সিডনির সাংবাদিকদের আড্ডার আয়োজন লাকেম্বা লাইব্রেরীতে। আগামী ২২শে মে (রবিবার) সন্ধ্যা ৬টায় লাকেম্বা লাইব্রেরী হলে অনুষ্ঠিত হবে সাংবাদিকদের আড্ডা, মুক্ত আলোচনা ও কিছু বিনোদন। নির্বিশেষে সকল সিডনি প্রবাসী সাংবাদিকদের অংশগ্রহণের জন্য বিশেষ অনুরোধ জানানো যাচ্ছে। আপন পরিবেশে উপভোগ করার মতো আড্ডাবাজি কে না চায়? এলেন, খেলেন, আবার আড্ডাও হলো। তাই আড্ডা, বিনোদন ও খাবার সবই […]

সিডনির সাংবাদিকদের আড্ডার আয়োজন লাকেম্বা লাইব্রেরীতে।
আগামী ২২শে মে (রবিবার) সন্ধ্যা ৬টায় লাকেম্বা লাইব্রেরী হলে অনুষ্ঠিত হবে সাংবাদিকদের আড্ডা, মুক্ত আলোচনা ও কিছু বিনোদন। নির্বিশেষে সকল সিডনি প্রবাসী সাংবাদিকদের অংশগ্রহণের জন্য বিশেষ অনুরোধ জানানো যাচ্ছে।
আপন পরিবেশে উপভোগ করার মতো আড্ডাবাজি কে না চায়? এলেন, খেলেন, আবার আড্ডাও হলো। তাই আড্ডা, বিনোদন ও খাবার সবই হয়ে যাবে। আড্ডা দিয়ে অবসর সময় কাটাতে বাঙালির জুড়ি নেই। কী দেশে, কী বিদেশে, ছোট, বড়, ও মাঝ বয়সী নারী-পুরুষ সব বাঙালির মধ্যেই কম বেশি আড্ডা-প্রবণতা দেখা যায়। শুধু ‘দেখা যায়,’ বললে বরং একটু কমই বলা হয়। বলা উচিত, অতি মাত্রায় দেখা যায়। অবাঙালিদের মধ্যেও যে আড্ডা একেবারে নেই তা বলা যায় না। তারই প্রেক্ষিতে আমাদের এই আড্ডার আয়োজন।
বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ:
- মো: নাজমুল হুদা বাবু: 0469 893 824
নোমান শামিম: 0468 313 693
হাসান তারিক: 0470 180 969
আবুল কালাম আজাদ খোকন: 0421 138 404