অস্ট্রেলিয়ার মুসলমানরা ইসলামের সঠিক ভাবমূর্তি তুলে ধরতে ‘ইসলামি সচেতনতা দিবস’ উদযাপন করছে। এ উপলক্ষ্যে সিডনির রাস্তায় পথচারীদের মধ্যে ফুলের তোরা ও পবিত্র কুরআনের আয়াত বণ্টন করছে। অস্ট্রেলিয়ার মুসলিম যুব সমাজ প্রতিবছর ডিসেম্বরের শুরুতে এ দিবস উদযাপন করে থাকে। তাদের এমন উদ্যোগে সঠিক ইসলামের ধারণা পায় অসংখ্য মানুষ। তৃতীয়বারের মতো দেশটিতে এ দিবস উদযাপিত হচ্ছে। চলতি […]
অস্ট্রেলিয়ার মুসলমানরা ইসলামের সঠিক ভাবমূর্তি তুলে ধরতে ‘ইসলামি সচেতনতা দিবস’ উদযাপন করছে। এ উপলক্ষ্যে সিডনির রাস্তায় পথচারীদের মধ্যে ফুলের তোরা ও পবিত্র কুরআনের আয়াত বণ্টন করছে।

অস্ট্রেলিয়ার মুসলিম যুব সমাজ প্রতিবছর ডিসেম্বরের শুরুতে এ দিবস উদযাপন করে থাকে। তাদের এমন উদ্যোগে সঠিক ইসলামের ধারণা পায় অসংখ্য মানুষ। তৃতীয়বারের মতো দেশটিতে এ দিবস উদযাপিত হচ্ছে। চলতি সপ্তায় মুসলিম যুবকদের গ্রুপ সিডনির রাস্তায় ইসলাম ধর্মের শান্তির বার্তা প্রচার করেন পথচারীদের মধ্যে। এসময় তারা পথচারীদের হাতে হাতে পবিত্র কুরআনের আয়াত ও হাদিসসম্বলিত কাগজ এবং ফুল তুলে দেন। সঙ্গে মিনারেল ওয়াটার ও হালকা খাবারও তুলে দেয়া হয় হাতে হাতে। অস্ট্রেলিয়ার যুবকদের অভিনব এ উদ্যোগে সেখানকার নাগরিকরাও স্বতস্ফূর্ত সাড়া দিয়ে থাকে। অনুষ্ঠানে অংশ নেয়া মিনার নামের এক নারী বলেন, আমি ইসলামকেও পছন্দ করি এবং আমার দেশ অস্ট্রেলিয়াকেও পছন্দ করি। আর এ জন্যই আমার দেশের জননগণকে ইসলাম সম্পর্কে সঠিক ধারণা দেয়ার জন্য চেষ্টা করছি। অংশগ্রহণকারী আরেকজন জানান, ইসলাম হচ্ছে শান্তি এবং মানবতার ধর্ম আর যারা ইসলামের নামে সহিংসতা দেখায় তারা মুসলমান নয় বরং তারা ইসলামের বড় শত্রু। একটি ভিডিও ফুটেজে দেখা যায় প্রায় ১০০জন সেচ্ছাসেবী মুসলমান অস্ট্রেলিয়ার তিনটি এলাকায় জনগণের মাঝে পানি এবং ফুলসহ পবিত্র কুরআন ও রাসুলের হাদিস বণ্টন করেন।