সিডনি প্রেস কাউন্সিলের কার্যালয়ে অস্ট্রেলিয়া প্রেস কাউন্সিলের সাথে বাংলাদেশ অস্ট্রেলিয়া প্রেস কাউন্সিল আহ্বায়ক কমিটির এক বৈঠক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
অস্ট্রেলিয়া প্রেস কাউন্সিলের পক্ষে কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ডেভিড ওয়েইজব্রোট ও পরিচালক মাইকেল রোজ এবং অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস কাউন্সিলের আহ্বায়ক বদরুল আলম সভায় উপস্থিত ছিলেন।
পরস্পর সৌহার্দ্যপূর্ণ এই মতবিনিময় সভায় বদরুল আলম সম্প্রতি গঠিত অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস কাউন্সিলের আহ্বায়ক কমিটির কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা বিশদভাবে ব্যাখ্যা করেন। তিনি এ সময় অস্ট্রেলিয়া প্রেস কাউন্সিলের পরামর্শ ও সহযোগিতা প্রত্যাশা করেন।
বৈঠকে প্রফেসর ডেভিড ওয়েইজব্রোট ও পরিচালক মাইকেল রোজ বিভিন্ন বিষয়ে তাদের মতামত ও পরামর্শ প্রদান করেন। অস্ট্রেলিয়া প্রেস কাউন্সিলের কর্মকর্তারা অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস কাউন্সিলকে অভিনন্দন জানিয়ে আগামীতে সব ধরনের সাহায্য-সহযোগিতা প্রদানের দৃঢ় অঙ্গিকারও ব্যক্ত করেন।