নিউ সাউথ ওয়েলসে একজন বাংলাদেশী পানিতে ডুবে নিহত ll

গত ২২ মার্চ মঙ্গলবার নিউ সাউথ ওয়েলস এর কফ’স হারবার বীচ এলকায় পানিতে ডুবে দু’জন নিহত হয়েছেন(ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজীউন)। তাদের একজন ইন্ডিয়ান (৩০)বছর এবং অন্য জন বাংলাদেশী (২৮)বছর।
পানিতে ডুবে নিহত বাংলাদেশী শিক্ষার্থীর নাম ইশতিয়াক খান। গত মঙ্গলবার স্থানীয় সময় বিকাল ৪:৩৫ মিনিটে কফ’স হারবার পার্ক বীচ এলাকায় দু জন ব্যাক্তিকে সমুদ্রের স্রোতে ভেসে যেতে দেখে প্রত্যক্ষদর্শীরা জরুরী বিভাগে ফোন করেন। জরুরী সেবার উদ্বার কর্মীরা একজনকে সমুদ্র সৈকত থেকে প্রায় আধা কিলোমিটার দুর থেকে উদ্ধার করে তীরে নিয়ে আসার পর পরই মারা যায়। অপরজনকে আরো কিছু সময় পর স্থানীয় সার্ফ ক্লাবের দুই সদস্য উদ্ধার করে, তাৎক্ষনিক কফ’স হারবার বেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু কর্তব্যরত চিকিৎসকগন অল্পকিছুসময় পরে তাকে মৃত ঘোষনা করেন।
নিহতের মৃতদেহ নিউ সাউথ ওয়েলস হাসপাতালে হিমাগারে রাখা হয়েছে। আশা করা হচ্ছে এক সপ্তাহের মধ্য মৃতদেহ দেশে পাঠানোর ব্যবস্থা গ্রহন করা হবে। নিহতের পিতা-মাতা সবার কাছে তাঁদের ছেলেদের জন্য দোয়া চেয়েছেন। নিহত ইশতিয়াক খানের নামাযে জানাযার সময় পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।