিডনি প্রতিনিধি কাজী সুলতানা শিমি, বাংলা রেডি’ও ক্যানবেরার কোঅর্ডিনেটর রাকিবুল শেখ প্রমুখ।

মধ্যাহ্ন ভোজে আপ্যায়নের পর কাজী ইমতিয়াজ হোসাইন সাপ্তাহিক কার্যদিবসে আয়োজিত এই অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে সবার অংশগ্রহণের জন্য উপস্থিত সাংবাদিকদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

সিডনি প্রবাসীদের ঈদুল ফিতর উদযাপন
৩ বছর আগে
সিডনিতে স্মরণ সভা ও একুশের আলোচনা অনুষ্ঠিত
৩ বছর আগে
সিডনির সফল রেস্টুরেন্ট উদ্যোক্তা মিল্টন
৪ বছর আগে
সিডনিতে বাংলাদেশী ডেন্টিস্টদের মিলনমেলা
৪ বছর আগে
সিডনির ল্যাকাম্বায় বাণিজ্য মেলার আয়োজন
৪ বছর আগে

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com